ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার সেটেলমেন্ট অফিসে ঘুষের রমরমা: বেঞ্চ সহকারী হেলালকে ঘিরে তোলপাড় সাভারে তরুণী গণধর্ষণ: দুই আসামি আটক, পলাতক আরও তিনজন ইয়াবা ও হেরোইনসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধামরাইয়ে ৯ মামলার আসামি ছিনতাইকারী গ্রেফতার সাভারের ভাঙচুর মামলায় জামিনে মুক্ত ছাত্রদল নেতা রেজাউল করিম জুয়েল ঢাকা জেলায় মাদকবিরোধী অভিযান জোরদার, গ্রেফতার ৪ ব্যবসায়ী ধামরাইয়ে অবৈধ সীসা কারখানায় অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা নিয়ম না মানায় অপপ্রচার: সাভার সাব-রেজিস্ট্রারের অভিযোগ গাঁজাসহ আশুলিয়ায় ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
যশোরের শার্শায় পাওনা টাকা চাইতে গিয়ে আপন ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন এক নারী। আহত ভিকটিম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

শার্শায় পাওনা টাকা চাইতে গিয়ে ভাইয়ের অস্ত্রের আঘাতে বোন জখম, থানায় অভিযোগ

যশোরের শার্শা উপজেলায় পাওনা টাকা চাইতে গিয়ে ভাইয়ের হামলায় গুরুতর আহত হয়েছেন আঞ্জুয়ারা খাতুন শিমুল (৩৫) নামে এক নারী। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে আহত ভিকটিম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তার ভাই আসাদুজ্জামান আসাদ ও তার স্ত্রী বিউটি খাতুনের বিরুদ্ধে।

অভিযোগে জানা যায়, দুই বছর আগে ছেলে বিদেশে পাঠানোর জন্য ভাই আসাদের কাছে ১০ লাখ টাকা দেন আঞ্জুয়ারা খাতুন। কিন্তু বিদেশে নিতে না পারায় টাকা ফেরতের জন্য তিনি বারবার চাপ দিয়ে আসছিলেন। সোমবার দুপুরে টাকা চাইতে গেলে আসাদ ও তার স্ত্রী মিলে তাকে এলোপাতাড়ি মারধর করেন এবং ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে গুরুতর জখম করেন। পরে স্থানীয়রা আহত আঞ্জুয়ারাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসক তার মাথায় ৮-৯টি সেলাই দিয়েছেন।

এ বিষয়ে স্থানীয়রা জানান, আসাদুজ্জামান আসাদ প্রবাস থেকে দেশে ফিরে মানবাধিকার কর্মী ও সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন সময় চাঁদাবাজি করতেন। এর আগেও তার বিরুদ্ধে ব্যবসায়ীসহ স্থানীয়দের কাছে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বাধিক পঠিত

সাভার সেটেলমেন্ট অফিসে ঘুষের রমরমা: বেঞ্চ সহকারী হেলালকে ঘিরে তোলপাড়

যশোরের শার্শায় পাওনা টাকা চাইতে গিয়ে আপন ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন এক নারী। আহত ভিকটিম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

শার্শায় পাওনা টাকা চাইতে গিয়ে ভাইয়ের অস্ত্রের আঘাতে বোন জখম, থানায় অভিযোগ

আপডেট সময়: ০৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫