ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ডিবির পৃথক অভিযানে ইয়াবা-হেরোইনসহ ৮ জন গ্রেপ্তার অবশেষে প্রেমের সম্পর্ক স্বীকার জাহ্নবীর, কবে বিয়ে করবেন? কেউ আনন্দে আত্মহারা, কেউ বিরহে বিষণ্ন—তারকাদের করওয়া চৌথে কী ঘটল? ধামরাইয়ে ৩০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কর্মমুখী ও প্রযুক্তিনির্ভর উচ্চশিক্ষার ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির সাভারে গোডাউনে চুরির ঘটনায় ৬ জন গ্রেপ্তার, ডাকাতি-ছিনতাই চক্রের আরও একজন আটক সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার সাভারে ডিবির পৃথক অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-হেরোইন ও নগদ টাকা সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, প্রাইভেটকার উদ্ধার সাভার ও আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান: গাঁজা ও ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার
উদ্ধার ২৫০ পিস ইয়াবা ও ১০০ পুরিয়া হেরোইন; গ্রেপ্তারদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আগের মামলা থাকার তথ্য জানিয়েছে পুলিশ।

সাভারে ডিবির পৃথক অভিযানে ইয়াবা-হেরোইনসহ ৮ জন গ্রেপ্তার

ঢাকার সাভারে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ পুরিয়া হেরোইনসহ আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা থেকে শুক্রবার (৩০ অক্টোবর) রাত পর্যন্ত সাভার মডেল থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (৩০ অক্টোবর) ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি উত্তরের অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে ডিবির একাধিক দল অংশ নেয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এসআই (নিঃ) মো. শাহাদাৎ হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সাভার মডেল থানাধীন ছায়াবিথী বাড্ডা এলাকায় অভিযান পরিচালনা করেন।

এ সময় চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন—মো. নিলয় হোসেন (২৪), বৈশাখী আক্তার (২১), মো. শামীম (২৭) এবং মো. মহর উদ্দিন ওরফে মরন (৩২)।

পুলিশের দাবি, তাঁদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ১০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

একই দিন রাত ৮টা ৪৫ মিনিটের দিকে সাভার মডেল থানাধীন মজিদপুর এলাকায় দ্বিতীয় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।

এসআই (নিঃ) মোহাম্মদ আব্দুল মুত্তালিবের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সাজেদা বেগম (৪৮) ও আব্দুল্লাহ ওরফে বিশু (৫০) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তাঁদের কাছ থেকে ১০০ পুরিয়া হেরোইন এবং ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হেরোইনের কাগজসহ ওজন প্রায় ১০ গ্রাম এবং আনুমানিক মূল্য ২০ হাজার টাকা। অন্যদিকে উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ১০ গ্রাম এবং আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ছাড়া শুক্রবার (৩০ অক্টোবর) রাত ১২টা ২৫ মিনিটের দিকে সাভার মডেল থানাধীন মজিদপুর এলাকার আনন্দপুর সিটিল্যান্ড এলাকায় আরেকটি অভিযান চালানো হয়।

এসআই (নিঃ) শেখ মফিজুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে মো. ফারুক (৪২) এবং মো. হাসিবুল হক (৩৮) নামে আরও দুজনকে গ্রেপ্তার করেন।

পুলিশের দাবি, তাঁদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ৫ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা।

ডিবি পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গ্রেপ্তার আটজনের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আগেও মামলা রয়েছে। এর মধ্যে নিলয় হোসেনের বিরুদ্ধে একটি মাদক মামলা, মো. শামীমের বিরুদ্ধে একটি অন্যান্য মামলা এবং মহর উদ্দিন ওরফে মরনের বিরুদ্ধে একটি দস্যুতা ও একটি অন্যান্য মামলার তথ্য উল্লেখ করা হয়েছে। এ ছাড়া হাসিবুল হকের বিরুদ্ধে একটি অন্যান্য মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডিবি উত্তর জানিয়েছে, তিনটি পৃথক অভিযানে গ্রেপ্তার আটজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সর্বাধিক পঠিত

আপডেট সময়: এক ঘন্টা আগে

✒️ আরও পড়ুন 📖  ঢাকা জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে যোগ দিলেন শামীমা পারভীন