ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার সাভারে ডিবির পৃথক অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-হেরোইন ও নগদ টাকা সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, প্রাইভেটকার উদ্ধার সাভার ও আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান: গাঁজা ও ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার আলিয়া-দীপিকাকে নিয়ে কী বললেন রাধিকা? তনুশ্রী দত্তের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো ছিল না, অভিযোগ অভিনেত্রী হেতল যাদবের টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদ্রাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর সাভার-আশুলিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ৩ সাভার বিএনপি সভাপতি সাইফুলকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ, ক্ষুব্ধ তৃণমূল আমিনবাজারে সরকারি ডিজেল পাচারের অভিযোগ, ট্রাকচালক আটক
গ্রেপ্তারদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে একাধিক মামলা, একজনের বিরুদ্ধে রয়েছে ১২ মামলা

ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৮

ঢাকার সাভার ও ধামরাইয়ে পৃথক অভিযান চালিয়ে ৩৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর। বুধবার (২ সেপ্টেম্বর) রাতে সাভার মডেল থানা ও ধামরাই থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তারদের মধ্যে কয়েকজন পেশাদার মাদক কারবারের সঙ্গে জড়িত। তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে এর আগেও মাদক ও অস্ত্র আইনে মামলা রয়েছে। গ্রেপ্তারদের একজনের বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালিত হয়। ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে ডিবির পৃথক দল অভিযানগুলো পরিচালনা করে।

শ্যামপুরে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

ডিবি পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে সাভার মডেল থানাধীন শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় আশিকুর রহমান আশিক (২৫) ও মো. তৌহিদুল ইসলাম (২৪) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের তথ্যমতে, আশিকুর রহমান আশিক শ্যামপুর পশ্চিমপাড়া এলাকার সেকেন্দার আলীর ছেলে এবং তৌহিদুল ইসলাম একই এলাকার মো. আবু সাইদের ছেলে।

অভিযানকালে তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি। উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা বলে পুলিশ দাবি করেছে।

অভিযানে এসআই (নিঃ) মনির হোসেনের নেতৃত্বে ডিবির সদস্যরা অংশ নেন।

আমিনবাজারে নারীসহ ইয়াবা উদ্ধার

এরপর রাত ৯টা ৫০ মিনিটে সাভার মডেল থানাধীন আমিনবাজার বড়দেশী এলাকায় অভিযান চালানো হয়। সেখানে আনোয়ারা বেগম (৫৫) নামে এক নারীকে গ্রেপ্তার করে ডিবি।

পুলিশ জানায়, আনোয়ারা বেগমের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। যার ওজন প্রায় ৪ গ্রাম এবং আনুমানিক মূল্য ১২ হাজার টাকা।

এ অভিযানে এসআই (নিঃ) মো. রাশেদ মিয়া নেতৃত্ব দেন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আনোয়ারা বেগমের বিরুদ্ধে এর আগে মাদকসংক্রান্ত দুটি মামলা রয়েছে।

সামাইরে ২০০ পিস ইয়াবাসহ তিনজন আটক

রাত সাড়ে ১১টার দিকে সাভার মডেল থানাধীন সামাইর এলাকায় অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—মো. মামুন (৩১), মো. জাহাঙ্গীর আলম (৪০) ও মো. জহির মিয়া (২৭)।

ডিবি পুলিশের দাবি, এ সময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ২০ গ্রাম এবং আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।

অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) মো. শাহাদাৎ হোসেন।

পুলিশের তথ্যমতে, মো. মামুনের বিরুদ্ধে মাদকসংক্রান্ত দুটি মামলা রয়েছে। মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা ও একটি মাদক মামলা রয়েছে।

ধামরাইয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অভিযান

একই রাতে ধামরাইয়েও পৃথক অভিযান পরিচালনা করে ডিবি। রাত ১১টা ৫০ মিনিটের দিকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের এলাকায় অভিযান চালিয়ে মো. সোহেল (৩৫) ও জাকারিয়া সরদার তুহিন (২৬) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার ওজন প্রায় ৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

এ অভিযানে এসআই (নিঃ) মো. আরিফুল ইসলামের নেতৃত্বে ডিবির সদস্যরা অংশ নেন।

পুলিশের তথ্য অনুযায়ী, মো. সোহেলের গ্রামের বাড়ি মানিকগঞ্জের ঘিওর থানার ফুলহারা এলাকায়। তিনি বর্তমানে ধামরাইয়ের ইসলামপুর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

অন্যদিকে জাকারিয়া সরদার তুহিনের গ্রামের বাড়ি শরীয়তপুরের ডামুড্যা এলাকায়। তিনি বর্তমানে আশুলিয়া এলাকায় বসবাস করছিলেন বলে পুলিশ জানিয়েছে।

জাকারিয়ার বিরুদ্ধে ১২ মামলা

ঢাকা জেলা ডিবি পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার জাকারিয়া সরদার তুহিনের বিরুদ্ধে বিভিন্ন ঘটনায় মোট ১২টি মামলা রয়েছে।

এ ছাড়া গ্রেপ্তার আনোয়ারা বেগমের বিরুদ্ধে দুটি মাদক মামলা এবং মো. মামুনের বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে। মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে একটি অস্ত্র ও একটি মাদক মামলাসহ মোট দুটি মামলা থাকার তথ্য জানিয়েছে পুলিশ।

চার অভিযানে ৩৪০ পিস ইয়াবা উদ্ধার

ঢাকা জেলা ডিবি (উত্তর) সূত্রে জানা যায়, বুধবার রাতে পরিচালিত পৃথক চারটি অভিযানে মোট ৩৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

এর মধ্যে সাভারের শ্যামপুর থেকে ৫০ পিস, আমিনবাজার বড়দেশী থেকে ৪০ পিস, সামাইর এলাকা থেকে ২০০ পিস এবং ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশের হিসাব অনুযায়ী, উদ্ধার হওয়া ইয়াবার মোট আনুমানিক মূল্য ১ লাখ ২ হাজার টাকা।

আদালতে পাঠানো হয়েছে গ্রেপ্তারদের

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আটজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা জেলা পুলিশ বলছে, মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং মাদক কারবারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

তবে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগের চূড়ান্ত সত্যতা আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার

গ্রেপ্তারদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে একাধিক মামলা, একজনের বিরুদ্ধে রয়েছে ১২ মামলা

ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৮

আপডেট সময়: ০১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার সাভার ও ধামরাইয়ে পৃথক অভিযান চালিয়ে ৩৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর। বুধবার (২ সেপ্টেম্বর) রাতে সাভার মডেল থানা ও ধামরাই থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তারদের মধ্যে কয়েকজন পেশাদার মাদক কারবারের সঙ্গে জড়িত। তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে এর আগেও মাদক ও অস্ত্র আইনে মামলা রয়েছে। গ্রেপ্তারদের একজনের বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালিত হয়। ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে ডিবির পৃথক দল অভিযানগুলো পরিচালনা করে।

শ্যামপুরে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

ডিবি পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে সাভার মডেল থানাধীন শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় আশিকুর রহমান আশিক (২৫) ও মো. তৌহিদুল ইসলাম (২৪) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের তথ্যমতে, আশিকুর রহমান আশিক শ্যামপুর পশ্চিমপাড়া এলাকার সেকেন্দার আলীর ছেলে এবং তৌহিদুল ইসলাম একই এলাকার মো. আবু সাইদের ছেলে।

অভিযানকালে তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি। উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা বলে পুলিশ দাবি করেছে।

অভিযানে এসআই (নিঃ) মনির হোসেনের নেতৃত্বে ডিবির সদস্যরা অংশ নেন।

আমিনবাজারে নারীসহ ইয়াবা উদ্ধার

এরপর রাত ৯টা ৫০ মিনিটে সাভার মডেল থানাধীন আমিনবাজার বড়দেশী এলাকায় অভিযান চালানো হয়। সেখানে আনোয়ারা বেগম (৫৫) নামে এক নারীকে গ্রেপ্তার করে ডিবি।

পুলিশ জানায়, আনোয়ারা বেগমের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। যার ওজন প্রায় ৪ গ্রাম এবং আনুমানিক মূল্য ১২ হাজার টাকা।

✒️ আরও পড়ুন 📖  সাভারে ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

এ অভিযানে এসআই (নিঃ) মো. রাশেদ মিয়া নেতৃত্ব দেন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আনোয়ারা বেগমের বিরুদ্ধে এর আগে মাদকসংক্রান্ত দুটি মামলা রয়েছে।

সামাইরে ২০০ পিস ইয়াবাসহ তিনজন আটক

রাত সাড়ে ১১টার দিকে সাভার মডেল থানাধীন সামাইর এলাকায় অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—মো. মামুন (৩১), মো. জাহাঙ্গীর আলম (৪০) ও মো. জহির মিয়া (২৭)।

ডিবি পুলিশের দাবি, এ সময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ২০ গ্রাম এবং আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।

অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) মো. শাহাদাৎ হোসেন।

পুলিশের তথ্যমতে, মো. মামুনের বিরুদ্ধে মাদকসংক্রান্ত দুটি মামলা রয়েছে। মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা ও একটি মাদক মামলা রয়েছে।

ধামরাইয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অভিযান

একই রাতে ধামরাইয়েও পৃথক অভিযান পরিচালনা করে ডিবি। রাত ১১টা ৫০ মিনিটের দিকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের এলাকায় অভিযান চালিয়ে মো. সোহেল (৩৫) ও জাকারিয়া সরদার তুহিন (২৬) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার ওজন প্রায় ৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

এ অভিযানে এসআই (নিঃ) মো. আরিফুল ইসলামের নেতৃত্বে ডিবির সদস্যরা অংশ নেন।

পুলিশের তথ্য অনুযায়ী, মো. সোহেলের গ্রামের বাড়ি মানিকগঞ্জের ঘিওর থানার ফুলহারা এলাকায়। তিনি বর্তমানে ধামরাইয়ের ইসলামপুর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

অন্যদিকে জাকারিয়া সরদার তুহিনের গ্রামের বাড়ি শরীয়তপুরের ডামুড্যা এলাকায়। তিনি বর্তমানে আশুলিয়া এলাকায় বসবাস করছিলেন বলে পুলিশ জানিয়েছে।

জাকারিয়ার বিরুদ্ধে ১২ মামলা

ঢাকা জেলা ডিবি পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার জাকারিয়া সরদার তুহিনের বিরুদ্ধে বিভিন্ন ঘটনায় মোট ১২টি মামলা রয়েছে।

✒️ আরও পড়ুন 📖  আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে ডাকাত দলের সদস্য গ্রেফতার