ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
সাভারে প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশনের বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য; পরে নারী উদ্যোক্তাদের নিয়ে বিশেষ কর্মশালার উদ্বোধন

শিক্ষা ও নারী উন্নয়নে কাজ করছে সরকার: সালাউদ্দিন বাবু

শিক্ষার মানোন্নয়ন এবং দেশের মানুষের জীবনমান উন্নয়নে বিএনপি সরকার আন্তরিক ও বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক এবং ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।

শনিবার (১৮ জুলাই) দুপুরে সাভার থানা রোডে সাভার প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু বলেন, “একটি জাতির উন্নয়নের প্রধান ভিত্তি হলো শিক্ষা। শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো শুধু সামাজিক দায়িত্ব নয়, এটি জাতি গঠনের একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ।”

তিনি আরও বলেন, “বিএনপি সরকার সবসময় দেশের মানুষের ভাগ্যোন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থান নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। দেশের প্রতিটি মানুষ যেন সমান সুযোগ-সুবিধা পায়, সে লক্ষ্যেই সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে।”

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”

বৃত্তি প্রদান অনুষ্ঠানে সাভার প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও সম্মাননা তুলে দেওয়া হয়।

এদিকে একই দিন পরে সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের অডিটোরিয়ামে সালাউদ্দিন বাবু ফাউন্ডেশনের উদ্যোগে নারী উদ্যোক্তাদের নিয়ে আয়োজিত একটি বিশেষ কর্মশালার উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব।”

তিনি নারী উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন, “নিজেদের দক্ষতা ও আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে। সরকার ও বিভিন্ন সামাজিক উদ্যোগের সহায়তায় নারীরা আজ বিভিন্ন খাতে সফলতার স্বাক্ষর রাখছেন। এই ধারা আরও এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে নারী উদ্যোক্তাদের জন্য ব্যবসা পরিচালনা, দক্ষতা উন্নয়ন, প্রযুক্তির ব্যবহার এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি এবং আত্মকর্মসংস্থান সৃষ্টিতে এ ধরনের কর্মশালার আয়োজন অব্যাহত থাকবে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

সাভারে প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশনের বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য; পরে নারী উদ্যোক্তাদের নিয়ে বিশেষ কর্মশালার উদ্বোধন

শিক্ষা ও নারী উন্নয়নে কাজ করছে সরকার: সালাউদ্দিন বাবু

আপডেট সময়: ০৪:২১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

শিক্ষার মানোন্নয়ন এবং দেশের মানুষের জীবনমান উন্নয়নে বিএনপি সরকার আন্তরিক ও বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক এবং ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।

শনিবার (১৮ জুলাই) দুপুরে সাভার থানা রোডে সাভার প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু বলেন, “একটি জাতির উন্নয়নের প্রধান ভিত্তি হলো শিক্ষা। শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো শুধু সামাজিক দায়িত্ব নয়, এটি জাতি গঠনের একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ।”

তিনি আরও বলেন, “বিএনপি সরকার সবসময় দেশের মানুষের ভাগ্যোন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থান নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। দেশের প্রতিটি মানুষ যেন সমান সুযোগ-সুবিধা পায়, সে লক্ষ্যেই সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে।”

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”

বৃত্তি প্রদান অনুষ্ঠানে সাভার প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও সম্মাননা তুলে দেওয়া হয়।

এদিকে একই দিন পরে সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের অডিটোরিয়ামে সালাউদ্দিন বাবু ফাউন্ডেশনের উদ্যোগে নারী উদ্যোক্তাদের নিয়ে আয়োজিত একটি বিশেষ কর্মশালার উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব।”

তিনি নারী উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন, “নিজেদের দক্ষতা ও আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে। সরকার ও বিভিন্ন সামাজিক উদ্যোগের সহায়তায় নারীরা আজ বিভিন্ন খাতে সফলতার স্বাক্ষর রাখছেন। এই ধারা আরও এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

✒️ আরও পড়ুন 📖  ‘লিডার আসছে’ শ্লোগানে বেনাপোলে বিএনপির আনন্দ মিছিল