ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
নতুন চলচ্চিত্র ‘দেবী চৌধুরাণী’ নিয়ে উচ্ছ্বসিত শ্রাবন্তী, জানালেন অভিনয়ই তাঁর ধ্যান-জ্ঞান

ঐতিহাসিক চরিত্রে অভিনয়ে সৌভাগ্যবান মনে করছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়

টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে নিজের নতুন চলচ্চিত্র ‘দেবী চৌধুরাণী’ এবং ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন।

ঐতিহাসিক প্রেক্ষাপটে নারী প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত শ্রাবন্তী। তিনি বলেন, “নিজেকে খুব লাকি মনে হয়েছিল। সচরাচর তো মহিলাকেন্দ্রিক সিনেমাই কম হয়, সেখানে এ রকম একটা চরিত্র, অফারটা পেয়ে খুব এক্সাইটেড হয়েছিলাম।”

অভিনেত্রী আরও জানান, “অভিনয় জগতটাই তো আমার সবকিছু। ধ্যান, জ্ঞান, ভালোবাসা, প্রেম, সবকিছু। এটা নিয়েই ঘুমাই ও জাগি। তাই, এটা না থাকলে তো আমিও নেই।”

শৈশব থেকে টলিউডে কাজ শুরু করা শ্রাবন্তীর মতে, অভিনয়জীবনই তাঁর বেঁচে থাকার শক্তি। পাশাপাশি নিজের অতীত জীবনকে ফিরে দেখে তিনি বলেন, “আগে নিজের কথা কম ভেবেছি। যদি সুযোগ পেতাম, ছোটবেলার নিজেকে বলতাম—নিজের কথা ভেবো, মাঝে মাঝে একটু স্বার্থপর হও।”

সর্বাধিক পঠিত

সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযান: ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

নতুন চলচ্চিত্র ‘দেবী চৌধুরাণী’ নিয়ে উচ্ছ্বসিত শ্রাবন্তী, জানালেন অভিনয়ই তাঁর ধ্যান-জ্ঞান

ঐতিহাসিক চরিত্রে অভিনয়ে সৌভাগ্যবান মনে করছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়

আপডেট সময়: ০৬:১২ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে নিজের নতুন চলচ্চিত্র ‘দেবী চৌধুরাণী’ এবং ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন।

ঐতিহাসিক প্রেক্ষাপটে নারী প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত শ্রাবন্তী। তিনি বলেন, “নিজেকে খুব লাকি মনে হয়েছিল। সচরাচর তো মহিলাকেন্দ্রিক সিনেমাই কম হয়, সেখানে এ রকম একটা চরিত্র, অফারটা পেয়ে খুব এক্সাইটেড হয়েছিলাম।”

অভিনেত্রী আরও জানান, “অভিনয় জগতটাই তো আমার সবকিছু। ধ্যান, জ্ঞান, ভালোবাসা, প্রেম, সবকিছু। এটা নিয়েই ঘুমাই ও জাগি। তাই, এটা না থাকলে তো আমিও নেই।”

শৈশব থেকে টলিউডে কাজ শুরু করা শ্রাবন্তীর মতে, অভিনয়জীবনই তাঁর বেঁচে থাকার শক্তি। পাশাপাশি নিজের অতীত জীবনকে ফিরে দেখে তিনি বলেন, “আগে নিজের কথা কম ভেবেছি। যদি সুযোগ পেতাম, ছোটবেলার নিজেকে বলতাম—নিজের কথা ভেবো, মাঝে মাঝে একটু স্বার্থপর হও।”

✒️ আরও পড়ুন 📖  নোরা ফাতেহিকে ঘিরে বিতর্কের ঝড়: ‘সরকে চুনর’ গান নিষিদ্ধ, আইনি জটিলতায় অভিনেত্রী