ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ভার্কুতা শ্যামলাসী এলাকায় অভিযান; উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ৯ হাজার টাকা

সাভারে ডিবির জালে মাদক ব্যবসায়ী

ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জসিম (৩৫) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের মোট ওজন প্রায় ৩ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ হাজার টাকা।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীন-এর নির্দেশনায় মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১০টার দিকে সাভার মডেল থানাধীন ভার্কুতা শ্যামলাসী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম। তার নির্দেশনায় এসআই (নিঃ) মো. রাশেদ মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জসিমকে আটক করেন।

গ্রেফতার হওয়া জসিম সাভার মডেল থানার লুটেরচর এলাকার মাহমুদ আলীর ছেলে। তল্লাশির সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-এ সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা জেলা ডিবি (উত্তর) জানিয়েছে, মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে সাধারণ মানুষের সহযোগিতাও কামনা করেছে পুলিশ।

সর্বাধিক পঠিত

সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযান: ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

ভার্কুতা শ্যামলাসী এলাকায় অভিযান; উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ৯ হাজার টাকা

সাভারে ডিবির জালে মাদক ব্যবসায়ী

আপডেট সময়: ১১:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬

ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জসিম (৩৫) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের মোট ওজন প্রায় ৩ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ হাজার টাকা।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীন-এর নির্দেশনায় মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১০টার দিকে সাভার মডেল থানাধীন ভার্কুতা শ্যামলাসী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম। তার নির্দেশনায় এসআই (নিঃ) মো. রাশেদ মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জসিমকে আটক করেন।

গ্রেফতার হওয়া জসিম সাভার মডেল থানার লুটেরচর এলাকার মাহমুদ আলীর ছেলে। তল্লাশির সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-এ সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা জেলা ডিবি (উত্তর) জানিয়েছে, মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে সাধারণ মানুষের সহযোগিতাও কামনা করেছে পুলিশ।

✒️ আরও পড়ুন 📖  ধামরাইয়ে ইয়াবাসহ পেশাদার মাদক কারবারি আটক