ঢাকা , বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
দুই দশকের ক্যারিয়ারে বছরে মাত্র তিন–চারটি কাজ করেই সন্তুষ্ট জনপ্রিয় অভিনেত্রী রুনা খান

মাসে পাঁচ দিনের বেশি কাজ করি না: রুনা

অভিনেত্রী রুনা খান

দুই দশকের বেশি সময় ধরে অভিনয়ে সক্রিয় থেকেও কাজের সংখ্যা নিয়ে কোনো আক্ষেপ নেই জনপ্রিয় অভিনেত্রী রুনা খান-এর। বরং বেছে বেছে কাজ করাকেই নিজের অভিনয়জীবনের দর্শন হিসেবে ধরে রেখেছেন তিনি। বছরে মাত্র তিন থেকে চারটি কাজ করেই সন্তুষ্ট এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রুনা খান বলেন, “ব্যক্তি হিসেবে আমি কোনো কিছুরই খুব কট্টর সমালোচক নই। জীবনের সবকিছুই আপেক্ষিক। যেকোনো নতুন চেষ্টাকে আমি ইতিবাচকভাবে দেখি। কারও ভালো লাগবে, আবার কারও লাগবে না এটাই স্বাভাবিক। আমাদের উচিত সবকিছু আর একটু সহজ করে দেখা।” নিজের কাজ করার ধরন নিয়ে তিনি জানান, গত ১৫ বছর ধরে একটি নির্দিষ্ট নিয়মেই কাজ করে যাচ্ছেন। দীর্ঘ ক্যারিয়ার হলেও কাজের সংখ্যা কম হওয়ায় তার মধ্যে কোনো আফসোস নেই।

রুনা খান বলেন, “আমি মাসে গড়ে পাঁচ দিনের বেশি কাজ করি না। ২০০৯ সালে বিয়ের পর সন্তানের জন্য তিন বছরের একটা বিরতি নিয়েছিলাম। এরপর থেকে এখন পর্যন্ত বছরে মাত্র তিন থেকে চারটি কাজ করি।”

বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তির উন্নতির ফলে কাজের প্রচার বহুগুণ বেড়েছে। তবে তাতেও নিজের অবস্থান বদলাননি এই অভিনেত্রী। তার ভাষায়,
“১০ বছর আগেও আমি বছরে চার–পাঁচটি কাজ করতাম, এখনো তাই করছি। আমি একই জায়গায় আছি। আমার কাছে জীবন মানে পথ চলতে পারাটাই বড় কথা।”

এদিকে, অভিনয়ে নতুন চ্যালেঞ্জ হিসেবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রক্তছায়া’-তে প্রথমবারের মতো পুলিশের চরিত্রে অভিনয় করেছেন রুনা খান। আলী জুলফিকার জাহেদী পরিচালিত এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন চিত্রনায়ক আমান রেজা, রাফাহ নানজীবা তোরসা, নকশী তাবাচ্ছুম, আফফান মিতুলসহ আরও অনেকে। ছবিটি বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন কান চলচ্চিত্র উৎসবকে লক্ষ্য করে নির্মাণ করা হয়েছে।
এ ছাড়াও একই পরিচালকের নতুন ছবি ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’-তে চিত্রনায়িকার ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন রুনা খান। রুপালি পর্দার মানুষদের জীবনের গল্প নিয়েই নির্মিত হবে এই চলচ্চিত্র।

সর্বাধিক পঠিত

গুণগত মানে জোর, বাতিল নিম্নমানের চামড়া

দুই দশকের ক্যারিয়ারে বছরে মাত্র তিন–চারটি কাজ করেই সন্তুষ্ট জনপ্রিয় অভিনেত্রী রুনা খান

মাসে পাঁচ দিনের বেশি কাজ করি না: রুনা

আপডেট সময়: ০২:০২ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬