ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ৭ নভেম্বর পর্যন্ত শিগগিরই নতুন পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষামন্ত্রী ৪১ কোটি টাকার সম্পত্তির মালিক সারা আলী খান, সিনেমাপ্রতি নেন ৩ কোটি! আশুলিয়ায় ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, আহত অর্ধশতাধিক সাভারে গোডাউনে চুরির ঘটনায় ডিবির অভিযানে গ্রেপ্তার ১ সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার সন্তানধারণের ক্ষমতা কম, চিকিৎসকের কথায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী সাভারে ডিবির পৃথক অভিযানে ইয়াবা-হেরোইনসহ ৮ জন গ্রেপ্তার অবশেষে প্রেমের সম্পর্ক স্বীকার জাহ্নবীর, কবে বিয়ে করবেন?
জুলাই-আগস্টের আন্দোলনের সময় সংঘটিত নৃশংস ঘটনায় ১৬ অভিযুক্তের বিচার শুরু হবে কি না, আজ রায় দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

আশুলিয়ায় ৬ যুবককে গুলি করে হত্যা ও জীবন্ত পুড়িয়ে ফেলার মামলা: আজ সিদ্ধান্ত আসছে অভিযোগ গঠন নিয়ে

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময়: ১০:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • 348

জুলাই-আগস্টের আন্দোলনের সময় আশুলিয়ায় ৬ যুবককে গুলি করে হত্যা ও জীবন্ত পুড়িয়ে ফেলার নৃশংস ঘটনার মামলায় অভিযুক্ত ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন হবে কি না, সেই সিদ্ধান্ত জানা যাবে আজ।

বৃহস্পতিবার (২১ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা করবেন। এই রায়ের মাধ্যমে মামলার বিচারিক কার্যক্রম শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে।

এর আগে ৭ আগস্ট প্রসিকিউশন পক্ষ অভিযোগ গঠনের শুনানি শেষ করে। প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এমএইচ তামিম ট্রাইব্যুনালে শুনানি করেন। এরপর ১৩ আগস্ট আসামিপক্ষের শুনানি শেষ হলে ট্রাইব্যুনাল আজকের দিনটি রায়ের জন্য নির্ধারণ করেন।

এই মামলায় মোট ১৬ জন অভিযুক্ত রয়েছেন। এর মধ্যে ৮ জনকে পুলিশ গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করেছে, আর ৮ জন এখনো পলাতক। পলাতক আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সাংসদ সাইফুল ইসলাম। পলাতক আসামিদের পক্ষে সরকারি খরচে দুজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে ১৬ জুলাই ট্রাইব্যুনাল পলাতক আসামিদের গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয়।

২ জুলাই, প্রসিকিউশন এই মামলায় ১৬ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেয়। অভিযোগপত্রের সঙ্গে যুক্ত করা হয় ৩১৩ পৃষ্ঠার তথ্যসূত্র, ৬২ জন সাক্ষী, ১৬৮ পৃষ্ঠার দালিলিক প্রমাণাদি এবং দুটি পেনড্রাইভ।

গত বছরের ৫ আগস্ট, আশুলিয়ায় ভয়াবহ এ ঘটনা ঘটে। পুলিশের গুলিতে ৬ জন তরুণ নিহত হন। এরপর তাদের মৃতদেহ একটি পুলিশ ভ্যানে তুলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

আরও বিভীষিকাময় বিষয় হলো—ওই সময় একজন তরুণ জীবিত ছিলেন। কিন্তু তাকেও রেহাই দেওয়া হয়নি। পেট্রোল ঢেলে জীবন্ত অবস্থায় পুড়িয়ে হত্যা করা হয়।

এই মর্মান্তিক ঘটনার পর ১১ সেপ্টেম্বর, মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়। আজকের রায়ের মধ্য দিয়ে মামলার বিচারিক প্রক্রিয়া শুরুর সম্ভাবনা রয়েছে।

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

জুলাই-আগস্টের আন্দোলনের সময় সংঘটিত নৃশংস ঘটনায় ১৬ অভিযুক্তের বিচার শুরু হবে কি না, আজ রায় দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

আশুলিয়ায় ৬ যুবককে গুলি করে হত্যা ও জীবন্ত পুড়িয়ে ফেলার মামলা: আজ সিদ্ধান্ত আসছে অভিযোগ গঠন নিয়ে

আপডেট সময়: ১০:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

জুলাই-আগস্টের আন্দোলনের সময় আশুলিয়ায় ৬ যুবককে গুলি করে হত্যা ও জীবন্ত পুড়িয়ে ফেলার নৃশংস ঘটনার মামলায় অভিযুক্ত ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন হবে কি না, সেই সিদ্ধান্ত জানা যাবে আজ।

বৃহস্পতিবার (২১ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা করবেন। এই রায়ের মাধ্যমে মামলার বিচারিক কার্যক্রম শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে।

এর আগে ৭ আগস্ট প্রসিকিউশন পক্ষ অভিযোগ গঠনের শুনানি শেষ করে। প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এমএইচ তামিম ট্রাইব্যুনালে শুনানি করেন। এরপর ১৩ আগস্ট আসামিপক্ষের শুনানি শেষ হলে ট্রাইব্যুনাল আজকের দিনটি রায়ের জন্য নির্ধারণ করেন।

এই মামলায় মোট ১৬ জন অভিযুক্ত রয়েছেন। এর মধ্যে ৮ জনকে পুলিশ গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করেছে, আর ৮ জন এখনো পলাতক। পলাতক আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সাংসদ সাইফুল ইসলাম। পলাতক আসামিদের পক্ষে সরকারি খরচে দুজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে ১৬ জুলাই ট্রাইব্যুনাল পলাতক আসামিদের গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয়।

২ জুলাই, প্রসিকিউশন এই মামলায় ১৬ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেয়। অভিযোগপত্রের সঙ্গে যুক্ত করা হয় ৩১৩ পৃষ্ঠার তথ্যসূত্র, ৬২ জন সাক্ষী, ১৬৮ পৃষ্ঠার দালিলিক প্রমাণাদি এবং দুটি পেনড্রাইভ।

গত বছরের ৫ আগস্ট, আশুলিয়ায় ভয়াবহ এ ঘটনা ঘটে। পুলিশের গুলিতে ৬ জন তরুণ নিহত হন। এরপর তাদের মৃতদেহ একটি পুলিশ ভ্যানে তুলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

আরও বিভীষিকাময় বিষয় হলো—ওই সময় একজন তরুণ জীবিত ছিলেন। কিন্তু তাকেও রেহাই দেওয়া হয়নি। পেট্রোল ঢেলে জীবন্ত অবস্থায় পুড়িয়ে হত্যা করা হয়।

এই মর্মান্তিক ঘটনার পর ১১ সেপ্টেম্বর, মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়। আজকের রায়ের মধ্য দিয়ে মামলার বিচারিক প্রক্রিয়া শুরুর সম্ভাবনা রয়েছে।

✒️ আরও পড়ুন 📖  মা ইলিশ রক্ষায় অভিযান: বরিশাল বিভাগে ৯৬টি অভিযান, জরিমানা ও ইলিশ-জাল উদ্ধার