ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সাভারের মল্লিকারটেক ও আশুলিয়ার জিরানী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর)। গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযান: ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

ঢাকার সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর। পুলিশ তাদের পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে দাবি করেছে।

রোববার (৯ আগস্ট) সাভার মডেল থানার মল্লিকারটেক ও আশুলিয়া থানার জিরানী এলাকায় পৃথক সময়ে অভিযান দুটি পরিচালনা করা হয়।

ঢাকা জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে পৃথক অভিযানে ডিবির কর্মকর্তারা অংশ নেন।

পুলিশ জানায়, ৯ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে সাভার মডেল থানাধীন মল্লিকারটেক এলাকায় অভিযান পরিচালনা করেন ডিবি (উত্তর)-এর এসআই শেখ মফিজুর রহমান ও তার সঙ্গে থাকা পুলিশ সদস্যরা।

এ সময় মোঃ এমরান মিয়া (৪০) ও মোঃ শরিফুল ইসলাম (৪০) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার এমরান মিয়া সাভার মডেল থানাধীন পুড়াবাড়ী পশ্চিমপাড়ার বাসিন্দা। তার বিরুদ্ধে এর আগে একটি মাদক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। অপর গ্রেপ্তার শরিফুল ইসলাম সাভারের বাড্ডা বাটপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশের দাবি, উদ্ধার করা ৫০ পিস ইয়াবার ওজন প্রায় ৫ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা।

অন্যদিকে, একই দিন সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের দিকে আশুলিয়া থানাধীন জিরানী এলাকায় পৃথক অভিযান চালায় ঢাকা জেলা ডিবি (উত্তর)।

ডিবির এসআই মাসুদ আল মামুনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মোঃ সুমন আলী (৪৫) ও মোঃ ছানোয়ার হোসেন (২৪) নামে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, সুমন আলী ধামরাই থানার গোলাইল এলাকার বাসিন্দা। আর ছানোয়ার হোসেনের স্থায়ী ঠিকানা ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানার বাসা সুন্দরপুর এলাকায়। তিনি বর্তমানে আশুলিয়ার টেংগুরী এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ১০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, পৃথক দুই অভিযানে মোট ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

মামলা রুজুর পর গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের বিশেষ অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত

আপডেট সময়: ৩ ঘন্টা আগে

✒️ আরও পড়ুন 📖  খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শার্শার বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল ও আলোচনা সভা