ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ৭ নভেম্বর পর্যন্ত শিগগিরই নতুন পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষামন্ত্রী ৪১ কোটি টাকার সম্পত্তির মালিক সারা আলী খান, সিনেমাপ্রতি নেন ৩ কোটি! আশুলিয়ায় ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, আহত অর্ধশতাধিক সাভারে গোডাউনে চুরির ঘটনায় ডিবির অভিযানে গ্রেপ্তার ১ সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার সন্তানধারণের ক্ষমতা কম, চিকিৎসকের কথায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী সাভারে ডিবির পৃথক অভিযানে ইয়াবা-হেরোইনসহ ৮ জন গ্রেপ্তার অবশেষে প্রেমের সম্পর্ক স্বীকার জাহ্নবীর, কবে বিয়ে করবেন?
রাতে স্কুলে জুয়ার বোর্ড ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ

শার্শার প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরীর বিরুদ্ধে জুয়া ও অনৈতিক ব্যবসার অভিযোগে তদন্তেও রহস্যজনক ছাড়

যশোরের শার্শা উপজেলার বাগুড়ি কোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশপ্রহরী কামরুজ্জামানের বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ উঠেছে। রাতে বিদ্যালয়ে জুয়ার বোর্ড বসানো, নারী এনে অনৈতিক ব্যবসা করা, চুরি ও স্বেচ্ছাচারিতার মতো কর্মকাণ্ডের অভিযোগ দীর্ঘদিন ধরে স্থানীয়দের ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এলাকাবাসী জানায়, কামরুজ্জামানের এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে ইতোমধ্যে কয়েক দফা লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে। এমনকি তদন্ত কমিটির কাছে অভিযুক্ত নিজেই তার অপরাধ স্বীকার করলেও টাকার বিনিময়ে চাকরিতে বহাল রাখা হয় বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেহেনা বানু। তদন্তে সব অভিযোগ প্রমাণিত হয় এবং অভিযুক্ত নিজেই তা স্বীকার করেন। কিন্তু শাস্তির পরিবর্তে কেবল ২০ হাজার টাকা জরিমানা করে পুনরায় তাকে দপ্তরীর দায়িত্বে বহাল রাখা হয়।

এ ঘটনায় স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা দপ্তরীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

গ্রামের কয়েকজন অভিভাবক জানান, কামরুজ্জামান টাকার বিনিময়ে প্রভাবশালী মাতব্বরদের ম্যানেজ করে এবং তাদের তদবিরেই উপজেলা শিক্ষা কর্মকর্তারা তাকে চাকরিতে বহাল রাখেন।

একজন নাম প্রকাশে অনিচ্ছুক অভিভাবক বলেন— “এমন জঘন্য অপরাধ করার পরও কর্মকর্তাদের ছত্রছায়ায় চাকরি করা মানে আগামী প্রজন্মের জন্য ভয়াবহ উদাহরণ।”

অভিযুক্ত কামরুজ্জামান গণমাধ্যমকে জানান— “আমার বিরুদ্ধে অভিযোগ সত্য। আমি ওই কাজে জড়িত ছিলাম এবং ক্ষমা চেয়েছি। এলাকাবাসী ও কর্মকর্তারা আমাকে ক্ষমা করেছেন।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা আক্তার বলেন, “সব অভিযোগ প্রমাণিত হয়েছে। তদন্ত কমিটির কাছেও সে অপরাধ স্বীকার করেছে। তবে এলাকাবাসীর অনুরোধে তাকে এবারের মতো ক্ষমা করা হয়েছে।”

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেহেনা বানু বলেন, “তার বিরুদ্ধে আংশিক অভিযোগ প্রমাণিত হয়েছে। তদন্ত কমিটি সাধারণ ক্ষমার সুপারিশ করেছিল। তবে নতুন অভিযোগ উঠায় পুনরায় তদন্ত করা হবে।”

এ বিষয়ে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাজিব হাসান জানান, “বিষয়টি আমার জানা নেই। তবে যদি অভিযোগ সত্য প্রমাণিত হয়, তবে ক্ষমার কোনো সুযোগ নেই। যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

অভিভাবক ও স্থানীয়রা বলেন, বিদ্যালয়ের মতো শিক্ষাপ্রতিষ্ঠানে এমন অনৈতিক কর্মকাণ্ড বরদাস্ত করা যায় না। তারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

রাতে স্কুলে জুয়ার বোর্ড ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ

শার্শার প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরীর বিরুদ্ধে জুয়া ও অনৈতিক ব্যবসার অভিযোগে তদন্তেও রহস্যজনক ছাড়

আপডেট সময়: ০৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

যশোরের শার্শা উপজেলার বাগুড়ি কোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশপ্রহরী কামরুজ্জামানের বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ উঠেছে। রাতে বিদ্যালয়ে জুয়ার বোর্ড বসানো, নারী এনে অনৈতিক ব্যবসা করা, চুরি ও স্বেচ্ছাচারিতার মতো কর্মকাণ্ডের অভিযোগ দীর্ঘদিন ধরে স্থানীয়দের ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এলাকাবাসী জানায়, কামরুজ্জামানের এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে ইতোমধ্যে কয়েক দফা লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে। এমনকি তদন্ত কমিটির কাছে অভিযুক্ত নিজেই তার অপরাধ স্বীকার করলেও টাকার বিনিময়ে চাকরিতে বহাল রাখা হয় বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেহেনা বানু। তদন্তে সব অভিযোগ প্রমাণিত হয় এবং অভিযুক্ত নিজেই তা স্বীকার করেন। কিন্তু শাস্তির পরিবর্তে কেবল ২০ হাজার টাকা জরিমানা করে পুনরায় তাকে দপ্তরীর দায়িত্বে বহাল রাখা হয়।

এ ঘটনায় স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা দপ্তরীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

গ্রামের কয়েকজন অভিভাবক জানান, কামরুজ্জামান টাকার বিনিময়ে প্রভাবশালী মাতব্বরদের ম্যানেজ করে এবং তাদের তদবিরেই উপজেলা শিক্ষা কর্মকর্তারা তাকে চাকরিতে বহাল রাখেন।

একজন নাম প্রকাশে অনিচ্ছুক অভিভাবক বলেন— “এমন জঘন্য অপরাধ করার পরও কর্মকর্তাদের ছত্রছায়ায় চাকরি করা মানে আগামী প্রজন্মের জন্য ভয়াবহ উদাহরণ।”

অভিযুক্ত কামরুজ্জামান গণমাধ্যমকে জানান— “আমার বিরুদ্ধে অভিযোগ সত্য। আমি ওই কাজে জড়িত ছিলাম এবং ক্ষমা চেয়েছি। এলাকাবাসী ও কর্মকর্তারা আমাকে ক্ষমা করেছেন।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা আক্তার বলেন, “সব অভিযোগ প্রমাণিত হয়েছে। তদন্ত কমিটির কাছেও সে অপরাধ স্বীকার করেছে। তবে এলাকাবাসীর অনুরোধে তাকে এবারের মতো ক্ষমা করা হয়েছে।”

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেহেনা বানু বলেন, “তার বিরুদ্ধে আংশিক অভিযোগ প্রমাণিত হয়েছে। তদন্ত কমিটি সাধারণ ক্ষমার সুপারিশ করেছিল। তবে নতুন অভিযোগ উঠায় পুনরায় তদন্ত করা হবে।”

এ বিষয়ে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাজিব হাসান জানান, “বিষয়টি আমার জানা নেই। তবে যদি অভিযোগ সত্য প্রমাণিত হয়, তবে ক্ষমার কোনো সুযোগ নেই। যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

অভিভাবক ও স্থানীয়রা বলেন, বিদ্যালয়ের মতো শিক্ষাপ্রতিষ্ঠানে এমন অনৈতিক কর্মকাণ্ড বরদাস্ত করা যায় না। তারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

✒️ আরও পড়ুন 📖  রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্মেলন: কক্সবাজারে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সফরে নতুন আশার সঞ্চার