ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মার্কিন হামলার সময়সীমা পিছিয়ে দেওয়ায় বাজারে স্বস্তি, তবে অনিশ্চয়তা কাটেনি

হামলার সময়সীমা পেছানোয় বিশ্ববাজারে তেলের দাম কমেছে

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের জ্বালানি স্থাপনায় সম্ভাব্য মার্কিন হামলার সময়সীমা ১০ দিন পিছিয়ে দেওয়ার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সকালে ব্রেন্ট ক্রুড ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)—উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম কমতে শুরু করে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তেহরানের অনুরোধ এবং চলমান কূটনৈতিক আলোচনায় ইতিবাচক অগ্রগতির কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, আগামী ৬ এপ্রিল পর্যন্ত ইরানের বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনাগুলোর ওপর কোনো ধরনের হামলা চালানো হবে না।

এই ঘোষণার পরপরই বাজারে কিছুটা স্বস্তি ফিরে এলেও বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ পুরোপুরি কাটেনি। গত এক মাসে ইরান-ইসরাইল উত্তেজনার জেরে তেলের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ সময়ে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৫০ শতাংশ এবং ডব্লিউটিআই-এর দাম প্রায় ৪০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়।

শুক্রবার গ্রিনিচ মান সময় ০২:৩০ মিনিটে দেখা যায়, ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৫ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯৩ দশমিক ০৭ ডলারে নেমে এসেছে। একই সময়ে ডব্লিউটিআই-এর দাম ১ দশমিক ৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০৬ দশমিক ১২ ডলারে।

বাজার বিশ্লেষকদের মতে, হামলার সময়সীমা বাড়ানোয় সাময়িকভাবে স্বস্তি মিললেও মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি সংঘাতের আশঙ্কা এখনও কাটেনি। ফলে তেলের বাজারে অস্থিরতা অব্যাহত থাকতে পারে।
সূত্র: আলজাজিরা

পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলার রায় আজপ্রধান অভিযুক্ত সোহেল রানা ও স্ত্রী স্বপ্নার সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা রাষ্ট্রপক্ষের

মার্কিন হামলার সময়সীমা পিছিয়ে দেওয়ায় বাজারে স্বস্তি, তবে অনিশ্চয়তা কাটেনি

হামলার সময়সীমা পেছানোয় বিশ্ববাজারে তেলের দাম কমেছে

আপডেট সময়: ০৯:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬