ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার সাভারে ডিবির পৃথক অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-হেরোইন ও নগদ টাকা সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, প্রাইভেটকার উদ্ধার সাভার ও আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান: গাঁজা ও ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার আলিয়া-দীপিকাকে নিয়ে কী বললেন রাধিকা? তনুশ্রী দত্তের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো ছিল না, অভিযোগ অভিনেত্রী হেতল যাদবের টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদ্রাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর সাভার-আশুলিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ৩ সাভার বিএনপি সভাপতি সাইফুলকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ, ক্ষুব্ধ তৃণমূল আমিনবাজারে সরকারি ডিজেল পাচারের অভিযোগ, ট্রাকচালক আটক
ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশের পৃথক অভিযানে ৫ গ্রাম হেরোইন ও ৯০ পিস ইয়াবা উদ্ধার; গ্রেপ্তার চারজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালতে পাঠানো হয়েছে

ডিবির জালে চার মাদক কারবারি, হেরোইন-ইয়াবা উদ্ধার

ঢাকার সাভারে পৃথক বিশেষ অভিযান চালিয়ে ৫ গ্রাম হেরোইন ও ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর শাখা। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ) রাতে সাভার মডেল থানার দুটি পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ৭৭ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, ৩ সেপ্টেম্বর বিকেল ৫টা ২০ মিনিটের দিকে সাভার মডেল থানাধীন সাভার মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটের পেছনের গেটের পূর্ব পাশে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করেন ডিবি (উত্তর) পুলিশের একটি দল।

অভিযানে এসআই (নিঃ) মো. আরিফুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে মো. ইলিয়াস ওরফে স্বপন ব্যাপারী (৩৫) ও মো. কাওছার (২১) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ইলিয়াস ওরফে স্বপন ব্যাপারীর বাড়ি বরিশাল জেলার কাজিরহাট থানার বিদ্যানন্দনপুর বানঘাটা এলাকায়। তিনি বর্তমানে ঢাকার হাজারীবাগ থানাধীন রায়ের হাট শাহ আলীর গলিতে বসবাস করছিলেন বলে পুলিশ জানিয়েছে।

অপর গ্রেপ্তার মো. কাওছার বরিশালের বাকেরগঞ্জ থানার সন্তোষদি এলাকার বাসিন্দা। তিনিও ঢাকার হাজারীবাগ থানাধীন রায়ের হাট শাহ আলীর গলিতে বসবাস করতেন বলে পুলিশের তথ্যে উল্লেখ করা হয়েছে।

তাদের কাছ থেকে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, একই রাতে সাভারের গেন্ডা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে আরও দুইজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

পুলিশ জানায়, রাত ১১টা ৫০ মিনিটের দিকে এসআই (নিঃ) মো. রাশেদ মিয়ার নেতৃত্বে ডিবির একটি দল গেন্ডা এলাকায় অভিযান চালায়। এ সময় ওমর হায়দার তুহিন (৪৮) ও মো. নাসির উদ্দিন (৪০) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের তথ্যমতে, ওমর হায়দার তুহিন নোয়াখালীর বেগমগঞ্জ থানার কিসমত করিমপুর এলাকার বাসিন্দা এবং বর্তমানে সাভার মডেল থানাধীন ব্যাংক টাউন, বটতলা, পাগলামোড় এলাকায় ভাড়া থাকতেন।

অপর গ্রেপ্তার মো. নাসির উদ্দিন কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার বনগ্রাম এলাকার বাসিন্দা। তিনি আশুলিয়ার কুটুরিয়া দেওয়ান মার্কেট এলাকায় ভাড়া থাকতেন বলে পুলিশ জানিয়েছে।

অভিযানের সময় তাদের কাছ থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ২৭ হাজার টাকা বলে জানিয়েছে ঢাকা জেলা ডিবি পুলিশ।

ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী বিশেষ অভিযান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে সাভারসহ জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে।

পুলিশের দাবি, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

তবে মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত তারা আইনগতভাবে নির্দোষ—এটি প্রতিবেদনে উল্লেখ করা হলো।

সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার

ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশের পৃথক অভিযানে ৫ গ্রাম হেরোইন ও ৯০ পিস ইয়াবা উদ্ধার; গ্রেপ্তার চারজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালতে পাঠানো হয়েছে

ডিবির জালে চার মাদক কারবারি, হেরোইন-ইয়াবা উদ্ধার

আপডেট সময়: ১২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার সাভারে পৃথক বিশেষ অভিযান চালিয়ে ৫ গ্রাম হেরোইন ও ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর শাখা। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ) রাতে সাভার মডেল থানার দুটি পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ৭৭ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, ৩ সেপ্টেম্বর বিকেল ৫টা ২০ মিনিটের দিকে সাভার মডেল থানাধীন সাভার মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটের পেছনের গেটের পূর্ব পাশে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করেন ডিবি (উত্তর) পুলিশের একটি দল।

অভিযানে এসআই (নিঃ) মো. আরিফুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে মো. ইলিয়াস ওরফে স্বপন ব্যাপারী (৩৫) ও মো. কাওছার (২১) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ইলিয়াস ওরফে স্বপন ব্যাপারীর বাড়ি বরিশাল জেলার কাজিরহাট থানার বিদ্যানন্দনপুর বানঘাটা এলাকায়। তিনি বর্তমানে ঢাকার হাজারীবাগ থানাধীন রায়ের হাট শাহ আলীর গলিতে বসবাস করছিলেন বলে পুলিশ জানিয়েছে।

অপর গ্রেপ্তার মো. কাওছার বরিশালের বাকেরগঞ্জ থানার সন্তোষদি এলাকার বাসিন্দা। তিনিও ঢাকার হাজারীবাগ থানাধীন রায়ের হাট শাহ আলীর গলিতে বসবাস করতেন বলে পুলিশের তথ্যে উল্লেখ করা হয়েছে।

তাদের কাছ থেকে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, একই রাতে সাভারের গেন্ডা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে আরও দুইজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

পুলিশ জানায়, রাত ১১টা ৫০ মিনিটের দিকে এসআই (নিঃ) মো. রাশেদ মিয়ার নেতৃত্বে ডিবির একটি দল গেন্ডা এলাকায় অভিযান চালায়। এ সময় ওমর হায়দার তুহিন (৪৮) ও মো. নাসির উদ্দিন (৪০) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

✒️ আরও পড়ুন 📖  সাভারে মাদক কারবারির বিরুদ্ধে ডিবির অভিযান