ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকারি খালের দুই ধারে বৃক্ষরোপণ, আরও বিস্তৃত কর্মসূচির ঘোষণা

সাভারে বৃক্ষরোপণ কর্মসূচি: বিএনপির উদ্যোগে সরকারি খালের পাশে খেজুর গাছ রোপণ

বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে দেশব্যাপী ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ঢাকা জেলার সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

সোমবার (২৭ জুলাই) দুপুরে তেঁতুলঝোড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে সরকারি খালের দুই ধারে ১৫০টি খেজুর গাছের চারা রোপণ করেন তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মেহেদি হাসান।

বৃক্ষরোপণ কর্মসূচিতে অ্যাডভোকেট মেহেদি হাসান বলেন, বিএনপির কেন্দ্রীয় ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব হ্রাস এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

তিনি জানান, ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান এবং ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির নির্দেশনায় এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। কেন্দ্রীয় কর্মসূচির ধারাবাহিকতায় তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে আরও বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে।

বৃক্ষরোপণ শেষে অ্যাডভোকেট মেহেদি হাসান বলেন, “বৃক্ষরোপণ শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি সামাজিক দায়বদ্ধতারও অংশ। একটি গাছ মানুষের জীবন, পরিবেশ ও অর্থনীতির জন্য দীর্ঘমেয়াদে গুরুত্বপূর্ণ অবদান রাখে। তাই প্রত্যেক নাগরিকের উচিত অন্তত একটি করে গাছ রোপণ করা এবং তার যথাযথ পরিচর্যা নিশ্চিত করা।”

তিনি আরও জানান, দেশব্যাপী চলমান এ কর্মসূচির আওতায় আগামী দিনগুলোতে শিক্ষা প্রতিষ্ঠান, সড়কের পাশ, সরকারি খাস জমি, খালের পাড় এবং জনসাধারণের ব্যবহৃত উন্মুক্ত স্থানে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ অব্যাহত থাকবে। একই সঙ্গে পরিবেশ রক্ষায় সবাইকে স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণে অংশ নেওয়ার আহ্বান জানান।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন। তারা জানান, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সরকারি খালের দুই ধারে খেজুর গাছ রোপণের ফলে যেমন এলাকার সৌন্দর্য বৃদ্ধি পাবে, তেমনি পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে এসব গাছ স্থানীয় জনগণের জন্য পরিবেশগত ও অর্থনৈতিকভাবে উপকারী হবে বলেও তারা আশা প্রকাশ করেন।

সর্বাধিক পঠিত

সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযান: ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকারি খালের দুই ধারে বৃক্ষরোপণ, আরও বিস্তৃত কর্মসূচির ঘোষণা

সাভারে বৃক্ষরোপণ কর্মসূচি: বিএনপির উদ্যোগে সরকারি খালের পাশে খেজুর গাছ রোপণ

আপডেট সময়: ০৭:৩১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে দেশব্যাপী ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ঢাকা জেলার সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

সোমবার (২৭ জুলাই) দুপুরে তেঁতুলঝোড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে সরকারি খালের দুই ধারে ১৫০টি খেজুর গাছের চারা রোপণ করেন তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মেহেদি হাসান।

বৃক্ষরোপণ কর্মসূচিতে অ্যাডভোকেট মেহেদি হাসান বলেন, বিএনপির কেন্দ্রীয় ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব হ্রাস এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

তিনি জানান, ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান এবং ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির নির্দেশনায় এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। কেন্দ্রীয় কর্মসূচির ধারাবাহিকতায় তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে আরও বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে।

বৃক্ষরোপণ শেষে অ্যাডভোকেট মেহেদি হাসান বলেন, “বৃক্ষরোপণ শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি সামাজিক দায়বদ্ধতারও অংশ। একটি গাছ মানুষের জীবন, পরিবেশ ও অর্থনীতির জন্য দীর্ঘমেয়াদে গুরুত্বপূর্ণ অবদান রাখে। তাই প্রত্যেক নাগরিকের উচিত অন্তত একটি করে গাছ রোপণ করা এবং তার যথাযথ পরিচর্যা নিশ্চিত করা।”

তিনি আরও জানান, দেশব্যাপী চলমান এ কর্মসূচির আওতায় আগামী দিনগুলোতে শিক্ষা প্রতিষ্ঠান, সড়কের পাশ, সরকারি খাস জমি, খালের পাড় এবং জনসাধারণের ব্যবহৃত উন্মুক্ত স্থানে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ অব্যাহত থাকবে। একই সঙ্গে পরিবেশ রক্ষায় সবাইকে স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণে অংশ নেওয়ার আহ্বান জানান।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন। তারা জানান, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।

✒️ আরও পড়ুন 📖  হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য: এনাম মেডিকেলের অধ্যাপক সাময়িক বরখাস্ত