ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
ঢাকা জেলা ডিবির পৃথক বিশেষ অভিযানে ধামরাই ও সাভার থেকে ৭০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার; উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য ২১ হাজার টাকা।

সাভার-ধামরাইয়ে ডিবির অভিযানে তিনজন গ্রেপ্তার

ঢাকার সাভার ও ধামরাইয়ে পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২১ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, প্রথম অভিযানে ধামরাই থানার শ্রীরামপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন ধামরাই উপজেলার শ্রীরামপুর মধ্যপাড়া এলাকার মোকসেদ আলমের ছেলে সুরুজ আহম্মেদ সবুজ (২৪) এবং শ্রীরামপুর দক্ষিণপাড়া এলাকার আরশাদের ছেলে মো. হেলাল উদ্দিন (৩৬)। তাদের কাছ থেকে উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ৫ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা।

একই দিন পৃথক আরেকটি অভিযানে সাভার মডেল থানার বক্তারপুর বেদেপাড়া এলাকায় অভিযান চালিয়ে সোহাগ হোসেন (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তিনি বক্তারপুর বেদেপাড়া এলাকার জাহিদুল ইসলামের ছেলে। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার ওজন প্রায় ২ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৬ হাজার টাকা।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তার সুরুজ আহম্মেদ সবুজের বিরুদ্ধে পূর্বে দুটি মাদক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

গ্রেপ্তার তিন আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

ঢাকা জেলা ডিবির পৃথক বিশেষ অভিযানে ধামরাই ও সাভার থেকে ৭০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার; উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য ২১ হাজার টাকা।

সাভার-ধামরাইয়ে ডিবির অভিযানে তিনজন গ্রেপ্তার

আপডেট সময়: ১২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬