ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
নিষেধাজ্ঞার প্রথম দিনে ১০ হাজার ৫ শত টাকা জরিমানা, উদ্ধার ৭৫ হাজার মিটার অবৈধ জাল ও ২২০ কেজি ইলিশ

মা ইলিশ রক্ষায় অভিযান: বরিশাল বিভাগে ৯৬টি অভিযান, জরিমানা ও ইলিশ-জাল উদ্ধার

মা ইলিশ সংরক্ষণে সরকারের জারি করা নিষেধাজ্ঞা উপেক্ষা করায় বরিশাল বিভাগজুড়ে অভিযান পরিচালনা করেছে মৎস্য দপ্তর। এ অভিযানে জরিমানা আদায়সহ বিপুল পরিমাণ অবৈধ জাল ও ইলিশ মাছ উদ্ধার করা হয়েছে।

বরিশাল বিভাগীয় মৎস্য দপ্তর জানায়, শুক্রবার মধ্যরাত থেকে ২৫ অক্টোবর মধ্যরাত পর্যন্ত দেশের নদ-নদী ও সমুদ্রসীমায় সকল ধরনের মাছ আহরণ, মজুদ, ক্রয়-বিক্রয় ও পরিবহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

নিষেধাজ্ঞার প্রথম দিনেই বরিশাল বিভাগের ৬ জেলায় মোট ৯৬টি অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে ২২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। যদিও প্রথম দিনে কোনো অসাধু জেলেকে কারাদণ্ড দেওয়া হয়নি, তবে ৮টি মামলায় মোট ১০ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানে ১১ লাখ ৩৩ হাজার টাকার ৭৫ হাজার মিটার অবৈধ জাল ও ২২০ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়।
এছাড়া অভিযান চলাকালে ৬৪টি অবতরণ কেন্দ্র, ২১০টি মাছঘাট, ৩৮২টি আড়ত ও ২১৬টি বাজার পরিদর্শন করা হয়েছে।

মৎস্য বিভাগ জানিয়েছে, মা ইলিশ সংরক্ষণে এই অভিযান অব্যাহত থাকবে এবং যারা নিষেধাজ্ঞা অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

নিষেধাজ্ঞার প্রথম দিনে ১০ হাজার ৫ শত টাকা জরিমানা, উদ্ধার ৭৫ হাজার মিটার অবৈধ জাল ও ২২০ কেজি ইলিশ

মা ইলিশ রক্ষায় অভিযান: বরিশাল বিভাগে ৯৬টি অভিযান, জরিমানা ও ইলিশ-জাল উদ্ধার

আপডেট সময়: ০৮:১৭ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫

মা ইলিশ সংরক্ষণে সরকারের জারি করা নিষেধাজ্ঞা উপেক্ষা করায় বরিশাল বিভাগজুড়ে অভিযান পরিচালনা করেছে মৎস্য দপ্তর। এ অভিযানে জরিমানা আদায়সহ বিপুল পরিমাণ অবৈধ জাল ও ইলিশ মাছ উদ্ধার করা হয়েছে।

বরিশাল বিভাগীয় মৎস্য দপ্তর জানায়, শুক্রবার মধ্যরাত থেকে ২৫ অক্টোবর মধ্যরাত পর্যন্ত দেশের নদ-নদী ও সমুদ্রসীমায় সকল ধরনের মাছ আহরণ, মজুদ, ক্রয়-বিক্রয় ও পরিবহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

নিষেধাজ্ঞার প্রথম দিনেই বরিশাল বিভাগের ৬ জেলায় মোট ৯৬টি অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে ২২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। যদিও প্রথম দিনে কোনো অসাধু জেলেকে কারাদণ্ড দেওয়া হয়নি, তবে ৮টি মামলায় মোট ১০ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানে ১১ লাখ ৩৩ হাজার টাকার ৭৫ হাজার মিটার অবৈধ জাল ও ২২০ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়।
এছাড়া অভিযান চলাকালে ৬৪টি অবতরণ কেন্দ্র, ২১০টি মাছঘাট, ৩৮২টি আড়ত ও ২১৬টি বাজার পরিদর্শন করা হয়েছে।

মৎস্য বিভাগ জানিয়েছে, মা ইলিশ সংরক্ষণে এই অভিযান অব্যাহত থাকবে এবং যারা নিষেধাজ্ঞা অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

✒️ আরও পড়ুন 📖  সাভারে রেলিক সিটি'তে রাজউকের অভিযান