ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প

কানাডার হ্যালিফ্যাক্সে অবতরণের সময় উড়োজাহাজে আগুন

কানাডার নোভা স্কোশিয়ার হ্যালিফ্যাক্স স্ট্যানফিল্ড আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উড়োজাহাজ অবতরণের সময় আগুন লাগার ঘটনা ঘঠেছে।  

এয়ার কানাডা এক্সপ্রেসের শনিবার রাতের ফ্লাইটটি ‘সন্দেহজনক ল্যান্ডিং গিয়ার সমস্যা’ সম্মুখীন হয় বলে মনে করা হচ্ছে।উড়োজাহাজটি ৭৩ জন যাত্রী নিয়ে  নিউফাউন্ডল্যান্ড থেকে এসেছিল। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ওই  ফ্লাইটে থাকা যাত্রীদের একজন, নিকি ভ্যালেন্টাইন; জানিয়েছেন, বিমানটি অবতরণের সময় দুলতে থাকে এবং বিমানের বাম পাশে আগুন দেখতে পান। এর ফলে ধোঁয়া কেবিনে প্রবেশ করতে শুরু করে।

ঘটনার পর বিমানবন্দরটি প্রায় ৯০ মিনিটের জন্য বন্ধ ছিল এবং চারটি ফ্লাইটকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়।  

কানাডার পরিবহন নিরাপত্তা বোর্ড এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং তাদের তদন্তকারীরা ঘটনাস্থলে পৌঁছানোর অপেক্ষায় রয়েছে। এয়ার কানাডা জানিয়েছে যে তারা তদন্ত প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল এবং  ‘ল্যান্ডিং গিয়ার সমস্যা’র কারণ সম্পর্কে এখনই কোনো অনুমান করতে পারছে না।
  
হ্যালিফ্যাক্সের এই ঘটনা এমন সময় ঘটলো যখন একদিন আগেই দক্ষিণ কোরিয়ার জেজু এয়ারের একটি ফ্লাইট দুর্ঘটনার শিকার হয়ে ১৭৯ জন নিহত হয়েছে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

কানাডার হ্যালিফ্যাক্সে অবতরণের সময় উড়োজাহাজে আগুন

আপডেট সময়: ০৭:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪

কানাডার নোভা স্কোশিয়ার হ্যালিফ্যাক্স স্ট্যানফিল্ড আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উড়োজাহাজ অবতরণের সময় আগুন লাগার ঘটনা ঘঠেছে।  

এয়ার কানাডা এক্সপ্রেসের শনিবার রাতের ফ্লাইটটি ‘সন্দেহজনক ল্যান্ডিং গিয়ার সমস্যা’ সম্মুখীন হয় বলে মনে করা হচ্ছে।উড়োজাহাজটি ৭৩ জন যাত্রী নিয়ে  নিউফাউন্ডল্যান্ড থেকে এসেছিল। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ওই  ফ্লাইটে থাকা যাত্রীদের একজন, নিকি ভ্যালেন্টাইন; জানিয়েছেন, বিমানটি অবতরণের সময় দুলতে থাকে এবং বিমানের বাম পাশে আগুন দেখতে পান। এর ফলে ধোঁয়া কেবিনে প্রবেশ করতে শুরু করে।

ঘটনার পর বিমানবন্দরটি প্রায় ৯০ মিনিটের জন্য বন্ধ ছিল এবং চারটি ফ্লাইটকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়।  

কানাডার পরিবহন নিরাপত্তা বোর্ড এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং তাদের তদন্তকারীরা ঘটনাস্থলে পৌঁছানোর অপেক্ষায় রয়েছে। এয়ার কানাডা জানিয়েছে যে তারা তদন্ত প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল এবং  ‘ল্যান্ডিং গিয়ার সমস্যা’র কারণ সম্পর্কে এখনই কোনো অনুমান করতে পারছে না।
  
হ্যালিফ্যাক্সের এই ঘটনা এমন সময় ঘটলো যখন একদিন আগেই দক্ষিণ কোরিয়ার জেজু এয়ারের একটি ফ্লাইট দুর্ঘটনার শিকার হয়ে ১৭৯ জন নিহত হয়েছে।

✒️ আরও পড়ুন 📖  হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজ উদ্ধারে যুক্তরাষ্ট্রের ‘প্রজেক্ট ফ্রিডম’ ঘোষণা