ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
কুমিল্লায় কিশোরী জান্নাতুল তাজমীন হত্যা: আইফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার অটোরিকশাচালক প্রথম রানেই ব্যাট তুলে উদযাপন, চার শূন্যের চাপ কাটিয়ে লিটনের ঘুরে দাঁড়ানোর গল্প প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, অবিস্ফোরিত ককটেল উদ্ধার বিতর্ক পেছনে ফেলে আল নাসরের জার্সিতে ফিরেই গোল, রোনালদোর ক্যারিয়ারে ৯৮০তম মাইলফলক মুকেশ আম্বানিকে ‘ভারতের প্রধানমন্ত্রী’ বলে কটাক্ষ ইলন মাস্কের, স্টারলিংক নিয়ে নতুন বিতর্ক সাভারে ডিবি পুলিশের অভিযান: ১৩০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার জুমার দিন দুই খুতবার মাঝে যেসব দোয়া পড়বেন কক্সবাজারে হোটেলকক্ষে কুলসুমা হত্যা: সাত দিন পর রোহিঙ্গা ক্যাম্প থেকে অভিযুক্ত ইরফান গ্রেফতার রোগ প্রতিরোধে সহায়ক ১০ ধরনের খাবার, সুস্থ থাকতে রাখুন প্রতিদিনের খাদ্যতালিকায় উৎসবের আগে ত্বক উজ্জ্বল ও সতেজ রাখতে খাদ্যতালিকায় রাখুন যেসব খাবার

ইসরাইল মুক্তি দিল ৯০ ফিলিস্তিনিকে

গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় প্রথম দিনে তিন নারী ইসরাইলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর বিনিময়ে ৯০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরাইল। ইসরাইলি কারাগার থেকে মুক্তি পাওয়া সবাই নারী ও শিশু।সোমবার (২০ জানুয়ারি) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

ইসরাইলি জেল সার্ভিস বলেছে, ইসরাইল ও হামাসের মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের অংশ হিসেবে ৯০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। এর আগে রোববার (১৯ জানুয়ারি) যুদ্ধবিরতি শুরু হওয়ার কয়েক ঘণ্টা পরে হামাস রেড ক্রসের কাছে তিন ইসরাইলি জিম্মিকে হস্তান্তর করে। পরে তাদেরকে ইসরাইলি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

হামাস বলছে, গাজা থেকে প্রতিজন বন্দি মুক্তির বিনিময়ে ৩০ জন করে ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরাইলি কর্তৃপক্ষ। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ফিলিস্তিনি মুক্তিপ্রাপ্ত বন্দিদের মধ্যে রয়েছে খালিদা জারার নামের একজন রাজনীতিবিদ। তিনি অধিকৃত পশ্চিম তীরে পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন (পিএফএলপি) এর নেতা।

জারার এর আগে ইসরাইলি দখলদারিত্ব সম্পর্কে প্রকাশ্যে বিবৃতি দিয়েছিলেন। আর এই অভিযোগে ‘উস্কানি’সহ অন্যান্য অভিযোগের জন্য একাধিকবার ইসরাইলি কর্তৃপক্ষ তাকে বন্দি করেছে। ফিলিস্তিনি বন্দি ও সাবেক বন্দি বিষয়ক কমিশন এবং প্যালেস্টানিয়ান প্রিজনার্স সোসাইটি অনুসারে, বর্তমানে দখলকৃত পশ্চিম তীরের ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনি ইসরাইলের কারাগারে বন্দি রয়েছেন।

কুমিল্লায় কিশোরী জান্নাতুল তাজমীন হত্যা: আইফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার অটোরিকশাচালক

ইসরাইল মুক্তি দিল ৯০ ফিলিস্তিনিকে

আপডেট সময়: ০৯:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় প্রথম দিনে তিন নারী ইসরাইলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর বিনিময়ে ৯০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরাইল। ইসরাইলি কারাগার থেকে মুক্তি পাওয়া সবাই নারী ও শিশু।সোমবার (২০ জানুয়ারি) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

ইসরাইলি জেল সার্ভিস বলেছে, ইসরাইল ও হামাসের মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের অংশ হিসেবে ৯০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। এর আগে রোববার (১৯ জানুয়ারি) যুদ্ধবিরতি শুরু হওয়ার কয়েক ঘণ্টা পরে হামাস রেড ক্রসের কাছে তিন ইসরাইলি জিম্মিকে হস্তান্তর করে। পরে তাদেরকে ইসরাইলি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

হামাস বলছে, গাজা থেকে প্রতিজন বন্দি মুক্তির বিনিময়ে ৩০ জন করে ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরাইলি কর্তৃপক্ষ। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ফিলিস্তিনি মুক্তিপ্রাপ্ত বন্দিদের মধ্যে রয়েছে খালিদা জারার নামের একজন রাজনীতিবিদ। তিনি অধিকৃত পশ্চিম তীরে পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন (পিএফএলপি) এর নেতা।

জারার এর আগে ইসরাইলি দখলদারিত্ব সম্পর্কে প্রকাশ্যে বিবৃতি দিয়েছিলেন। আর এই অভিযোগে ‘উস্কানি’সহ অন্যান্য অভিযোগের জন্য একাধিকবার ইসরাইলি কর্তৃপক্ষ তাকে বন্দি করেছে। ফিলিস্তিনি বন্দি ও সাবেক বন্দি বিষয়ক কমিশন এবং প্যালেস্টানিয়ান প্রিজনার্স সোসাইটি অনুসারে, বর্তমানে দখলকৃত পশ্চিম তীরের ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনি ইসরাইলের কারাগারে বন্দি রয়েছেন।

✒️ আরও পড়ুন 📖  ভিয়েতনামগামী ফ্লাইটে অসুস্থ যাত্রীকে বাঁচালেন রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী