ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
আইফোন ও অ্যান্ড্রয়েডে ধাপে ধাপে মিলছে ফিচারটি, বাড়বে আন্তর্জাতিক যোগাযোগের গতি

হোয়াটসঅ্যাপে যুক্ত হলো রিয়েল টাইম অনুবাদ সুবিধা, সহজ হবে ভিন্ন ভাষায় যোগাযোগ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময়: ০১:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • 218

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ-এ যুক্ত হলো নতুন রিয়েল টাইম অনুবাদ সুবিধা। আইফোন ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ধাপে ধাপে এ ফিচারটি পাচ্ছেন। এর মাধ্যমে ব্যক্তিগত চ্যাট, গ্রুপ চ্যাট কিংবা চ্যানেলের আপডেট বার্তাও সহজেই অনুবাদ করা যাবে।

মেটার ঘোষণা অনুযায়ী, এই ফিচারটি ৩ বিলিয়নেরও বেশি ব্যবহারকারীর জন্য ভিন্ন ভাষায় যোগাযোগ আরও সহজ করবে।

প্রথম ধাপে অ্যান্ড্রয়েডে ছয়টি এবং আইফোনে উনিশটি ভাষায় অনুবাদের সুযোগ মিলবে। ধীরে ধীরে আরও ভাষা যুক্ত হবে। ব্যবহারের নিয়মও সহজ— কোনো বার্তায় লং-প্রেস করলে দেখা যাবে ‘ট্রান্সলেট’ বাটন, সেখান থেকেই অনুবাদ সম্ভব হবে।

শুধু ব্যক্তিগত মেসেজ নয়, গ্রুপ চ্যাট ও চ্যানেল আপডেটেও কাজ করবে এই ফিচার। বিশেষ করে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা চাইলে পুরো চ্যাট থ্রেডের জন্য স্বয়ংক্রিয় অনুবাদ চালু করতে পারবেন, ফলে ভবিষ্যতের সব বার্তাই স্বয়ংক্রিয়ভাবে অনুবাদ হয়ে যাবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, অনুবাদ প্রক্রিয়া সম্পূর্ণ হবে ব্যবহারকারীর ডিভাইসেই। অর্থাৎ বার্তার গোপনীয়তা অক্ষুণ্ন থাকবে— হোয়াটসঅ্যাপ বা মেটা কোনোভাবেই বার্তা দেখতে পারবে না।

নতুন এই ফিচার আন্তর্জাতিক যোগাযোগে ভাষার বাধা দূর করবে এবং হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য আরও নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা তৈরি করবে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

আইফোন ও অ্যান্ড্রয়েডে ধাপে ধাপে মিলছে ফিচারটি, বাড়বে আন্তর্জাতিক যোগাযোগের গতি

হোয়াটসঅ্যাপে যুক্ত হলো রিয়েল টাইম অনুবাদ সুবিধা, সহজ হবে ভিন্ন ভাষায় যোগাযোগ

আপডেট সময়: ০১:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ-এ যুক্ত হলো নতুন রিয়েল টাইম অনুবাদ সুবিধা। আইফোন ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ধাপে ধাপে এ ফিচারটি পাচ্ছেন। এর মাধ্যমে ব্যক্তিগত চ্যাট, গ্রুপ চ্যাট কিংবা চ্যানেলের আপডেট বার্তাও সহজেই অনুবাদ করা যাবে।

মেটার ঘোষণা অনুযায়ী, এই ফিচারটি ৩ বিলিয়নেরও বেশি ব্যবহারকারীর জন্য ভিন্ন ভাষায় যোগাযোগ আরও সহজ করবে।

প্রথম ধাপে অ্যান্ড্রয়েডে ছয়টি এবং আইফোনে উনিশটি ভাষায় অনুবাদের সুযোগ মিলবে। ধীরে ধীরে আরও ভাষা যুক্ত হবে। ব্যবহারের নিয়মও সহজ— কোনো বার্তায় লং-প্রেস করলে দেখা যাবে ‘ট্রান্সলেট’ বাটন, সেখান থেকেই অনুবাদ সম্ভব হবে।

শুধু ব্যক্তিগত মেসেজ নয়, গ্রুপ চ্যাট ও চ্যানেল আপডেটেও কাজ করবে এই ফিচার। বিশেষ করে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা চাইলে পুরো চ্যাট থ্রেডের জন্য স্বয়ংক্রিয় অনুবাদ চালু করতে পারবেন, ফলে ভবিষ্যতের সব বার্তাই স্বয়ংক্রিয়ভাবে অনুবাদ হয়ে যাবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, অনুবাদ প্রক্রিয়া সম্পূর্ণ হবে ব্যবহারকারীর ডিভাইসেই। অর্থাৎ বার্তার গোপনীয়তা অক্ষুণ্ন থাকবে— হোয়াটসঅ্যাপ বা মেটা কোনোভাবেই বার্তা দেখতে পারবে না।

নতুন এই ফিচার আন্তর্জাতিক যোগাযোগে ভাষার বাধা দূর করবে এবং হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য আরও নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা তৈরি করবে।

✒️ আরও পড়ুন 📖  গুগলের ‘ডার্ক ওয়েব রিপোর্ট’ ফিচার বন্ধ হচ্ছে ফেব্রুয়ারিতে