ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
পরিবহন ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ঘোষিত বন্যপ্রাণী তক্ষকসহ আটক; বন্যপ্রাণী সংরক্ষণ আইন ও নিরাপত্তা আইনে মামলা

সাভারের আমিনবাজারে ডিবির বিশেষ অভিযান: জীবিত তক্ষক উদ্ধার, পাঁচ বন্যপ্রাণী ব্যবসায়ী গ্রেপ্তার

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর) বিশেষ অভিযান পরিচালনা করে সাভারের আমিনবাজার এলাকা থেকে একটি জীবিত তক্ষক উদ্ধার করেছে। এ সময় বন্যপ্রাণীটির অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় পরিচালিত এ বিশেষ অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম। অভিযানে এসআই (নিঃ) মো. আব্দুল মুত্তালিবসহ ডিবির একটি চৌকস দল অংশ নেয়।

পুলিশ জানায়, গত ৪ জুলাই খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে সাভার মডেল থানার আমিনবাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় একটি পরিবহন ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ঘোষিত জীবিত তক্ষকসহ পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. মঞ্জুরুল হোসেন (৩৮), মো. হযরত আলী রিপন (৩৯), মো. আব্দুর রহিম (৪২), মো. রায়হান আহম্মেদ রনি (৩৮) এবং মো. সাগর শেখ (৪০)।

উদ্ধার হওয়া তক্ষকটির দৈর্ঘ্য প্রায় ১৫ ইঞ্চি এবং এর রং ধূসর। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ঘোষিত বন্যপ্রাণী সংগ্রহ, পরিবহন ও অবৈধভাবে ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল।

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তারকৃতদের মধ্যে মো. আব্দুর রহিমের বিরুদ্ধে পূর্বে একটি মামলার তথ্য পাওয়া গেছে।

অভিযান শেষে উদ্ধারকৃত তক্ষকটি আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন এবং নিরাপত্তা আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, বন্যপ্রাণী পাচার ও অবৈধ ব্যবসা রোধে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে বলেও জানানো হয়।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

পরিবহন ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ঘোষিত বন্যপ্রাণী তক্ষকসহ আটক; বন্যপ্রাণী সংরক্ষণ আইন ও নিরাপত্তা আইনে মামলা

সাভারের আমিনবাজারে ডিবির বিশেষ অভিযান: জীবিত তক্ষক উদ্ধার, পাঁচ বন্যপ্রাণী ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময়: ০২:৩৬ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর) বিশেষ অভিযান পরিচালনা করে সাভারের আমিনবাজার এলাকা থেকে একটি জীবিত তক্ষক উদ্ধার করেছে। এ সময় বন্যপ্রাণীটির অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় পরিচালিত এ বিশেষ অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম। অভিযানে এসআই (নিঃ) মো. আব্দুল মুত্তালিবসহ ডিবির একটি চৌকস দল অংশ নেয়।

পুলিশ জানায়, গত ৪ জুলাই খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে সাভার মডেল থানার আমিনবাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় একটি পরিবহন ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ঘোষিত জীবিত তক্ষকসহ পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. মঞ্জুরুল হোসেন (৩৮), মো. হযরত আলী রিপন (৩৯), মো. আব্দুর রহিম (৪২), মো. রায়হান আহম্মেদ রনি (৩৮) এবং মো. সাগর শেখ (৪০)।

উদ্ধার হওয়া তক্ষকটির দৈর্ঘ্য প্রায় ১৫ ইঞ্চি এবং এর রং ধূসর। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ঘোষিত বন্যপ্রাণী সংগ্রহ, পরিবহন ও অবৈধভাবে ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল।

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তারকৃতদের মধ্যে মো. আব্দুর রহিমের বিরুদ্ধে পূর্বে একটি মামলার তথ্য পাওয়া গেছে।

অভিযান শেষে উদ্ধারকৃত তক্ষকটি আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন এবং নিরাপত্তা আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, বন্যপ্রাণী পাচার ও অবৈধ ব্যবসা রোধে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে বলেও জানানো হয়।

✒️ আরও পড়ুন 📖  সাভার নিউ মার্কেটে ৩ ছিনতাইকারী আটক