ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ইয়াবা ও হেরোইনসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধামরাইয়ে ৯ মামলার আসামি ছিনতাইকারী গ্রেফতার সাভারের ভাঙচুর মামলায় জামিনে মুক্ত ছাত্রদল নেতা রেজাউল করিম জুয়েল ঢাকা জেলায় মাদকবিরোধী অভিযান জোরদার, গ্রেফতার ৪ ব্যবসায়ী ধামরাইয়ে অবৈধ সীসা কারখানায় অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা নিয়ম না মানায় অপপ্রচার: সাভার সাব-রেজিস্ট্রারের অভিযোগ গাঁজাসহ আশুলিয়ায় ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সারা দেশে শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫, প্রথম দিনে বাংলা আশুলিয়ায় ডিবির অভিযানে বিদেশি অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
ভুটান ও ভারতের বনাঞ্চল থেকে কালজানি নদীর স্রোতে ভেসে আসছে বিপুল পরিমাণ গাছের গুড়ি — ধারণা স্থানীয়দের

উজান থেকে ভেসে আসছে হাজারো গাছের গুড়ি, কুড়িগ্রামের নদীতে কাঠ তোলায় ব্যস্ত স্থানীয়রা

উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামের নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে ভারতের অভ্যন্তর থেকে কালজানি নদী হয়ে ভেসে আসছে হাজার হাজার গাছের গুড়ি। ধারণা করা হচ্ছে, ভারি বৃষ্টিপাতে ভারতের অংশে বনাঞ্চল থেকে পানির স্রোতে এসব গাছ ভেসে এসেছে। কাটা গাছের গুড়ির পাশাপাশি শেকড়সহ উপড়ে আসা গাছও পাওয়া যাচ্ছে।

রোববার (৫ অক্টোবর) বিকেল থেকে বাংলাদেশের ভুরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ঢলডাঙা ও শালঝোড় এলাকায় নদীর পাড়ে এসব গাছ তুলতে দেখা গেছে স্থানীয়দের। নদী তীরবর্তী মানুষ নানা উপায়ে এসব গাছ সংগ্রহ করে সংরক্ষণ করছেন।

স্থানীয়রা জানান, ভেসে আসা বেশিরভাগ গাছ আগেই কাটা ছিল। কিছু গাছ শেকড়সহ উপড়ে এসেছে। ধারণা করা হচ্ছে, ভারি বর্ষণে ভারতের বনাঞ্চল প্লাবিত হওয়ায় এসব গাছ পানির সঙ্গে ভেসে এসেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ভুটান থেকে জয়গা এলাকা হয়ে ভারতের হাসিমারা ফরেস্ট থেকে এসব কাঠ আসতে পারে। স্থানীয় সীমান্তবাসীর ধারণা, ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার হাসিমারা বনাঞ্চল প্লাবিত হয়ে গাছের গুড়িগুলো কালজানি নদীতে পড়ে গেছে। সেখান থেকে স্রোতের টানে তা বাংলাদেশে প্রবেশ করছে।

শিলখুড়ির স্থানীয় বাসিন্দা মনিরুজ্জামান বলেন, “নদীর উপরে শুধু গাছ আর গাছ। মাঝে মধ্যে মরা গরুও ভেসে আসছে। মনে হচ্ছে অলৌকিক ঘটনা।”

আরেক বাসিন্দা ঘাটিয়াল আবু সাইদ জানান, “বিকেল তিনটার দিক থেকে গাছগুলো আসছে। সবাই যে যেভাবে পারে তুলছে। তবে নদীর পানি তেমন বাড়েনি, বন্যার আশঙ্কা নেই।”

শিলখুড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউসুফ আলী বলেন, “নদীতে এখন শুধু গাছ দেখা যাচ্ছে। লোকজন নৌকা নিয়ে সাঁতরে গাছ ধরে আনছে। এত গাছ কোথা থেকে আসছে বোঝা যাচ্ছে না, তবে ভারত থেকেই আসছে এটা নিশ্চিত।”

ভুটান ও ভারতের বনাঞ্চল হয়ে বাংলাদেশে প্রবাহিত কালজানি নদী বর্তমানে গাছের গুড়িতে ভরে গেছে। স্থানীয়দের মধ্যে কৌতূহল ও আতঙ্ক দুই-ই দেখা দিয়েছে।

সর্বাধিক পঠিত

ইয়াবা ও হেরোইনসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভুটান ও ভারতের বনাঞ্চল থেকে কালজানি নদীর স্রোতে ভেসে আসছে বিপুল পরিমাণ গাছের গুড়ি — ধারণা স্থানীয়দের

উজান থেকে ভেসে আসছে হাজারো গাছের গুড়ি, কুড়িগ্রামের নদীতে কাঠ তোলায় ব্যস্ত স্থানীয়রা

আপডেট সময়: ০৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫