ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
স্বর্ণ বেচা-কেনা নিয়ে বিরোধের জেরে খুন হয়েছিলেন জহিরুল ইসলাম মিঠু — দুই সহোদরের অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

গৌরীপুরে স্বর্ণ ব্যবসায়ী হত্যা: পলাতক দুই ভাইয়ের মৃত্যুদণ্ড

ময়মনসিংহের গৌরীপুরে স্বর্ণ বেচা-কেনা নিয়ে বাগবিতণ্ডার জেরে জহিরুল ইসলাম মিঠু হত্যাকাণ্ডে পলাতক দুই সহোদরকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস দণ্ডিতদের অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— গৌরীপুর উপজেলার বাড়িওয়ালাপাড়ার এলবার্ট ডেবিট বাদলের দুই ছেলে এলবার্ট ডেবিট রকি (২৫) ও এলবার্ট ডেবিট সেন্টু (৪০)।

২০২২ সালের ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় গৌরীপুর পাটবাজারে টিপু সুলতান জুয়েলার্সের সত্ত্বাধিকারী টিপু সুলতান খান পাঠানের কাছে স্বর্ণ বিক্রি করতে যান অভিযুক্ত এলবার্ট ডেবিট রকি। স্বর্ণের দাম নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে রকি তার ভাই সেন্টুকে ডেকে আনেন।

বিরোধ তীব্র হলে দোকানির চাচাতো ভাই জহিরুল ইসলাম মিঠু বিষয়টি মীমাংসা করতে এগিয়ে আসেন। এ সময় দুই ভাই মিঠু ও টিপু সুলতানের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে সেন্টু মিঠুর বুকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যান।

স্থানীয়রা গুরুতর অবস্থায় মিঠুকে প্রথমে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরদিন নিহতের বাবা মোখলেছুর রহমান বাদী হয়ে গৌরীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত, সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে বুধবার আদালত এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন হাসিব আহামদ মাহবুবুল আলম, আর অভিযুক্তদের পক্ষে ছিলেন মো. আকরাম হোসেন।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

স্বর্ণ বেচা-কেনা নিয়ে বিরোধের জেরে খুন হয়েছিলেন জহিরুল ইসলাম মিঠু — দুই সহোদরের অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

গৌরীপুরে স্বর্ণ ব্যবসায়ী হত্যা: পলাতক দুই ভাইয়ের মৃত্যুদণ্ড

আপডেট সময়: ০৬:২৭ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

ময়মনসিংহের গৌরীপুরে স্বর্ণ বেচা-কেনা নিয়ে বাগবিতণ্ডার জেরে জহিরুল ইসলাম মিঠু হত্যাকাণ্ডে পলাতক দুই সহোদরকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস দণ্ডিতদের অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— গৌরীপুর উপজেলার বাড়িওয়ালাপাড়ার এলবার্ট ডেবিট বাদলের দুই ছেলে এলবার্ট ডেবিট রকি (২৫) ও এলবার্ট ডেবিট সেন্টু (৪০)।

২০২২ সালের ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় গৌরীপুর পাটবাজারে টিপু সুলতান জুয়েলার্সের সত্ত্বাধিকারী টিপু সুলতান খান পাঠানের কাছে স্বর্ণ বিক্রি করতে যান অভিযুক্ত এলবার্ট ডেবিট রকি। স্বর্ণের দাম নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে রকি তার ভাই সেন্টুকে ডেকে আনেন।

বিরোধ তীব্র হলে দোকানির চাচাতো ভাই জহিরুল ইসলাম মিঠু বিষয়টি মীমাংসা করতে এগিয়ে আসেন। এ সময় দুই ভাই মিঠু ও টিপু সুলতানের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে সেন্টু মিঠুর বুকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যান।

স্থানীয়রা গুরুতর অবস্থায় মিঠুকে প্রথমে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরদিন নিহতের বাবা মোখলেছুর রহমান বাদী হয়ে গৌরীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত, সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে বুধবার আদালত এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন হাসিব আহামদ মাহবুবুল আলম, আর অভিযুক্তদের পক্ষে ছিলেন মো. আকরাম হোসেন।

✒️ আরও পড়ুন 📖  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মাঠে ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট