ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
আশুলিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সারা দেশে শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫, প্রথম দিনে বাংলা আশুলিয়ায় ডিবির অভিযানে বিদেশি অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবা উদ্ধার, ৮ জন গ্রেফতার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে: ৭ নিহত, আহত ৬ রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ: ‘জাগো আলোক-লগনে’ গানে প্রভাতের সূচনা পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডিবি অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়ায় ইয়াবা ও চোলাইমদসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঢাকা জেলায় ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযান: জাল টাকা ও হেরোইনসহ দুইজন গ্রেফতার
সংখ্যাগরিষ্ঠ সিদ্ধান্তেই দল পরিচালিত হয়, পদত্যাগ ব্যক্তিগত বিষয়—জরুরি সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম

সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তই চূড়ান্ত, পদত্যাগ ব্যক্তিগত বিষয়: এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে একাধিক নেতার পদত্যাগকে দলের অভ্যন্তরীণ গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক ফল হিসেবে উল্লেখ করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “দলের সিদ্ধান্ত গ্রহণ হয় সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে। এরপর কে দলে থাকবেন বা থাকবেন না, সেটি সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়।” রোববার (২৮ ডিসেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম জানান, এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং যুগ্ম আহ্বায়ক ডা. তাজনূভা জাবীনসহ কয়েকজন নেতা দল থেকে পদত্যাগ করেছেন। এ ছাড়া দেশের বিভিন্ন জায়গা থেকেও আরও কয়েকজন নেতার পদত্যাগের তথ্য দল পেয়েছে। তিনি বলেন, “দলীয় সিদ্ধান্ত গ্রহণে ব্যক্তিগত অবস্থানের চেয়ে সংখ্যাগরিষ্ঠ মতামতই প্রাধান্য পায়। আমরা আশা করি, এনসিপির সঙ্গে সংশ্লিষ্ট সবাই এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবেই গ্রহণ করবেন।”

নাহিদ ইসলাম বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির এককভাবে অংশগ্রহণের পরিকল্পনা ছিল। তবে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সেই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। তিনি দাবি করেন, “গণঅভ্যুত্থানে পরাজিত শক্তিগুলো জুলাই প্রজন্মকে দমন করতে নানামুখী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।”

পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এনসিপির অবস্থান ব্যাখ্যা করে নাহিদ ইসলাম বলেন,
“গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশকে আধিপত্যবাদী শক্তির কবল থেকে রক্ষা করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং তাদের সঙ্গে থাকা আট দলের জোটের সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করেছি।” তিনি জানান, এই জোটের মাধ্যমে— আধিপত্যবাদবিরোধী রাজনীতি, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান, রাষ্ট্র সংস্কার, বিচার নিশ্চিতকরণ এই চারটি গুরুত্বপূর্ণ ইস্যুতে যৌথভাবে কাজ করা হবে।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম আরও জানান, “সোমবার প্রার্থীদের নাম প্রকাশ করা হবে এবং একই দিনে মনোনয়নপত্র জমা দেওয়া হবে।”

জামায়াতে ইসলামীর ঐতিহাসিক দায় এনসিপি নিচ্ছে কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, “এই জোট কেবল নির্বাচনী বৈতরণী পার হওয়ার উদ্দেশ্যে গঠিত। এনসিপি তার নিজস্ব লক্ষ্য, আদর্শ ও রাজনৈতিক অবস্থান অনুযায়ী কাজ করে যাবে।”

সংবাদ সম্মেলনে দলের সদস্য সচিব আখতার হোসেন পুলিশ বাহিনীর ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, “আওয়ামী লীগের শাসনামলে যে পুলিশ বাহিনী দক্ষতার সঙ্গে নিরপরাধ মানুষকে হয়রানি করত, সেই একই বাহিনী এখন চিহ্নিত সন্ত্রাসীদের ধরতে ব্যর্থ হচ্ছে।”

সর্বাধিক পঠিত

আশুলিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সংখ্যাগরিষ্ঠ সিদ্ধান্তেই দল পরিচালিত হয়, পদত্যাগ ব্যক্তিগত বিষয়—জরুরি সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম

সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তই চূড়ান্ত, পদত্যাগ ব্যক্তিগত বিষয়: এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম

আপডেট সময়: ০৮:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫