ঢাকা , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে গোডাউনে চুরির ঘটনায় ডিবির অভিযানে গ্রেপ্তার ১ সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার সাভারে ডিবির পৃথক অভিযানে ইয়াবা-হেরোইনসহ ৮ জন গ্রেপ্তার অবশেষে প্রেমের সম্পর্ক স্বীকার জাহ্নবীর, কবে বিয়ে করবেন? কেউ আনন্দে আত্মহারা, কেউ বিরহে বিষণ্ন—তারকাদের করওয়া চৌথে কী ঘটল? ধামরাইয়ে ৩০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কর্মমুখী ও প্রযুক্তিনির্ভর উচ্চশিক্ষার ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির সাভারে গোডাউনে চুরির ঘটনায় ৬ জন গ্রেপ্তার, ডাকাতি-ছিনতাই চক্রের আরও একজন আটক সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার সাভারে ডিবির পৃথক অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-হেরোইন ও নগদ টাকা
ফায়ার অ্যালার্ম ও ফায়ার ফাইটিং সরঞ্জাম প্রতিষ্ঠানের গোডাউনে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোগড়াকান্দা এলাকা থেকে আসিফ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)।

সাভারে গোডাউনে চুরির ঘটনায় ডিবির অভিযানে গ্রেপ্তার ১

ঢাকার সাভারে একটি প্রতিষ্ঠানের গোডাউনে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোঃ আসিফ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর ) রাত ১০টা ৪০ মিনিটে সাভার মডেল থানাধীন মোগড়াকান্দা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সাভারের ‘রেডিয়াস ইঞ্জিনিয়ারিং লিমিটেড’ নামের ফায়ার অ্যালার্ম ও ফায়ার ফাইটিং সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠানের একটি গোডাউনে চুরির ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়ের করা মামলার তদন্তের অংশ হিসেবে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর) অভিযান পরিচালনা করে।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি উত্তর-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে এসআই (নিঃ) মোঃ রাশেদ মিয়াসহ ডিবি পুলিশের অন্যান্য সদস্যরা অংশ নেন।

অভিযানকালে মোগড়াকান্দা এলাকার বুলু মিয়ার বাড়ির ভাড়াটিয়া মোঃ আসিফকে গ্রেপ্তার করা হয়। তিনি মোঃ শফিক ও মোসাঃ হাজেরা খাতুনের ছেলে।

পুলিশের দাবি, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসিফ ওই চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তবে চুরির সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছেন কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি।

এ ঘটনায় সাভার মডেল থানায় দায়ের করা এফআইআর নম্বর-৮১, তারিখ ২৩ অক্টোবর ২০২৬; দণ্ডবিধির ৪৫৭/৩৮০ ধারায় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

পরে গ্রেপ্তার আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বাধিক পঠিত

আপডেট সময়: ৩ ঘন্টা আগে

✒️ আরও পড়ুন 📖  আশুলিয়ায় ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নে কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত