ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার সাভারে ডিবির পৃথক অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-হেরোইন ও নগদ টাকা সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, প্রাইভেটকার উদ্ধার সাভার ও আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান: গাঁজা ও ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার আলিয়া-দীপিকাকে নিয়ে কী বললেন রাধিকা? তনুশ্রী দত্তের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো ছিল না, অভিযোগ অভিনেত্রী হেতল যাদবের টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদ্রাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর সাভার-আশুলিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ৩ সাভার বিএনপি সভাপতি সাইফুলকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ, ক্ষুব্ধ তৃণমূল আমিনবাজারে সরকারি ডিজেল পাচারের অভিযোগ, ট্রাকচালক আটক
ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অভিযানে সাভারের জয় মেডিকেলের সামনে থেকে আটক; উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা

বিশেষ অভিযানে সাভারে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে সাভার থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর)। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার জনাব শামীমা পারভীন-এর সার্বিক নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম-এর নেতৃত্বে এসআই (নিঃ) মো. শাহাদাৎ হোসেন সঙ্গীয় ফোর্সসহ গত ১৫ জুলাই ২০২৬ রাত ৯টা ৩০ মিনিটে সাভার মডেল থানাধীন জয় মেডিকেলের সামনে বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে এক যুবককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ১০ গ্রাম এবং যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।

গ্রেফতারকৃত ব্যক্তি মো. জনি (২১)। তার পিতার নাম মোখলেছুর রহমান এবং মাতার নাম জুলেখা। তার স্থায়ী ঠিকানা বেনীপুর, থানা-মিঠাপুকুর, জেলা-রংপুর। বর্তমানে তিনি রূপায়ণ বঙ্গবন্ধু রোড, আশুলিয়া, ঢাকা এলাকায় বসবাস করছিলেন বলে পুলিশ জানিয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, দীর্ঘদিন ধরে তিনি রাজধানীর আশুলিয়া ও সাভারসহ আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবা সংগ্রহ করে বিক্রি করে আসছিলেন। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে এবং তার সঙ্গে জড়িত অন্যান্য মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও অপরাধ নিয়ন্ত্রণে তাদের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ বদ্ধপরিকর।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে তাকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার

ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অভিযানে সাভারের জয় মেডিকেলের সামনে থেকে আটক; উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা

বিশেষ অভিযানে সাভারে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময়: ১২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

ঢাকা জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে সাভার থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর)। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার জনাব শামীমা পারভীন-এর সার্বিক নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম-এর নেতৃত্বে এসআই (নিঃ) মো. শাহাদাৎ হোসেন সঙ্গীয় ফোর্সসহ গত ১৫ জুলাই ২০২৬ রাত ৯টা ৩০ মিনিটে সাভার মডেল থানাধীন জয় মেডিকেলের সামনে বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে এক যুবককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ১০ গ্রাম এবং যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।

গ্রেফতারকৃত ব্যক্তি মো. জনি (২১)। তার পিতার নাম মোখলেছুর রহমান এবং মাতার নাম জুলেখা। তার স্থায়ী ঠিকানা বেনীপুর, থানা-মিঠাপুকুর, জেলা-রংপুর। বর্তমানে তিনি রূপায়ণ বঙ্গবন্ধু রোড, আশুলিয়া, ঢাকা এলাকায় বসবাস করছিলেন বলে পুলিশ জানিয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, দীর্ঘদিন ধরে তিনি রাজধানীর আশুলিয়া ও সাভারসহ আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবা সংগ্রহ করে বিক্রি করে আসছিলেন। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে এবং তার সঙ্গে জড়িত অন্যান্য মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও অপরাধ নিয়ন্ত্রণে তাদের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ বদ্ধপরিকর।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে তাকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

✒️ আরও পড়ুন 📖  আশুলিয়ায় বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক নেতা গ্রেফতার