ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ৭ নভেম্বর পর্যন্ত শিগগিরই নতুন পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষামন্ত্রী ৪১ কোটি টাকার সম্পত্তির মালিক সারা আলী খান, সিনেমাপ্রতি নেন ৩ কোটি! আশুলিয়ায় ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, আহত অর্ধশতাধিক সাভারে গোডাউনে চুরির ঘটনায় ডিবির অভিযানে গ্রেপ্তার ১ সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার সন্তানধারণের ক্ষমতা কম, চিকিৎসকের কথায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী সাভারে ডিবির পৃথক অভিযানে ইয়াবা-হেরোইনসহ ৮ জন গ্রেপ্তার অবশেষে প্রেমের সম্পর্ক স্বীকার জাহ্নবীর, কবে বিয়ে করবেন?
রাজবাড়ীর গোয়ালন্দে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলার ঘটনায় প্রতিক্রিয়া

‘সব বিভেদের ঊর্ধ্বে উঠতে হবে’ — প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময়: ০৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • 203

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলার ঘটনাকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে আর্চবিশপ ভবনে ভ্যাটিকানের কার্ডিনাল জর্জ কোভাকাদের অভ্যর্থনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান বিচারপতি বলেন, “যত ঘাত প্রতিঘাতই আসুক না কেন, আমাদের সব বিভেদের ঊর্ধ্বে উঠতে হবে।”

তিনি আরও বলেন, “সংবিধান, মদিনা সনদসহ সব বিরাট আদর্শ অর্জনের পথে নানা বাধা আসে। তবে তার জন্য পিছপা হওয়া যাবে না। আমাদের ধর্ম, বর্ণ, লিঙ্গ কিংবা গায়ের রঙ কোনো বিষয় নয়। সব বিভেদ ভুলে একসঙ্গে বসতে হবে এবং ঘটনার সূত্র খুঁজে বের করতে হবে।”

ঘটনার কারণ প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন,
“সমাজ ও রাষ্ট্রীয় কাঠামো থেকে আমাদের অনেক আশা-আকাঙ্ক্ষা থাকে। অনেক সময় মনে হয় তা পূরণ হচ্ছে না। তবে প্রশ্ন হলো, আমরা কি খুব দ্রুত অনেক দূর যেতে চাইছি? আমাদের আরও সহিষ্ণু, ধৈর্যশীল ও বাস্তববাদী হতে হবে।”

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজবাড়ীর গোয়ালন্দে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলার ঘটনায় প্রতিক্রিয়া

‘সব বিভেদের ঊর্ধ্বে উঠতে হবে’ — প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ

আপডেট সময়: ০৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলার ঘটনাকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে আর্চবিশপ ভবনে ভ্যাটিকানের কার্ডিনাল জর্জ কোভাকাদের অভ্যর্থনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান বিচারপতি বলেন, “যত ঘাত প্রতিঘাতই আসুক না কেন, আমাদের সব বিভেদের ঊর্ধ্বে উঠতে হবে।”

তিনি আরও বলেন, “সংবিধান, মদিনা সনদসহ সব বিরাট আদর্শ অর্জনের পথে নানা বাধা আসে। তবে তার জন্য পিছপা হওয়া যাবে না। আমাদের ধর্ম, বর্ণ, লিঙ্গ কিংবা গায়ের রঙ কোনো বিষয় নয়। সব বিভেদ ভুলে একসঙ্গে বসতে হবে এবং ঘটনার সূত্র খুঁজে বের করতে হবে।”

ঘটনার কারণ প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন,
“সমাজ ও রাষ্ট্রীয় কাঠামো থেকে আমাদের অনেক আশা-আকাঙ্ক্ষা থাকে। অনেক সময় মনে হয় তা পূরণ হচ্ছে না। তবে প্রশ্ন হলো, আমরা কি খুব দ্রুত অনেক দূর যেতে চাইছি? আমাদের আরও সহিষ্ণু, ধৈর্যশীল ও বাস্তববাদী হতে হবে।”

✒️ আরও পড়ুন 📖  আশুলিয়ায় পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের ৯ ইউনিটের অভিযান