ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশে বিনিয়োগে চীনা ব্যবসায়ীদের আহ্বান প্রধানমন্ত্রীর ২ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে ঢাকায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত তেঁতুলঝোড়া ইউপি নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু বিএনপির দুই নেতা, সরব নির্বাচনী মাঠ ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সাভারে ডাকাতি প্রস্তুতির অভিযোগে ৩ আটক ৫০ পিস ইয়াবা উদ্ধার, তিনজন গ্রেপ্তার সাভারে ৩০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ঢাকা জেলায় বিশেষ অভিযানে ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

সুপ্রিম কোর্টে সহিংসতা মামলায় আইনজীবী আবু সাইদ সাগর কারাগারে

ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টে ভোট ডাকাতি, বিএনপি-সমর্থিত আইনজীবীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় অ্যাডভোকেট আবু সাইদ সাগরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার ঢাকার মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ জামিন শুনানি শেষে এ আদেশ দেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আজিজুল হক দিদার বলেন, “শাহবাগ থানার মামলায় আসামি আবু সাইদ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে আমরা জামিনের বিরোধিতা করি। আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”

এর আগে গত ১৪ আগস্ট সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রশাসনিক কর্মকর্তা মো. রবিউল ইসলাম বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি করেন। মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ মোট ৭৫ জনকে আসামি করা হয়।

অভিযোগে বলা হয়, ২০২৩ সালের ১৪ মার্চ সন্ধ্যায় নীল প্যানেলের প্রার্থীরা জানতে পারেন যে, আওয়ামী লীগপন্থি আইনজীবীরা গোপনে ব্যালটে সিল মারছেন। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে বিএনপি-সমর্থিত কয়েকজন আইনজীবী মারধরের শিকার হন। পরদিন ১৫ মার্চ সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত প্রায় ৪০–৫০ জন আইনজীবী ও শতাধিক পুলিশ সদস্য সমিতির অডিটরিয়ামে প্রবেশ করে বিএনপি-সমর্থিত প্রার্থী ও ভোটারদের ওপর হামলা চালান।

এ ঘটনায় মাহবুব উদ্দিন খোকন, রুহুল কুদ্দুস কাজল, মাহদিন চৌধুরীসহ বহু প্রার্থী ও সদস্য আহত হন। এছাড়া নারী আইনজীবীদের ওপর মারধর ও শ্লীলতাহানির অভিযোগও রয়েছে। রাইফেলের বাঁট, লাঠি ও বুটের আঘাতে কয়েকজন আইনজীবী গুরুতর আহত হন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে,
আইনজীবী রাসেল আহম্মেদ, ইব্রাহিম খলিল, সালাউদ্দিন রিগানসহ প্রায় তিন শতাধিক আইনজীবীকে লাঠি, রাইফেলের বাঁট ও বুটের আঘাতে আহত করা হয়। এছাড়া ভবনের কক্ষ ভাঙচুর, সাংবাদিকদের ওপর হামলা ও পুলিশের সহযোগিতায় প্রবেশের অভিযোগও রয়েছে।

মামলার মূল অভিযোগসমূহ> ভোট ডাকাতির অভিযোগ, আইনজীবীদের ওপর হামলা ও হত্যাচেষ্টা, নারী আইনজীবীদের শ্লীলতাহানি, ভবন ভাঙচুর ও সাংবাদিকদের ওপর হামলা।

সাভারে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক

সুপ্রিম কোর্টে সহিংসতা মামলায় আইনজীবী আবু সাইদ সাগর কারাগারে

আপডেট সময়: ০৯:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫