ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার সেটেলমেন্ট অফিসে ঘুষের রমরমা: বেঞ্চ সহকারী হেলালকে ঘিরে তোলপাড় সাভারে তরুণী গণধর্ষণ: দুই আসামি আটক, পলাতক আরও তিনজন ইয়াবা ও হেরোইনসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধামরাইয়ে ৯ মামলার আসামি ছিনতাইকারী গ্রেফতার সাভারের ভাঙচুর মামলায় জামিনে মুক্ত ছাত্রদল নেতা রেজাউল করিম জুয়েল ঢাকা জেলায় মাদকবিরোধী অভিযান জোরদার, গ্রেফতার ৪ ব্যবসায়ী ধামরাইয়ে অবৈধ সীসা কারখানায় অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা নিয়ম না মানায় অপপ্রচার: সাভার সাব-রেজিস্ট্রারের অভিযোগ গাঁজাসহ আশুলিয়ায় ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
কবর জিয়ারত শেষে নির্বাচন কমিশনে গিয়ে জাতীয় পরিচয়পত্র ও ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা শেষ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান

শহীদ ওসমান হাদির কবর জিয়ারতে তারেক রহমান

শনিবার সকালে গুলশানের বাসভবন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে রওয়ানা করেন তারেক রহমান। ছবি: সংগৃহীত

পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জুলাই গণঅভ্যুত্থানের আলোচিত ছাত্রনেতা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করতে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে তিনি রাজধানীর গুলশানের বাসভবন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে যাত্রা শুরু করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছে শহীদ শরিফ ওসমান হাদির কবরের পাশে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করবেন তারেক রহমান। এ সময় তিনি শহীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেবেন। কবর জিয়ারতের সময় বিএনপির জ্যেষ্ঠ নেতারাও তার সঙ্গে উপস্থিত থাকবেন।

কবর জিয়ারত শেষে তারেক রহমান নির্বাচন কমিশন কার্যালয়ে যাবেন। সেখানে তিনি নিজের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) গ্রহণ এবং ভোটার নিবন্ধনের আনুষ্ঠানিক সব কার্যক্রম সম্পন্ন করবেন।

এর আগে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, শনিবার নির্বাচন কমিশনে গিয়ে ভোটার নিবন্ধনের আবেদন করবেন তারেক রহমান। গত সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, শনিবার নির্বাচন কমিশনের কার্যালয় খোলা থাকবে এবং ওইদিনই তারেক রহমানের ভোটার হওয়া, ভোটার আইডি ও জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সব আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করা হবে।

সর্বাধিক পঠিত

সাভার সেটেলমেন্ট অফিসে ঘুষের রমরমা: বেঞ্চ সহকারী হেলালকে ঘিরে তোলপাড়

কবর জিয়ারত শেষে নির্বাচন কমিশনে গিয়ে জাতীয় পরিচয়পত্র ও ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা শেষ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান

শহীদ ওসমান হাদির কবর জিয়ারতে তারেক রহমান

আপডেট সময়: ১০:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫