ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা; তেঁতুলঝোড়া বিএনপি কার্যালয় উদ্বোধন ও সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন

বিএনপির নাম ভাঙিয়ে অপরাধ করলেই গ্রেফতার: আমান উল্লাহ আমান

বিএনপির নাম-পরিচয় ব্যবহার করে কেউ মাদক সেবন বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে তাকেও আইনের আওতায় এনে গ্রেফতার করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান।

শনিবার (২ মে) দুপুরে সাভারের মেইটকা এলাকায় তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমান উল্লাহ আমান বলেন, দেশে কোনো মাদক ব্যবসায়ী বা সন্ত্রাসীর ঠাঁই নেই। বিএনপি সরকার সবসময় মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। দলীয় পরিচয় ব্যবহার করে কেউ যদি অপরাধ করে, তাহলেও তাকে কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, “যে-ই অপরাধ করবে, তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” তিনি নেতাকর্মীদের উদ্দেশে সতর্ক করে বলেন, দলের সুনাম ক্ষুণ্ন হয়—এমন কোনো কর্মকাণ্ডে জড়ানো যাবে না। সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

আমান উল্লাহ আমান

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম জুয়েলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এর আগে আমান উল্লাহ আমান একই এলাকায় একটি সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত কাজ শেষ করার দাবি জানান।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা; তেঁতুলঝোড়া বিএনপি কার্যালয় উদ্বোধন ও সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন

বিএনপির নাম ভাঙিয়ে অপরাধ করলেই গ্রেফতার: আমান উল্লাহ আমান

আপডেট সময়: ০৩:২০ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬

বিএনপির নাম-পরিচয় ব্যবহার করে কেউ মাদক সেবন বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে তাকেও আইনের আওতায় এনে গ্রেফতার করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান।

শনিবার (২ মে) দুপুরে সাভারের মেইটকা এলাকায় তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমান উল্লাহ আমান বলেন, দেশে কোনো মাদক ব্যবসায়ী বা সন্ত্রাসীর ঠাঁই নেই। বিএনপি সরকার সবসময় মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। দলীয় পরিচয় ব্যবহার করে কেউ যদি অপরাধ করে, তাহলেও তাকে কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, “যে-ই অপরাধ করবে, তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” তিনি নেতাকর্মীদের উদ্দেশে সতর্ক করে বলেন, দলের সুনাম ক্ষুণ্ন হয়—এমন কোনো কর্মকাণ্ডে জড়ানো যাবে না। সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

আমান উল্লাহ আমান

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম জুয়েলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এর আগে আমান উল্লাহ আমান একই এলাকায় একটি সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত কাজ শেষ করার দাবি জানান।

✒️ আরও পড়ুন 📖  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আজ থেকেই মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট