ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
আমিনবাজার ও কাঞ্চনপুরে অভিযান, উদ্ধার ১২০ পিস ইয়াবা ও ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা

সাভারে ডিবির পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার

ঢাকার সাভারে মাদকবিরোধী বিশেষ অভিযানে পৃথক তিনটি অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর। এ সময় ১২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর থেকে রাত পর্যন্ত সাভার মডেল থানাধীন আমিনবাজারের বড়দেশী ও কাঞ্চনপুর বেদেপল্লী এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি উত্তর বিভাগের কর্মকর্তারা এসব অভিযান পরিচালনা করেন। অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা ডিবি উত্তরের অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম।

পুলিশ জানায়, শুক্রবার দুপুর সাড়ে ১টার দিকে আমিনবাজারের বড়দেশী এলাকায় অভিযান চালিয়ে জুলিয়া আক্তার জুলি (৪২) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

অভিযানটির নেতৃত্ব দেন ডিবি উত্তরের এসআই (নিঃ) মো. শাহাদাৎ হোসেন।

এরপর সন্ধ্যা ৬টা ৫ মিনিটে কাঞ্চনপুর বেদেপল্লী এলাকায় অভিযান চালিয়ে মোসাঃ হাসি আক্তার (৩৮) নামে আরেক নারীকে গ্রেপ্তার করা হয়। পুলিশ তার কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ১২ গ্রাম এবং আনুমানিক মূল্য ৩৬ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

অভিযানটির নেতৃত্ব দেন ডিবি উত্তরের এসআই (নিঃ) মো. আঃ মুত্তালিব।

পরে রাত সাড়ে ৯টার দিকে আমিনবাজার বড়দেশী এলাকায় পৃথক অভিযান চালিয়ে মোসাঃ মাফিয়া (৪৫) নামে আরও এক নারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ১২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ অভিযানে নেতৃত্ব দেন ডিবি উত্তরের এসআই (নিঃ) মো. মতিউর রহমান।

পুলিশের দাবি

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার জুলিয়া আক্তার জুলির বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে। এছাড়া হাসি আক্তারের বিরুদ্ধেও একটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা জেলা ডিবি পুলিশ জানায়, মাদকদ্রব্যের বিস্তার রোধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক উদ্ধার এবং সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

আমিনবাজার ও কাঞ্চনপুরে অভিযান, উদ্ধার ১২০ পিস ইয়াবা ও ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা

সাভারে ডিবির পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার

আপডেট সময়: ০৬:২৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার সাভারে মাদকবিরোধী বিশেষ অভিযানে পৃথক তিনটি অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর। এ সময় ১২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর থেকে রাত পর্যন্ত সাভার মডেল থানাধীন আমিনবাজারের বড়দেশী ও কাঞ্চনপুর বেদেপল্লী এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি উত্তর বিভাগের কর্মকর্তারা এসব অভিযান পরিচালনা করেন। অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা ডিবি উত্তরের অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম।

পুলিশ জানায়, শুক্রবার দুপুর সাড়ে ১টার দিকে আমিনবাজারের বড়দেশী এলাকায় অভিযান চালিয়ে জুলিয়া আক্তার জুলি (৪২) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

অভিযানটির নেতৃত্ব দেন ডিবি উত্তরের এসআই (নিঃ) মো. শাহাদাৎ হোসেন।

এরপর সন্ধ্যা ৬টা ৫ মিনিটে কাঞ্চনপুর বেদেপল্লী এলাকায় অভিযান চালিয়ে মোসাঃ হাসি আক্তার (৩৮) নামে আরেক নারীকে গ্রেপ্তার করা হয়। পুলিশ তার কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ১২ গ্রাম এবং আনুমানিক মূল্য ৩৬ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

অভিযানটির নেতৃত্ব দেন ডিবি উত্তরের এসআই (নিঃ) মো. আঃ মুত্তালিব।

পরে রাত সাড়ে ৯টার দিকে আমিনবাজার বড়দেশী এলাকায় পৃথক অভিযান চালিয়ে মোসাঃ মাফিয়া (৪৫) নামে আরও এক নারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ১২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ অভিযানে নেতৃত্ব দেন ডিবি উত্তরের এসআই (নিঃ) মো. মতিউর রহমান।

পুলিশের দাবি

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার জুলিয়া আক্তার জুলির বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে। এছাড়া হাসি আক্তারের বিরুদ্ধেও একটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

✒️ আরও পড়ুন 📖  ধামরাইয়ে ইয়াবাসহ পেশাদার মাদক কারবারি আটক