ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
কুমিল্লায় কিশোরী জান্নাতুল তাজমীন হত্যা: আইফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার অটোরিকশাচালক প্রথম রানেই ব্যাট তুলে উদযাপন, চার শূন্যের চাপ কাটিয়ে লিটনের ঘুরে দাঁড়ানোর গল্প প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, অবিস্ফোরিত ককটেল উদ্ধার বিতর্ক পেছনে ফেলে আল নাসরের জার্সিতে ফিরেই গোল, রোনালদোর ক্যারিয়ারে ৯৮০তম মাইলফলক মুকেশ আম্বানিকে ‘ভারতের প্রধানমন্ত্রী’ বলে কটাক্ষ ইলন মাস্কের, স্টারলিংক নিয়ে নতুন বিতর্ক সাভারে ডিবি পুলিশের অভিযান: ১৩০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার জুমার দিন দুই খুতবার মাঝে যেসব দোয়া পড়বেন কক্সবাজারে হোটেলকক্ষে কুলসুমা হত্যা: সাত দিন পর রোহিঙ্গা ক্যাম্প থেকে অভিযুক্ত ইরফান গ্রেফতার রোগ প্রতিরোধে সহায়ক ১০ ধরনের খাবার, সুস্থ থাকতে রাখুন প্রতিদিনের খাদ্যতালিকায় উৎসবের আগে ত্বক উজ্জ্বল ও সতেজ রাখতে খাদ্যতালিকায় রাখুন যেসব খাবার
দুই মাসে ৬০৯টি অভিযান, জব্দ ৫ টনের বেশি জাটকা—ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন

চাঁদপুরে জাটকা ধরায় ২০৯ জেলের কারাদণ্ড, জরিমানা প্রায় ৪.৭ লাখ টাকা

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার দায়ে ২০৯ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের কাছ থেকে মোট ৪ লাখ ৬৯ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম।

গণমাধ্যমে পাঠানো এক প্রতিবেদনে জানা যায়, গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত পদ্মা-মেঘনা নদীর প্রায় ৭০ কিলোমিটার অভয়াশ্রম এলাকায় ব্যাপক অভিযান চালানো হয়। এ সময় জেলা ও উপজেলা টাস্কফোর্স মোট ৬০৯টি অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে আটক জেলেদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ৩৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসব আদালত পরিচালনা করেন মতলব উত্তর, সদর ও হাইমচর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

দুই মাসব্যাপী অভিযানে জব্দ করা হয় ৫.০৩৫ মেট্রিক টন জাটকা এবং ০.৭৪২ মেট্রিক টন অন্যান্য প্রজাতির মাছ। এছাড়া ইলিশ ধরার জাল হিসেবে ব্যবহৃত ০.০২০ লাখ মিটার জাল, ১১.৭৭৮ লাখ মিটার কারেন্ট জাল এবং ০.৩২৮ লাখ মিটার অন্যান্য জাল জব্দ করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা জানান, মতলব উত্তর, সদর ও হাইমচর উপজেলায় অভিযান চালিয়ে জেলেদের বিরুদ্ধে মোট ২৩৭টি মামলা দায়ের করা হয়েছে। মতলব উত্তর উপজেলায় জব্দ করা একটি নৌকা নিলামে বিক্রি করে ২৮ হাজার টাকা আদায় করা হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানা, মাদ্রাসা ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং জাটকা সংরক্ষণের লক্ষ্যে দিন-রাত অভিযান চালানো হচ্ছে। সরকারের নির্ধারিত জাতীয় লক্ষ্য—৬ লাখ মেট্রিক টন ইলিশ উৎপাদন—অর্জনে এসব কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি যারা নিষেধাজ্ঞা মেনে জাটকা ধরা থেকে বিরত থাকছেন, তাদের জন্যও এটি দীর্ঘমেয়াদে সুফল বয়ে আনবে।

কুমিল্লায় কিশোরী জান্নাতুল তাজমীন হত্যা: আইফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার অটোরিকশাচালক

দুই মাসে ৬০৯টি অভিযান, জব্দ ৫ টনের বেশি জাটকা—ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন

চাঁদপুরে জাটকা ধরায় ২০৯ জেলের কারাদণ্ড, জরিমানা প্রায় ৪.৭ লাখ টাকা

আপডেট সময়: ০৫:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার দায়ে ২০৯ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের কাছ থেকে মোট ৪ লাখ ৬৯ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম।

গণমাধ্যমে পাঠানো এক প্রতিবেদনে জানা যায়, গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত পদ্মা-মেঘনা নদীর প্রায় ৭০ কিলোমিটার অভয়াশ্রম এলাকায় ব্যাপক অভিযান চালানো হয়। এ সময় জেলা ও উপজেলা টাস্কফোর্স মোট ৬০৯টি অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে আটক জেলেদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ৩৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসব আদালত পরিচালনা করেন মতলব উত্তর, সদর ও হাইমচর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

দুই মাসব্যাপী অভিযানে জব্দ করা হয় ৫.০৩৫ মেট্রিক টন জাটকা এবং ০.৭৪২ মেট্রিক টন অন্যান্য প্রজাতির মাছ। এছাড়া ইলিশ ধরার জাল হিসেবে ব্যবহৃত ০.০২০ লাখ মিটার জাল, ১১.৭৭৮ লাখ মিটার কারেন্ট জাল এবং ০.৩২৮ লাখ মিটার অন্যান্য জাল জব্দ করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা জানান, মতলব উত্তর, সদর ও হাইমচর উপজেলায় অভিযান চালিয়ে জেলেদের বিরুদ্ধে মোট ২৩৭টি মামলা দায়ের করা হয়েছে। মতলব উত্তর উপজেলায় জব্দ করা একটি নৌকা নিলামে বিক্রি করে ২৮ হাজার টাকা আদায় করা হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানা, মাদ্রাসা ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং জাটকা সংরক্ষণের লক্ষ্যে দিন-রাত অভিযান চালানো হচ্ছে। সরকারের নির্ধারিত জাতীয় লক্ষ্য—৬ লাখ মেট্রিক টন ইলিশ উৎপাদন—অর্জনে এসব কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি যারা নিষেধাজ্ঞা মেনে জাটকা ধরা থেকে বিরত থাকছেন, তাদের জন্যও এটি দীর্ঘমেয়াদে সুফল বয়ে আনবে।

✒️ আরও পড়ুন 📖  দুদকের অভিযানে রাজস্ব কর্মকর্তা ও সহযোগী জেলহাজতে