ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ সাবেক ভিসিসহ ২৪ আসামি পলাতক ‘নৃশংস হত্যার অকাট্য প্রমাণ রয়েছে’—প্রসিকিউশন

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ আসামির বিচার

আবু সাঈদ। ফাইল ছবি

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার বহুল প্রতীক্ষিত রায় আজ ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই রায় ঘোষণা করবেন। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এই মামলায় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. হাসিবুর রশীদসহ মোট ৩০ জন আসামি রয়েছেন। এর মধ্যে ২৪ জন পলাতক এবং ৬ জন বর্তমানে গ্রেফতার অবস্থায় আছেন।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন—সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল, চুক্তিভিত্তিক কর্মচারী মো. আনোয়ার পারভেজ, পুলিশের সাবেক এএসআই আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরী ওরফে আকাশ।

অন্যদিকে, পলাতক আসামিদের মধ্যে রয়েছেন সাবেক ভিসি মো. হাসিবুর রশীদ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা।

ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, আবু সাঈদ জুলাই আন্দোলনের অন্যতম শহীদ এবং তার হত্যাকাণ্ড ছিল অত্যন্ত নির্মম। এই ঘটনা শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও আলোচিত হয়েছে। জাতিসংঘের প্রতিবেদনেও এ হত্যার বিষয়টি উঠে এসেছে এবং তদন্তে অকাট্য প্রমাণ পাওয়া গেছে।

তিনি আরও আশা প্রকাশ করেন যে, আদালত এ মামলায় প্রত্যাশিত রায় প্রদান করবেন এবং বিচার প্রতিষ্ঠিত হবে।

🔴 ঘটনাপ্রবাহ
২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আবু সাঈদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তিনি দুই হাত প্রসারিত করে সড়কের ওপর দাঁড়িয়ে ছিলেন এবং পুলিশ তার বুকে একের পর এক গুলি চালায়। এই মর্মান্তিক দৃশ্য দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি করে এবং আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়।

সর্বাধিক পঠিত

সাভারে তরুণী গণধর্ষণ: দুই আসামি আটক, পলাতক আরও তিনজন

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ সাবেক ভিসিসহ ২৪ আসামি পলাতক ‘নৃশংস হত্যার অকাট্য প্রমাণ রয়েছে’—প্রসিকিউশন

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ আসামির বিচার

আপডেট সময়: ০৯:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬