ঢাকা , বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রাজধানী আবুজায় শত শত নারীর অংশগ্রহণে বিক্ষোভ, সংরক্ষিত আসন না থাকায় সংসদে নারীর প্রতিনিধিত্ব কম

নাইজেরিয়ার সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসনের দাবিতে বিক্ষোভ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময়: ০৮:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • 135

নাইজেরিয়ার সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন রাখার দাবিতে রাজধানী আবুজায় সোমবার বিক্ষোভ হয়েছে। এসময় শত শত নারী রাস্তায় নামেন। আফ্রিকার সেনেগাল থেকে রুয়ান্ডা পর্যন্ত বিভিন্ন দেশ ইতোমধ্যে সংসদে সংরক্ষিত আসন রেখে নারী আইনপ্রণেতার সংখ্যা বাড়ালেও নাইজেরিয়ায় এখনো সে ব্যবস্থা চালু হয়নি।

স্থানীয় এনজিও পলিসি অ্যান্ড লিগ্যাল অ্যাডভোকেসি সেন্টার জানিয়েছে, নাইজেরিয়ার উচ্চকক্ষ সিনেটে ১০৯ জনের মধ্যে মাত্র চারজন নারী সদস্য আছেন। আর নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ৩৬০ সদস্যের মধ্যে নারী সদস্য মাত্র ১৬ জন।

বিক্ষোভে অংশ নেওয়া নারী অধিকারকর্মী ডরোথি এনজেমানজে বলেন, “আমরা চাই আইনসভা জনগণের কল্যাণে কাজ করুক।” তিনি জানান, সোমবারের বিক্ষোভে এক হাজারেরও বেশি মানুষ অংশগ্রহণ করেছেন। গত কয়েক বছরে একাধিক দফায় নারীদের জন্য সংরক্ষিত আসনের দাবিতে আন্দোলন হলেও তা এখনো বাস্তবায়িত হয়নি।

সর্বাধিক পঠিত

গুণগত মানে জোর, বাতিল নিম্নমানের চামড়া

রাজধানী আবুজায় শত শত নারীর অংশগ্রহণে বিক্ষোভ, সংরক্ষিত আসন না থাকায় সংসদে নারীর প্রতিনিধিত্ব কম

নাইজেরিয়ার সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসনের দাবিতে বিক্ষোভ

আপডেট সময়: ০৮:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫