ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
জামগড়ার কাভার্ড ভ্যানের আগুনে নিহত জয়নব, নজরুল, শামছুল ও মানিকের পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়েছে

আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা

সাভারের আশুলিয়ার জামগড়ায় কাভার্ড ভ্যান থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত চারজনের পরিবারের পাশে দাঁড়িয়েছে প্রিটি কম্পোজিট টেক্সটাইল লিমিটেড। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে নিহত প্রত্যেকের পরিবারকে নগদ ৩ লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে নিহতদের পরিবারের সদস্যদের হাতে এই অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। প্রিটি কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের পক্ষ থেকে আয়োজিত এ সহায়তা প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক প্রতিষ্ঠান বিজিএমইএর সহ-সভাপতি রেজওয়ান সেলিম উপস্থিত থেকে পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ তুলে দেন।
নিহত চারজন হলেন—কাপড়ের দোকানদার জয়নব বেগম, সবজি বিক্রেতা নজরুল ইসলাম, কাভার্ড ভ্যানের চালক শামছুল আলম এবং হেলপার মানিক।

অগ্নিকাণ্ডে স্বজন হারানো পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে অনুষ্ঠানে সংশ্লিষ্টরা বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং তাদের দুর্দিনে সহযোগিতা করা সামাজিক ও মানবিক দায়িত্ব। নিহতদের পরিবারের প্রয়োজন বিবেচনায় প্রিটি কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের পক্ষ থেকে এই আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএর হেড অব ক্রাইসিস মনসুর খালেদ, আরবিট্রেশন কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম, প্রিটি গ্রুপের অ্যাডমিন ডিরেক্টর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মহিউদ্দিন, প্রিটি কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের এইচআর অ্যান্ড কমপ্লায়েন্স জিএম কামরুল ইসলাম, জিএম (প্রশাসন) অবসরপ্রাপ্ত কর্নেল আরমান, মানবসম্পদ বিভাগের ম্যানেজার মাজহারুল ইসলাম এবং শ্রমিক প্রতিনিধিরা।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর আশুলিয়ার জামগড়া এলাকায় একটি কাভার্ড ভ্যান থেকে ভয়াবহ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে সেখানে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় চারজন নিহত হন।

নিহতদের মধ্যে স্থানীয়ভাবে ব্যবসা ও জীবিকার সঙ্গে যুক্ত সাধারণ মানুষ ছাড়াও ওই কাভার্ড ভ্যানের চালক ও সহকারী ছিলেন। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
দুর্ঘটনার পর নিহতদের পরিচয় শনাক্তকরণ ও মরদেহ হস্তান্তরসহ প্রয়োজনীয় প্রক্রিয়া চলতে থাকে। একই সঙ্গে দুর্ঘটনার কারণ ও সার্বিক পরিস্থিতি নিয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যক্রম অব্যাহত রয়েছে।

নিহতদের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়ার মধ্য দিয়ে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সহযোগিতার একটি উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

হঠাৎ এমন দুর্ঘটনায় স্বজন হারানোর ক্ষতি কোনো অর্থেই পূরণ হওয়ার নয়। তবে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দৈনন্দিন প্রয়োজন ও ভবিষ্যৎ সংকটে এই আর্থিক সহায়তা কিছুটা সহযোগিতা করবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয়দের মতে, দুর্ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এগিয়ে এলে পরিবারগুলো কঠিন সময় মোকাবিলায় কিছুটা সহায়তা পাবে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

জামগড়ার কাভার্ড ভ্যানের আগুনে নিহত জয়নব, নজরুল, শামছুল ও মানিকের পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়েছে

আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা

আপডেট সময়: ১৮ ঘন্টা আগে

সাভারের আশুলিয়ার জামগড়ায় কাভার্ড ভ্যান থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত চারজনের পরিবারের পাশে দাঁড়িয়েছে প্রিটি কম্পোজিট টেক্সটাইল লিমিটেড। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে নিহত প্রত্যেকের পরিবারকে নগদ ৩ লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে নিহতদের পরিবারের সদস্যদের হাতে এই অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। প্রিটি কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের পক্ষ থেকে আয়োজিত এ সহায়তা প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক প্রতিষ্ঠান বিজিএমইএর সহ-সভাপতি রেজওয়ান সেলিম উপস্থিত থেকে পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ তুলে দেন।
নিহত চারজন হলেন—কাপড়ের দোকানদার জয়নব বেগম, সবজি বিক্রেতা নজরুল ইসলাম, কাভার্ড ভ্যানের চালক শামছুল আলম এবং হেলপার মানিক।

অগ্নিকাণ্ডে স্বজন হারানো পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে অনুষ্ঠানে সংশ্লিষ্টরা বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং তাদের দুর্দিনে সহযোগিতা করা সামাজিক ও মানবিক দায়িত্ব। নিহতদের পরিবারের প্রয়োজন বিবেচনায় প্রিটি কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের পক্ষ থেকে এই আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএর হেড অব ক্রাইসিস মনসুর খালেদ, আরবিট্রেশন কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম, প্রিটি গ্রুপের অ্যাডমিন ডিরেক্টর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মহিউদ্দিন, প্রিটি কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের এইচআর অ্যান্ড কমপ্লায়েন্স জিএম কামরুল ইসলাম, জিএম (প্রশাসন) অবসরপ্রাপ্ত কর্নেল আরমান, মানবসম্পদ বিভাগের ম্যানেজার মাজহারুল ইসলাম এবং শ্রমিক প্রতিনিধিরা।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর আশুলিয়ার জামগড়া এলাকায় একটি কাভার্ড ভ্যান থেকে ভয়াবহ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে সেখানে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় চারজন নিহত হন।

নিহতদের মধ্যে স্থানীয়ভাবে ব্যবসা ও জীবিকার সঙ্গে যুক্ত সাধারণ মানুষ ছাড়াও ওই কাভার্ড ভ্যানের চালক ও সহকারী ছিলেন। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
দুর্ঘটনার পর নিহতদের পরিচয় শনাক্তকরণ ও মরদেহ হস্তান্তরসহ প্রয়োজনীয় প্রক্রিয়া চলতে থাকে। একই সঙ্গে দুর্ঘটনার কারণ ও সার্বিক পরিস্থিতি নিয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যক্রম অব্যাহত রয়েছে।

✒️ আরও পড়ুন 📖  যশোরের শার্শায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল