ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবর্ধনা অনুষ্ঠানে একমাত্র বক্তা থাকবেন তারেক রহমান; জনদুর্ভোগ এড়াতে রাজধানীর কেন্দ্রস্থলে কর্মসূচি নয়—সালাহউদ্দিন আহমেদ

সংবর্ধনায় একমাত্র বক্তা তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানীতে সম্ভাব্য জনভোগান্তির জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা চেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটি জানিয়েছে, জনদুর্ভোগ সৃষ্টি হয়—এমন কোনো কর্মসূচিকে তারেক রহমান কখনোই সমর্থন করেন না।

বুধবার (২৪ ডিসেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, “তারেক রহমান এমন কোনো কর্মসূচিকে সমর্থন করেন না, যা সাধারণ মানুষের ভোগান্তির কারণ হয়। সে কারণেই তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে নেতাকর্মীদের উপস্থিত হতে নিষেধ করেছেন। বাংলাদেশে আমরা তার নির্দেশনা বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করেছি, যদিও শতভাগ নিশ্চিত করা সব সময় সম্ভব হয়নি।”

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, তারেক রহমান দেশে ফিরে সরাসরি বিমানবন্দর থেকে হাসপাতালে চিকিৎসাধীন তাঁর মায়ের কাছে যেতে চান। একই সঙ্গে তিনি তাঁর পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করবেন।

তিনি জানান, জনভোগান্তি কমাতে তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তনের জন্য এমন একটি দিন নির্ধারণ করেছেন, যা টানা তিন দিন সরকারি ছুটির মধ্যে পড়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, তারেক রহমানের নির্দেশনা অনুসরণ করে রাজধানীর কেন্দ্রস্থল সোহরাওয়ার্দী উদ্যান কিংবা মানিকমিয়া অ্যাভিনিউতে কোনো কর্মসূচি রাখা হয়নি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, “রাজধানীর এক পাশে প্রশস্ত ৩৬ জুলাই মহাসড়কের সার্ভিস লেনের এক পাশে সীমিত পরিসরে স্থান নির্ধারণ করা হয়েছে। সেখানে শুধু দেশবাসীর প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া এবং দেশবাসীর সার্বিক কল্যাণ কামনা করা হবে।”

তিনি আরও স্পষ্ট করে বলেন, সংবর্ধনা অনুষ্ঠানে তারেক রহমান ছাড়া দ্বিতীয় কোনো বক্তা থাকবেন না।

ডিবির পৃথক অভিযানে বিপুল মাদক উদ্ধার, আটক ৩

সংবর্ধনা অনুষ্ঠানে একমাত্র বক্তা থাকবেন তারেক রহমান; জনদুর্ভোগ এড়াতে রাজধানীর কেন্দ্রস্থলে কর্মসূচি নয়—সালাহউদ্দিন আহমেদ

সংবর্ধনায় একমাত্র বক্তা তারেক রহমান

আপডেট সময়: ০৪:৪২ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫