ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাধারণ বৃত্তি অর্জন করে সাভারের মুখ উজ্জ্বল করল শিক্ষার্থী আব্দুল্লাহ আল সাদ হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ তিনজন গ্রেপ্তার অতিরিক্ত সময়ের নাটকীয় জয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা, উচ্ছ্বসিত মেসি মাদক ও দখলবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি আমানের ৪ বছর পর মুখ খুললেন পরীমনি: ‘আমার হারানো সম্মান কি রাষ্ট্র ফিরিয়ে দেবে?’ বিশ্বকাপের নায়ক ভোজিনিয়ার নামে নতুন সামুদ্রিক প্রাণীর নামকরণ আশুলিয়া-সাভারে ডিবির বিশেষ অভিযান, ৭ মাদক ব্যবসায়ী আটক ৩০ লিটার চোলাইমদ ও ৪০ ইয়াবাসহ ৫ জন আটক আশুলিয়ায় দুই ছিনতাইকারী গ্রেফতার বিচ্ছেদের পর নতুন জীবনের ইঙ্গিত? সামান্থা রুথ প্রভুর ভবিষ্যৎ নিয়ে নতুন আলোচনা
ডিবি (উত্তর)-এর অভিযানে ১০০ পুরিয়া হেরোইন, ৩০ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজা জব্দ; গ্রেপ্তারদের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা

হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ তিনজন গ্রেপ্তার

ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০০ পুড়িয়া হেরোইন, ৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০০ গ্রাম গাঁজাসহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।

শনিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে আশুলিয়া থানার মধ্য গাজিরচট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. আব্দুল মুত্তালিব সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. জিম (২০), সাকিব হোসেন (২২) এবং মেহেদী হাসান (২৬)। তাদের কাছ থেকে ১০০ পুড়িয়া হেরোইন (মোট ওজন প্রায় ১০ গ্রাম), ৩০টি ইয়াবা ট্যাবলেট (প্রায় ৩ গ্রাম) এবং ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা, ইয়াবার মূল্য প্রায় ৯ হাজার টাকা এবং গাঁজার মূল্য প্রায় ১৫ হাজার টাকা।

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃত মো. জিমের বিরুদ্ধে এর আগে তিনটি মাদক মামলা এবং সাকিব হোসেনের বিরুদ্ধে একটি ছিনতাই মামলা রয়েছে। অপর আসামীর বিরুদ্ধে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র আশুলিয়ার বিভিন্ন এলাকায় মাদক সংগ্রহ ও বিক্রির সঙ্গে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয় এবং মাদকদ্রব্য জব্দ করা হয়।

গ্রেপ্তার তিন আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল এবং মাদক কারবারিদের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত

সাধারণ বৃত্তি অর্জন করে সাভারের মুখ উজ্জ্বল করল শিক্ষার্থী আব্দুল্লাহ আল সাদ

ডিবি (উত্তর)-এর অভিযানে ১০০ পুরিয়া হেরোইন, ৩০ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজা জব্দ; গ্রেপ্তারদের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা

হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ তিনজন গ্রেপ্তার

আপডেট সময়: ১২ ঘন্টা আগে

ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০০ পুড়িয়া হেরোইন, ৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০০ গ্রাম গাঁজাসহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।

শনিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে আশুলিয়া থানার মধ্য গাজিরচট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. আব্দুল মুত্তালিব সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. জিম (২০), সাকিব হোসেন (২২) এবং মেহেদী হাসান (২৬)। তাদের কাছ থেকে ১০০ পুড়িয়া হেরোইন (মোট ওজন প্রায় ১০ গ্রাম), ৩০টি ইয়াবা ট্যাবলেট (প্রায় ৩ গ্রাম) এবং ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা, ইয়াবার মূল্য প্রায় ৯ হাজার টাকা এবং গাঁজার মূল্য প্রায় ১৫ হাজার টাকা।

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃত মো. জিমের বিরুদ্ধে এর আগে তিনটি মাদক মামলা এবং সাকিব হোসেনের বিরুদ্ধে একটি ছিনতাই মামলা রয়েছে। অপর আসামীর বিরুদ্ধে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র আশুলিয়ার বিভিন্ন এলাকায় মাদক সংগ্রহ ও বিক্রির সঙ্গে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয় এবং মাদকদ্রব্য জব্দ করা হয়।

গ্রেপ্তার তিন আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল এবং মাদক কারবারিদের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

✒️ আরও পড়ুন 📖  আশুলিয়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার