ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
ঢাকার আদালতে হাজিরের পর পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় পাঁচদিনের রিমান্ডে পাঠানো হয়েছে আলোচিত যুগল আজিম ও বৃষ্টিকে।

পর্ন-তারকা যুগল আজিম ও বৃষ্টির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর

পর্ন-তারকা হিসেবে পরিচিত আজিম ও বৃষ্টিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন।

এর আগে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে পল্টন থানায় দায়ের হওয়া মামলায় তাদের আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সাইবার বিভাগের উপ-পরিদর্শক মিজানুর রহমান দুজনের সাতদিনের রিমান্ড আবেদন করেন।

রাষ্ট্রপক্ষে রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন। শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিন বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তাদের হাজির করা হয়। আদালতের হাজতখানায় রাখা হয় অভিযুক্ত আজিম ও বৃষ্টিকে। বিকেল পাঁচটার দিকে রিমান্ড আবেদনের শুনানি শেষে আদালত আদেশ দেন।

রবিবার রাতে বান্দরবানের রোয়াংছড়ি বাস স্টেশন সংলগ্ন হাজীপাড়া এলাকার একটি ছয়তলা ভবনের ফ্ল্যাট থেকে তাদের গ্রেফতার করে সিআইডি।

তদন্ত সংস্থার বরাত দিয়ে জানা গেছে, প্রায় ১৫ দিন আগে আজিম ও বৃষ্টি ফল ব্যবসার কথা বলে ওই এলাকায় বাসা ভাড়া নেন। তবে স্থানীয়দের সঙ্গে তাদের তেমন কোনো যোগাযোগ ছিল না। জরুরি প্রয়োজন ছাড়া তারা বাসা থেকে বের হতেন না।

সিআইডি জানায়, তারা পর্ন ভিডিও তৈরি করে তা আন্তর্জাতিক পর্ন সাইটে আপলোড করতেন। ২০২৪ সালের মে মাসে তাদের নামে একটি টেলিগ্রাম চ্যানেল খোলা হয়, যেখানে কয়েক হাজার সদস্য রয়েছে। সেখানে তারা নতুন ভিডিওর লিংক ও আয়ের স্ক্রিনশট শেয়ার করতেন। এছাড়া তারা বিভিন্ন গ্রুপ খুলে অন্যদেরও পর্ন ভিডিও বানাতে উৎসাহিত করতেন।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

ঢাকার আদালতে হাজিরের পর পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় পাঁচদিনের রিমান্ডে পাঠানো হয়েছে আলোচিত যুগল আজিম ও বৃষ্টিকে।

পর্ন-তারকা যুগল আজিম ও বৃষ্টির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর

আপডেট সময়: ০৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

পর্ন-তারকা হিসেবে পরিচিত আজিম ও বৃষ্টিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন।

এর আগে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে পল্টন থানায় দায়ের হওয়া মামলায় তাদের আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সাইবার বিভাগের উপ-পরিদর্শক মিজানুর রহমান দুজনের সাতদিনের রিমান্ড আবেদন করেন।

রাষ্ট্রপক্ষে রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন। শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিন বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তাদের হাজির করা হয়। আদালতের হাজতখানায় রাখা হয় অভিযুক্ত আজিম ও বৃষ্টিকে। বিকেল পাঁচটার দিকে রিমান্ড আবেদনের শুনানি শেষে আদালত আদেশ দেন।

রবিবার রাতে বান্দরবানের রোয়াংছড়ি বাস স্টেশন সংলগ্ন হাজীপাড়া এলাকার একটি ছয়তলা ভবনের ফ্ল্যাট থেকে তাদের গ্রেফতার করে সিআইডি।

তদন্ত সংস্থার বরাত দিয়ে জানা গেছে, প্রায় ১৫ দিন আগে আজিম ও বৃষ্টি ফল ব্যবসার কথা বলে ওই এলাকায় বাসা ভাড়া নেন। তবে স্থানীয়দের সঙ্গে তাদের তেমন কোনো যোগাযোগ ছিল না। জরুরি প্রয়োজন ছাড়া তারা বাসা থেকে বের হতেন না।

সিআইডি জানায়, তারা পর্ন ভিডিও তৈরি করে তা আন্তর্জাতিক পর্ন সাইটে আপলোড করতেন। ২০২৪ সালের মে মাসে তাদের নামে একটি টেলিগ্রাম চ্যানেল খোলা হয়, যেখানে কয়েক হাজার সদস্য রয়েছে। সেখানে তারা নতুন ভিডিওর লিংক ও আয়ের স্ক্রিনশট শেয়ার করতেন। এছাড়া তারা বিভিন্ন গ্রুপ খুলে অন্যদেরও পর্ন ভিডিও বানাতে উৎসাহিত করতেন।

✒️ আরও পড়ুন 📖  হাদি হত্যা মামলায় প্রধান আসামির ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ