ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান, সাভারের কলমা এলাকা থেকে গ্রেফতার

সাভারে ১১২ লিটার চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা জেলার সাভার এলাকায় বিশেষ অভিযানে দেশীয় মদ (চোলাই) উদ্ধারসহ দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) পুলিশ।

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম। তার সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোঃ মতিউর রহমান সংগীয় অফিসার ও ফোর্সসহ ০৩ মে রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে সাভার থানাধীন কলমা এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে কলমা পূর্বপাড়া এলাকা থেকে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ আমিরুল ইসলাম (৩০), পিতা-মৃত আবুল হোসেন এবং মোসাঃ জমিলা বেগম (৪৫), স্বামী-মৃত আবুল হোসেন, পিতা-মৃত আব্দুল লতিফকে গ্রেফতার করা হয়। তারা উভয়েই সাভার উপজেলার কলমা পূর্বপাড়া এলাকার বাসিন্দা।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে মোট ১১২ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১,১২,০০০ টাকা। উদ্ধারকৃত এই বিপুল পরিমাণ দেশীয় মদ জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল এবং গোপনে চোলাই মদ বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান, সাভারের কলমা এলাকা থেকে গ্রেফতার

সাভারে ১১২ লিটার চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময়: ০১:১০ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬

ঢাকা জেলার সাভার এলাকায় বিশেষ অভিযানে দেশীয় মদ (চোলাই) উদ্ধারসহ দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) পুলিশ।

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম। তার সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোঃ মতিউর রহমান সংগীয় অফিসার ও ফোর্সসহ ০৩ মে রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে সাভার থানাধীন কলমা এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে কলমা পূর্বপাড়া এলাকা থেকে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ আমিরুল ইসলাম (৩০), পিতা-মৃত আবুল হোসেন এবং মোসাঃ জমিলা বেগম (৪৫), স্বামী-মৃত আবুল হোসেন, পিতা-মৃত আব্দুল লতিফকে গ্রেফতার করা হয়। তারা উভয়েই সাভার উপজেলার কলমা পূর্বপাড়া এলাকার বাসিন্দা।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে মোট ১১২ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১,১২,০০০ টাকা। উদ্ধারকৃত এই বিপুল পরিমাণ দেশীয় মদ জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল এবং গোপনে চোলাই মদ বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।

✒️ আরও পড়ুন 📖  ৩২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার