ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশে বিনিয়োগে চীনা ব্যবসায়ীদের আহ্বান প্রধানমন্ত্রীর ২ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে ঢাকায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত তেঁতুলঝোড়া ইউপি নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু বিএনপির দুই নেতা, সরব নির্বাচনী মাঠ ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সাভারে ডাকাতি প্রস্তুতির অভিযোগে ৩ আটক ৫০ পিস ইয়াবা উদ্ধার, তিনজন গ্রেপ্তার সাভারে ৩০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ঢাকা জেলায় বিশেষ অভিযানে ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার
মস্কো-হ্যানয় ফ্লাইটে যাত্রীর উচ্চ রক্তচাপজনিত জটিলতায় এগিয়ে এলেন মিখাইল মুরাশকো

ভিয়েতনামগামী ফ্লাইটে অসুস্থ যাত্রীকে বাঁচালেন রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময়: ১০:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • 147

রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো। ছবি: সংগৃহীত

ভিয়েতনামগামী একটি ফ্লাইটে অসুস্থ যাত্রীকে জরুরি চিকিৎসা দিয়ে আলোচনায় এসেছেন রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো। ঘটনাটি ঘটে মস্কো-হ্যানয় রুটের এক ফ্লাইটে, যাত্রার তিন ঘণ্টার মাথায় অসুস্থ হয়ে পড়েন ৫০ বছর বয়সী এক যাত্রী।

ফ্লাইট ক্রুদের অনুরোধে স্বয়ং স্বাস্থ্যমন্ত্রী মুরাশকো, যিনি একজন প্রশিক্ষিত চিকিৎসক, বিমানে থাকা ওষুধ ব্যবহার করে প্রাথমিক চিকিৎসা দেন। জানা গেছে, ওই যাত্রী উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন, যা হৃদরোগ বা প্রাণঘাতী জটিলতার কারণ হতে পারত।

রবিবার (১৪ সেপ্টেম্বর) টেলিগ্রাম চ্যানেল ‘শট’ থেকে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মুরাশকো ওই যাত্রীর পাশে বসে তাকে সান্ত্বনা দিচ্ছেন এবং সোজা হয়ে বসতে সাহায্য করছেন। চিকিৎসার পর যাত্রীর শারীরিক অবস্থার উন্নতি হয় এবং তিনি নিরাপদে হ্যানয়ে পৌঁছান।

এই মানবিক পদক্ষেপে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসিত হচ্ছেন রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী।

সাভারে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক

মস্কো-হ্যানয় ফ্লাইটে যাত্রীর উচ্চ রক্তচাপজনিত জটিলতায় এগিয়ে এলেন মিখাইল মুরাশকো

ভিয়েতনামগামী ফ্লাইটে অসুস্থ যাত্রীকে বাঁচালেন রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময়: ১০:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫