ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
সাভার-আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান: ১৫০ ইয়াবা ও ৬ বোতল ফেনসিডিলসহ ৬ মাদক কারবারি গ্রেপ্তার

১৫০ ইয়াবা, ফেনসিডিল ও নগদ টাকাসহ গ্রেপ্তার ৬

ঢাকা জেলার সাভার ও আশুলিয়ায় পৃথক তিনটি বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬ বোতল ফেনসিডিল এবং মাদক বিক্রির নগদ অর্থসহ মোট ছয়জন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন-এর নির্দেশনায় পরিচালিত এই বিশেষ অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম। অভিযানে অংশ নেন ডিবির একাধিক কর্মকর্তা ও সদস্য।

ডিবি সূত্রে জানা গেছে, গত ৩১ জুলাই সন্ধ্যা ৬টার দিকে সাভার মডেল থানার নামাবাজার এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ আলী (৬০) ও মো. জহির (৪২) নামে দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা, উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির ১০ হাজার টাকা নগদ জব্দ করা হয়েছে।

পরে ১ আগস্ট রাত ১২টা ৫ মিনিটে আশুলিয়া থানার জিরাবো পুকুরপাড় স্ট্যান্ড এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে ডিবি।

অভিযানে মো. সাব্বির হোসেন (২৫) ও লিটন (৪০) নামে দুইজনকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

একই সময়ে সাভার আধুনিক হাসপাতাল এলাকার আরেকটি অভিযানে মো. ওমর ফরুক (২৮) ও নুরজাহান বেগম (৩৮)-কে ৬ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া ফেনসিডিলের পরিমাণ প্রায় ৬০০ মিলিলিটার এবং এর আনুমানিক বাজারমূল্য ১৮ হাজার টাকা।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে মো. জহির-এর বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে। মো. সাব্বির হোসেন-এর বিরুদ্ধে একটি মাদক ও একটি অন্যান্য মামলাসহ মোট দুটি মামলা রয়েছে। এছাড়া লিটন-এর বিরুদ্ধেও একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ছয়জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, জেলার বিভিন্ন এলাকায় মাদক নির্মূল, মাদক কারবারিদের আইনের আওতায় আনা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

সাভার-আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান: ১৫০ ইয়াবা ও ৬ বোতল ফেনসিডিলসহ ৬ মাদক কারবারি গ্রেপ্তার

১৫০ ইয়াবা, ফেনসিডিল ও নগদ টাকাসহ গ্রেপ্তার ৬

আপডেট সময়: ১২:৪১ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬

ঢাকা জেলার সাভার ও আশুলিয়ায় পৃথক তিনটি বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬ বোতল ফেনসিডিল এবং মাদক বিক্রির নগদ অর্থসহ মোট ছয়জন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন-এর নির্দেশনায় পরিচালিত এই বিশেষ অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম। অভিযানে অংশ নেন ডিবির একাধিক কর্মকর্তা ও সদস্য।

ডিবি সূত্রে জানা গেছে, গত ৩১ জুলাই সন্ধ্যা ৬টার দিকে সাভার মডেল থানার নামাবাজার এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ আলী (৬০) ও মো. জহির (৪২) নামে দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা, উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির ১০ হাজার টাকা নগদ জব্দ করা হয়েছে।

পরে ১ আগস্ট রাত ১২টা ৫ মিনিটে আশুলিয়া থানার জিরাবো পুকুরপাড় স্ট্যান্ড এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে ডিবি।

অভিযানে মো. সাব্বির হোসেন (২৫) ও লিটন (৪০) নামে দুইজনকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

একই সময়ে সাভার আধুনিক হাসপাতাল এলাকার আরেকটি অভিযানে মো. ওমর ফরুক (২৮) ও নুরজাহান বেগম (৩৮)-কে ৬ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া ফেনসিডিলের পরিমাণ প্রায় ৬০০ মিলিলিটার এবং এর আনুমানিক বাজারমূল্য ১৮ হাজার টাকা।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে মো. জহির-এর বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে। মো. সাব্বির হোসেন-এর বিরুদ্ধে একটি মাদক ও একটি অন্যান্য মামলাসহ মোট দুটি মামলা রয়েছে। এছাড়া লিটন-এর বিরুদ্ধেও একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ছয়জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

✒️ আরও পড়ুন 📖  বিদায় নিলেন ঢাকা জেলা পুলিশ সুপার মিজানুর রহমান