ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশে বিনিয়োগে চীনা ব্যবসায়ীদের আহ্বান প্রধানমন্ত্রীর ২ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে ঢাকায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত তেঁতুলঝোড়া ইউপি নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু বিএনপির দুই নেতা, সরব নির্বাচনী মাঠ ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সাভারে ডাকাতি প্রস্তুতির অভিযোগে ৩ আটক ৫০ পিস ইয়াবা উদ্ধার, তিনজন গ্রেপ্তার সাভারে ৩০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ঢাকা জেলায় বিশেষ অভিযানে ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার
একই দিনে পৃথক তিন অভিযানে সাফল্য; ধৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা, আদালতে প্রেরণ

১৮০ পিস ইয়াবাসহ তিন ‘পেশাদার’ মাদক ব্যবসায়ী আটক

ঢাকা জেলার আশুলিয়া ও সাভার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি উত্তর)। বুধবার (৩০ এপ্রিল) দিনের বিভিন্ন সময়ে পৃথক তিনটি অভিযানে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় ডিবি (উত্তর) নিয়মিত মাদকবিরোধী অভিযান জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

প্রথম অভিযানে, ৩০ এপ্রিল বিকেল ৫টা ৫ মিনিটে আশুলিয়া থানাধীন ভাদাইল এলাকা থেকে নাঈম ইসলাম (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২৪ হাজার টাকা। নাঈমের গ্রামের বাড়ি বগুড়া জেলার সারিয়াকান্দি থানার জোরাগাছা এলাকায় হলেও বর্তমানে সে আশুলিয়ার ভাদাইল এলাকায় বসবাস করছিল।

দ্বিতীয় অভিযানে, একইদিন রাত ১১টা ৪৫ মিনিটে আশুলিয়ার পুরাতন ইপিজেড এলাকা থেকে মোঃ আল আমিন ভূঁইয়া (২২) কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার মূল্য প্রায় ১৫ হাজার টাকা। আল আমিনের বাড়ি আশুলিয়ার ভাদাইল এলাকায়।

অপরদিকে, রাত ১০টা ৫৫ মিনিটে সাভার থানাধীন যাদুরচর এলাকায় অভিযান চালিয়ে মোঃ ফরহাদ হোসেন (২৪) কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকেও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা। ফরহাদ সাভারের আমিনবাজার এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে ফরহাদ হোসেনের বিরুদ্ধে পূর্বে একটি মামলা রয়েছে। ধৃত তিনজনের বিরুদ্ধেই সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ডিবি (উত্তর) জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সমাজকে মাদকমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।

সাভারে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক

একই দিনে পৃথক তিন অভিযানে সাফল্য; ধৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা, আদালতে প্রেরণ

১৮০ পিস ইয়াবাসহ তিন ‘পেশাদার’ মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময়: ১২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬