ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাধারণ বৃত্তি অর্জন করে সাভারের মুখ উজ্জ্বল করল শিক্ষার্থী আব্দুল্লাহ আল সাদ হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ তিনজন গ্রেপ্তার অতিরিক্ত সময়ের নাটকীয় জয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা, উচ্ছ্বসিত মেসি মাদক ও দখলবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি আমানের ৪ বছর পর মুখ খুললেন পরীমনি: ‘আমার হারানো সম্মান কি রাষ্ট্র ফিরিয়ে দেবে?’ বিশ্বকাপের নায়ক ভোজিনিয়ার নামে নতুন সামুদ্রিক প্রাণীর নামকরণ আশুলিয়া-সাভারে ডিবির বিশেষ অভিযান, ৭ মাদক ব্যবসায়ী আটক ৩০ লিটার চোলাইমদ ও ৪০ ইয়াবাসহ ৫ জন আটক আশুলিয়ায় দুই ছিনতাইকারী গ্রেফতার বিচ্ছেদের পর নতুন জীবনের ইঙ্গিত? সামান্থা রুথ প্রভুর ভবিষ্যৎ নিয়ে নতুন আলোচনা
বাইপাইল এলাকা থেকে অভিযান চালিয়ে পারভীন আক্তারকে আটক; জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা

৫০০ গ্রাম গাঁজাসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার, আদালতে প্রেরণ

রাজধানীর আশুলিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ এক নারী পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গত ৩০ জুন রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. মতিউর রহমান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে আশুলিয়া থানার বাইপাইল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে বাইপাইল এলাকা থেকে পারভীন আক্তার (৪৮) নামে এক নারীকে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে।

গ্রেফতার পারভীন আক্তারের পিতা মৃত আলাল মিয়া, স্বামী মোকছেদুর রহমান ওরফে আক্তার এবং মাতা মৃত মাফিয়া। তার বাড়ি আশুলিয়ার বাইপাইল আমবাগান কবরস্থান এলাকায়।

পুলিশ জানায়, গ্রেফতারের সময় তার কাছ থেকে ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা।

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক নির্মূলে জেলা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে চলমান থাকবে।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, সমাজ থেকে মাদক নির্মূল এবং অপরাধ নিয়ন্ত্রণে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সর্বাধিক পঠিত

সাধারণ বৃত্তি অর্জন করে সাভারের মুখ উজ্জ্বল করল শিক্ষার্থী আব্দুল্লাহ আল সাদ

বাইপাইল এলাকা থেকে অভিযান চালিয়ে পারভীন আক্তারকে আটক; জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা

৫০০ গ্রাম গাঁজাসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার, আদালতে প্রেরণ

আপডেট সময়: ১২:২৯ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬

রাজধানীর আশুলিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ এক নারী পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গত ৩০ জুন রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. মতিউর রহমান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে আশুলিয়া থানার বাইপাইল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে বাইপাইল এলাকা থেকে পারভীন আক্তার (৪৮) নামে এক নারীকে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে।

গ্রেফতার পারভীন আক্তারের পিতা মৃত আলাল মিয়া, স্বামী মোকছেদুর রহমান ওরফে আক্তার এবং মাতা মৃত মাফিয়া। তার বাড়ি আশুলিয়ার বাইপাইল আমবাগান কবরস্থান এলাকায়।

পুলিশ জানায়, গ্রেফতারের সময় তার কাছ থেকে ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা।

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক নির্মূলে জেলা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে চলমান থাকবে।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, সমাজ থেকে মাদক নির্মূল এবং অপরাধ নিয়ন্ত্রণে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

✒️ আরও পড়ুন 📖  রংপুরে খাদ্য অধিদপ্তরের পরীক্ষায় প্রক্সি দেয়ায় ব্যাংক কর্মকর্তা আটক, এক মাসের কারাদণ্ড