ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিশেষ অভিযানে সাভারে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১,৮০০ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেফতার, জব্দ প্রাইভেটকার আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের সরদারসহ ৯ জন গ্রেফতার জেরিন খানের কড়া বার্তা: ‘শালীনতার সীমা অতিক্রম করবেন না’ যৌন হেনস্তার ভুয়া অভিযোগে সমালোচনায় শিল্পা আশুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধর্ষণ মামলায় গ্রেফতার শ্রাবন্তীর সহকারী, মুখ খুললেন অভিনেত্রী মাত্র ৩০ মিনিট হাঁটলেই মিলবে বড় উপকার আজকের ইতিহাস, ১৩ জুলাই: জন্ম-মৃত্যু ও বিশ্বজুড়ে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাবলি সাধারণ বৃত্তি অর্জন করে সাভারের মুখ উজ্জ্বল করল শিক্ষার্থী আব্দুল্লাহ আল সাদ
আশুলিয়ার নবীনগরে বিশেষ অভিযানে ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর সাফল্য; খেলনা পিস্তল, ইলেকট্রিক শক মেশিন, হ্যান্ডকাপ ও ডিবি লেখা জ্যাকেট উদ্ধার, বিভিন্ন জেলার বাসিন্দা ৯ জন আদালতে প্রেরণ

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের সরদারসহ ৯ জন গ্রেফতার

রাজধানীর অদূরে আশুলিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে আন্তঃজেলা পেশাদার ডাকাত দলের সরদারসহ মোট ৯ জন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাস, ডিবি পুলিশের পোশাক, হ্যান্ডকাফ, খেলনা পিস্তল, ইলেকট্রিক শক মেশিন, ধারালো অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীন-এর নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে এই সাফল্য আসে। অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম। তার সঙ্গে ছিলেন এসআই (নিঃ) মো. আব্দুল মুত্তালিব এবং ডিবির একটি চৌকস দল।

পুলিশ জানায়, গত ১৪ জুলাই ২০২৬ রাত ৯টা ৫ মিনিটে আশুলিয়া থানাধীন নবীনগর জাতীয় স্মৃতিসৌধের সামনে জয় রেস্তোরাঁর পার্কিং মাঠে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। সেখানে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা পেশাদার ডাকাত দলের ৯ সদস্যকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মো. শামীম রেজা (৩০), মো. জাহাঙ্গীর হোসেন (৫০), মো. রাশেদ (৩৮), পলাশ শেখ ওরফে আপন ওরফে আফজাল (৩৮), মো. কামাল হোসেন (৪৫), মো. সোহাগ ওরফে আব্দুল্লাহ (৪২), মো. কামরুল হোসেন (৫৪), মো. মনিরুল ইসলাম (৪০) এবং মো. রাসেল (৩৫)। তারা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে রাজধানী ও আশপাশের এলাকায় অবস্থান করে সংঘবদ্ধভাবে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল বলে জানিয়েছে পুলিশ।

অভিযান চলাকালে তাদের কাছ থেকে একটি নীল রঙের স্কয়ার নোহা গাড়ি, ৩টি “ডিবি” লেখা জ্যাকেট, ১টি হ্যান্ডকাফ, ২টি খেলনা পিস্তল, ২টি ইলেকট্রিক শক মেশিন, ৩টি স্টিলের ধারালো সুইচ গিয়ার এবং একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পুলিশের কাছে স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে ডিবি ও র‍্যাব সদস্য পরিচয়ে দেশের বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে তারা নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মূল্যবান মালামাল লুট করত।

পুলিশের তথ্যমতে, গ্রেফতারকৃতদের অধিকাংশের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে। এর মধ্যে দলের অন্যতম সদস্য শামীম রেজার বিরুদ্ধে ২টি ডাকাতি মামলা, জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে ৫টি ডাকাতি মামলা, রাশেদের বিরুদ্ধে ৪টি ডাকাতি ও ৩টি অন্যান্যসহ মোট ৭টি মামলা, পলাশ শেখের বিরুদ্ধে ৫টি ডাকাতি ও ১টি অন্যান্যসহ মোট ৬টি মামলা রয়েছে।

এছাড়া কামাল হোসেনের বিরুদ্ধে ২টি মামলা, সোহাগ ওরফে আব্দুল্লাহর বিরুদ্ধে ৪টি মামলা, যার মধ্যে মাদক, ডাকাতির প্রস্তুতি ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। কামরুল হোসেনের বিরুদ্ধেও ডাকাতির প্রস্তুতির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা জেলা ডিবি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাদের আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। সংঘবদ্ধ অপরাধী চক্র, ছিনতাইকারী ও ডাকাতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

সর্বাধিক পঠিত

বিশেষ অভিযানে সাভারে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আশুলিয়ার নবীনগরে বিশেষ অভিযানে ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর সাফল্য; খেলনা পিস্তল, ইলেকট্রিক শক মেশিন, হ্যান্ডকাপ ও ডিবি লেখা জ্যাকেট উদ্ধার, বিভিন্ন জেলার বাসিন্দা ৯ জন আদালতে প্রেরণ

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের সরদারসহ ৯ জন গ্রেফতার

আপডেট সময়: ০১:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

রাজধানীর অদূরে আশুলিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে আন্তঃজেলা পেশাদার ডাকাত দলের সরদারসহ মোট ৯ জন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাস, ডিবি পুলিশের পোশাক, হ্যান্ডকাফ, খেলনা পিস্তল, ইলেকট্রিক শক মেশিন, ধারালো অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীন-এর নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে এই সাফল্য আসে। অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম। তার সঙ্গে ছিলেন এসআই (নিঃ) মো. আব্দুল মুত্তালিব এবং ডিবির একটি চৌকস দল।

পুলিশ জানায়, গত ১৪ জুলাই ২০২৬ রাত ৯টা ৫ মিনিটে আশুলিয়া থানাধীন নবীনগর জাতীয় স্মৃতিসৌধের সামনে জয় রেস্তোরাঁর পার্কিং মাঠে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। সেখানে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা পেশাদার ডাকাত দলের ৯ সদস্যকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মো. শামীম রেজা (৩০), মো. জাহাঙ্গীর হোসেন (৫০), মো. রাশেদ (৩৮), পলাশ শেখ ওরফে আপন ওরফে আফজাল (৩৮), মো. কামাল হোসেন (৪৫), মো. সোহাগ ওরফে আব্দুল্লাহ (৪২), মো. কামরুল হোসেন (৫৪), মো. মনিরুল ইসলাম (৪০) এবং মো. রাসেল (৩৫)। তারা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে রাজধানী ও আশপাশের এলাকায় অবস্থান করে সংঘবদ্ধভাবে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল বলে জানিয়েছে পুলিশ।

অভিযান চলাকালে তাদের কাছ থেকে একটি নীল রঙের স্কয়ার নোহা গাড়ি, ৩টি “ডিবি” লেখা জ্যাকেট, ১টি হ্যান্ডকাফ, ২টি খেলনা পিস্তল, ২টি ইলেকট্রিক শক মেশিন, ৩টি স্টিলের ধারালো সুইচ গিয়ার এবং একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পুলিশের কাছে স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে ডিবি ও র‍্যাব সদস্য পরিচয়ে দেশের বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে তারা নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মূল্যবান মালামাল লুট করত।

✒️ আরও পড়ুন 📖  আদালতে আত্মসমর্পণ করে জামিন মেলেনি জামালপুর আ.লীগের ৮ নেতার