ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
ঢাকা জেলা ডিবি উত্তরের পৃথক অভিযানে ৪০০ পিস ইয়াবা ও ৫০০ পুরিয়া হেরোইন উদ্ধার; গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদক আইনে মামলা

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

ঢাকার সাভার ও আশুলিয়ায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ পুরিয়া হেরোইনসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর। বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) বিকেল থেকে রাত পর্যন্ত সাভার মডেল থানা ও আশুলিয়া থানার বিভিন্ন এলাকায় অভিযানগুলো পরিচালনা করা হয়।

ঢাকা জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা ডিবি উত্তরের অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে পৃথক কয়েকটি দল অভিযানে অংশ নেয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম অভিযানটি বুধবার বিকেল ৪টা ৫০ মিনিটে সাভার মডেল থানাধীন ভাটপাড়া উত্তরপাড়া এলাকায় পরিচালনা করা হয়। এ সময় মোস্তাক (৪৮) নামে এক ব্যক্তিকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ৫ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা।

এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাভার মডেল থানাধীন ব্যাংক কলোনী এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। এসআই শেখ মাসুদ আল মামুনের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে মনির হোসেন মনা (৩২) ও আরেফিন (৩৫) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ১৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা।

পুলিশের তথ্যমতে, একই রাতে রাত সাড়ে ৯টার দিকে সাভার মডেল থানাধীন পাকিজা এলাকায় অভিযান চালিয়ে মোঃ সাজ্জাত হোসেন ওরফে সজল (২৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৫০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের। উদ্ধার করা হেরোইনের ওজন প্রায় ৫০ গ্রাম এবং আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।

অন্যদিকে, একই সময় আশুলিয়া থানাধীন আরাগাঁও এলাকায় পৃথক অভিযান চালায় ঢাকা জেলা ডিবি উত্তর। এসআই মোহাম্মদ শাহাদাৎ হোসেনের নেতৃত্বে ওই অভিযানে আলমগীর হোসেন (৩৯) ও তুষার আহম্মেদ (৩২) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ২০ গ্রাম এবং আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।

ঢাকা জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার মোস্তাকের বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে। মনির হোসেন মনার বিরুদ্ধে ছয়টি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ছাড়া সাজ্জাত হোসেন ওরফে সজলের বিরুদ্ধে একটি মাদক মামলা ও দুটি অন্যান্য ধারার মামলা এবং আলমগীর হোসেনের বিরুদ্ধে একটি মাদক মামলা ও একটি অন্যান্য ধারার মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

তবে এসব মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগের চূড়ান্ত বিচারিক নিষ্পত্তি হয়েছে কি না, সে বিষয়ে পুলিশের দেওয়া তথ্যে বিস্তারিত উল্লেখ নেই।

পুলিশ জানায়, পৃথক অভিযানে গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে। ঢাকা জেলা ডিবি উত্তর জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আপডেট সময়: ১৫ ঘন্টা আগে

✒️ আরও পড়ুন 📖  সাভারে ইয়াবা ট্যাবলেটসহ ২ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার