ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বিউটি পার্লারে চাকরির প্রলোভনে বাসায় আটকে রেখে গৃহবধূকে অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগে দম্পতিসহ তিনজনের বিরুদ্ধে মানবপাচার দমন ট্রাইব্যুনালে সাজা ঘোষণা।

বরিশালে গৃহবধূকে আটকে অনৈতিক কাজে বাধ্য: দম্পতিসহ ৩ জনের ৮ বছরের কারাদণ্ড

বরিশালে বিউটি পার্লারে চাকরি দেওয়ার প্রলোভনে বাসায় আটকে রেখে এক গৃহবধূকে অনৈতিক কাজে বাধ্য করার অপরাধে দম্পতি-সহ তিনজনকে দুই ধারায় মোট ৮ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে মোট ৭০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) বরিশালের মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সোহেল আহমেদ এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন— পটুয়াখালী পৌরসভার টাউন জৈনকাঠি এলাকার মোহাম্মদ আলী রানা (৩৫), তার স্ত্রী শাহানারা বেগম জেসমিন (৪০) ও পিরোজপুরের টোনা গ্রামের আকাশ রহমান (৪৮)। রায় ঘোষণার সময় জেসমিন ও আকাশ পলাতক ছিলেন।

মামলার বরাত দিয়ে বেঞ্চ সহকারী তুহিন মোল্লা জানান, বরিশাল নগরীর বাসিন্দা ওই গৃহবধূ চাকরির সন্ধানে রানা ও জেসমিন দম্পতির কাছে যান। তারা বিউটি পার্লারে চাকরি দেওয়ার কথা বলে ২০২০ সালের ২৮ সেপ্টেম্বর নগরীর শ্রীনাথ চ্যাটার্জি লেনের আফতাব ম্যানসনের ভাড়া বাসায় ডেকে নিয়ে গৃহবধূকে আটকে জিম্মি করে অনৈতিক কাজে বাধ্য করে।

ওই দিনই পুলিশের অভিযানে গৃহবধূ-সহ আরও দুই তরুণীকে উদ্ধার এবং দম্পতিকে আটক করা হয়। পরদিন ভুক্তভোগী চারজনকে আসামি করে কোতোয়ালী মডেল থানায় মামলা করেন। মহানগর ডিবি পুলিশের এসআই মো. মহিউদ্দিন আহমেদ ২০২১ সালের ৭ জানুয়ারি রানা, জেসমিন ও আকাশকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

আদালত ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এক ধারায় প্রতিজনকে ৫ বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড এবং অপর ধারায় ৩ বছরের কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড দেন। পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দিয়েছেন বিচারক।

ডিবির পৃথক অভিযানে বিপুল মাদক উদ্ধার, আটক ৩

বিউটি পার্লারে চাকরির প্রলোভনে বাসায় আটকে রেখে গৃহবধূকে অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগে দম্পতিসহ তিনজনের বিরুদ্ধে মানবপাচার দমন ট্রাইব্যুনালে সাজা ঘোষণা।

বরিশালে গৃহবধূকে আটকে অনৈতিক কাজে বাধ্য: দম্পতিসহ ৩ জনের ৮ বছরের কারাদণ্ড

আপডেট সময়: ১২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫