ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
দুদকের অভিযানে শার্শার খাদ্য গুদামে নিম্নমানের চাল, কর্মকর্তাকে হাজিরার নির্দেশ

দুদকের অভিযানে নিম্নমানের চাল: শার্শার খাদ্য গুদাম কর্মকর্তাকে জবাবদিহির নির্দেশ

যশোরের শার্শা উপজেলার নাভারণ সরকারি খাদ্য গুদামে নিম্নমানের চাল মজুদ ও ধান ক্রয়ের হিসাবের গড়মিল পাওয়ায় গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জামসেদ ইকবালুর রহমানকে কাগজপত্রসহ দুদক যশোর অফিসে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

🔍 দুদকের আকস্মিক অভিযান
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে দুদক যশোর কার্যালয়ের সহকারী পরিচালক আল-আমীন এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

দুদক সূত্রে জানা গেছে, শার্শা উপজেলার ১৭টি রাইস মিল থেকে প্রায় ১২,৬১৬ মেট্রিক টন চাল এবং ১,০৫৬ মেট্রিক টন ধান ক্রয় করা হয়। অভিযোগ রয়েছে, ভারপ্রাপ্ত কর্মকর্তা জামসেদ ইকবাল প্রতি কেজি চাল থেকে ৬০ পয়সা করে কমিশন নিয়েছেন এবং ধান ক্রয়ের ক্ষেত্রেও অনিয়ম করেছেন।

⚠️ অভিযানে অনিয়মের প্রমাণ
অভিযানের সময় ৪, ৫ এবং ৬ নম্বর গুদামে নিম্নমানের চাল মজুদ পাওয়া যায়। এছাড়া, ধান ক্রয়ের আর্থিক হিসাবও দেখাতে ব্যর্থ হন কর্মকর্তারা। এ কারণে দুদক কর্মকর্তা জামসেদ ইকবালকে কাগজপত্রসহ যশোর দুদক অফিসে হাজির হওয়ার নির্দেশ দেন।

🗣️ স্থানীয়দের অভিযোগ: ‘সিন্ডিকেটে চলছে অনিয়ম’
এলাকার সাধারণ মানুষ ও কিছু ব্যবসায়ী জানিয়েছেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা জামসেদ ইকবাল ও উপ-খাদ্য পরিদর্শক ফারজানার নেতৃত্বে একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে খাদ্য গুদামে নানা ধরণের অনিয়ম, নিম্নমানের চাল সরবরাহ ও কমিশন বাণিজ্যে জড়িত।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

দুদকের অভিযানে শার্শার খাদ্য গুদামে নিম্নমানের চাল, কর্মকর্তাকে হাজিরার নির্দেশ

দুদকের অভিযানে নিম্নমানের চাল: শার্শার খাদ্য গুদাম কর্মকর্তাকে জবাবদিহির নির্দেশ

আপডেট সময়: ১১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

যশোরের শার্শা উপজেলার নাভারণ সরকারি খাদ্য গুদামে নিম্নমানের চাল মজুদ ও ধান ক্রয়ের হিসাবের গড়মিল পাওয়ায় গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জামসেদ ইকবালুর রহমানকে কাগজপত্রসহ দুদক যশোর অফিসে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

🔍 দুদকের আকস্মিক অভিযান
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে দুদক যশোর কার্যালয়ের সহকারী পরিচালক আল-আমীন এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

দুদক সূত্রে জানা গেছে, শার্শা উপজেলার ১৭টি রাইস মিল থেকে প্রায় ১২,৬১৬ মেট্রিক টন চাল এবং ১,০৫৬ মেট্রিক টন ধান ক্রয় করা হয়। অভিযোগ রয়েছে, ভারপ্রাপ্ত কর্মকর্তা জামসেদ ইকবাল প্রতি কেজি চাল থেকে ৬০ পয়সা করে কমিশন নিয়েছেন এবং ধান ক্রয়ের ক্ষেত্রেও অনিয়ম করেছেন।

⚠️ অভিযানে অনিয়মের প্রমাণ
অভিযানের সময় ৪, ৫ এবং ৬ নম্বর গুদামে নিম্নমানের চাল মজুদ পাওয়া যায়। এছাড়া, ধান ক্রয়ের আর্থিক হিসাবও দেখাতে ব্যর্থ হন কর্মকর্তারা। এ কারণে দুদক কর্মকর্তা জামসেদ ইকবালকে কাগজপত্রসহ যশোর দুদক অফিসে হাজির হওয়ার নির্দেশ দেন।

🗣️ স্থানীয়দের অভিযোগ: ‘সিন্ডিকেটে চলছে অনিয়ম’
এলাকার সাধারণ মানুষ ও কিছু ব্যবসায়ী জানিয়েছেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা জামসেদ ইকবাল ও উপ-খাদ্য পরিদর্শক ফারজানার নেতৃত্বে একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে খাদ্য গুদামে নানা ধরণের অনিয়ম, নিম্নমানের চাল সরবরাহ ও কমিশন বাণিজ্যে জড়িত।

✒️ আরও পড়ুন 📖  যশোরের শার্শায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল