ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিশেষ অভিযানে সাভারে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১,৮০০ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেফতার, জব্দ প্রাইভেটকার আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের সরদারসহ ৯ জন গ্রেফতার জেরিন খানের কড়া বার্তা: ‘শালীনতার সীমা অতিক্রম করবেন না’ যৌন হেনস্তার ভুয়া অভিযোগে সমালোচনায় শিল্পা আশুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধর্ষণ মামলায় গ্রেফতার শ্রাবন্তীর সহকারী, মুখ খুললেন অভিনেত্রী মাত্র ৩০ মিনিট হাঁটলেই মিলবে বড় উপকার আজকের ইতিহাস, ১৩ জুলাই: জন্ম-মৃত্যু ও বিশ্বজুড়ে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাবলি সাধারণ বৃত্তি অর্জন করে সাভারের মুখ উজ্জ্বল করল শিক্ষার্থী আব্দুল্লাহ আল সাদ
শিল্পা শিন্ডেকে নিয়ে নতুন বিতর্ক, মিথ্যা যৌন হেনস্তার অভিযোগে কড়া সমালোচনায় হিনা খান

যৌন হেনস্তার ভুয়া অভিযোগে সমালোচনায় শিল্পা

বলিউড ও ভারতীয় টেলিভিশন অঙ্গনের পরিচিত মুখ অভিনেত্রী শিল্পা শিন্ডে আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি অতীতে করা যৌন হেনস্তার অভিযোগ সম্পর্কে নিজেই প্রকাশ্যে স্বীকার করেন যে সেটি মিথ্যা ছিল। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিনোদন জগতে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। অনেকেই তার এই স্বীকারোক্তিকে দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করছেন।

বর্তমানে নেটফ্লিক্সের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘লকআপ সিজন ২’-এ অংশ নিয়েছেন শিল্পা শিন্ডে। সেখানে বিভিন্ন মন্তব্য ও আচরণ নিয়েও তিনি বিতর্কের মুখে পড়েছেন। এরই মধ্যে নতুন করে আলোচনায় এসেছে অভিনেত্রী হিনা খানের সঙ্গে তার দীর্ঘদিনের দ্বন্দ্ব।

‘বিগ বস ১১’-এর সময় থেকেই শিল্পা শিন্ডে ও হিনা খানের মধ্যে সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। সময়ের সঙ্গে সেই বিরোধ আরও গভীর হয়েছে। সম্প্রতি এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে হিনা খান ও তার স্বামী রকি জয়সওয়াল শিল্পা শিন্ডের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন।

হিনা অভিযোগ করেন, তিনি যখন স্তন ক্যানসারের সঙ্গে কঠিন লড়াই করছিলেন, তখনও শিল্পা তাকে নিয়ে কটাক্ষ ও উপহাস করেছিলেন। এমন আচরণকে অত্যন্ত অমানবিক বলে উল্লেখ করেন তিনি।

একই অনুষ্ঠানে যৌন হেনস্তার মিথ্যা অভিযোগের বিষয়টি তুলে ধরে হিনা খান বলেন, “যদি ওই ব্যক্তি আত্মহত্যা করতেন, তাহলে কী হতো? যৌন হেনস্তার অভিযোগ অত্যন্ত সংবেদনশীল ও গুরুতর বিষয়। কেউ যদি মিথ্যা অভিযোগ করেন, তাহলে ভবিষ্যতে প্রকৃত ভুক্তভোগীদের অভিযোগও মানুষ সন্দেহের চোখে দেখবে।”

হিনা আরও বলেন, শিল্পা শিন্ডে বহু বছর পর এসে অভিযোগটি মিথ্যা ছিল বলে স্বীকার করেছেন। তার মতে, এত দীর্ঘ সময় পর এমন স্বীকারোক্তির কোনো বাস্তব মূল্য নেই। তিনি বলেন, “আমার মনে হয় শিল্পা ভেবেছিলেন সত্য প্রকাশ করলে সবাই তাকে সাধুবাদ জানাবে। কিন্তু বাস্তবে হয়েছে উল্টোটা। কারণ এমন ঘটনা ভবিষ্যতে আইনের অপব্যবহারকে উৎসাহিত করতে পারে।”

হিনার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন তার স্বামী ও প্রযোজক রকি জয়সওয়াল। তিনি বলেন, “যদি কেউ প্রকৃত ভুক্তভোগী না হয়েও আইনের অপব্যবহার করেন, তাহলে সত্যিকারের ভুক্তভোগীদের জন্য সেটি বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। অনেক সময় কাজের পারিশ্রমিক পেতে দেরি হতে পারে। তাই বলে কি সবার বিরুদ্ধে যৌন হেনস্তার মামলা করা হবে?”

রকি আরও বলেন, “এ ধরনের মিথ্যা অভিযোগের কারণে ভবিষ্যতে প্রকৃত নির্যাতনের শিকার নারীদেরও মানুষ সহজে বিশ্বাস করবে না। এটি সমাজ ও বিচারব্যবস্থার জন্য অত্যন্ত উদ্বেগজনক।”

দীর্ঘদিন ধরে চলা ব্যক্তিগত বিরোধের প্রসঙ্গ টেনে হিনা খান বলেন, “শিল্পা দাবি করেছেন আমি নাকি নিজের প্রচারের জন্য তার নাম ব্যবহার করি। অথচ গত ১০ বছরে আমি কখনো তাকে নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করিনি। বরং তিনি আমার ব্যক্তিগত অসুস্থতা নিয়েও মন্তব্য করেছেন, যা অত্যন্ত দুঃখজনক।”

এ সময় আরও কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানান রকি জয়সওয়াল। তিনি বলেন, “শিল্পা শিন্ডের মতো মানুষ সম্মান পাওয়ার যোগ্য নন। তিনি নিজের ইচ্ছায় ‘ভাবিজি ঘর পর হ্যায়’ ধারাবাহিক ছেড়েছিলেন। পরে নারী পরিচয় ও যৌন হেনস্তার অভিযোগকে নিজের স্বার্থে ব্যবহার করেছেন। এরপরও অন্যের ব্যক্তিগত জীবন ও অসুস্থতা নিয়ে মন্তব্য করার কোনো নৈতিক অধিকার তার নেই।”

শিল্পা শিন্ডের সাম্প্রতিক স্বীকারোক্তি এবং হিনা খান-রকি জয়সওয়ালের এই মন্তব্য ঘিরে ভারতীয় বিনোদন অঙ্গনে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে ব্যাপক আলোচনা। যদিও এ বিষয়ে হিনা ও রকির সাম্প্রতিক বক্তব্যের পর শিল্পা শিন্ডে এখনও নতুন কোনো প্রতিক্রিয়া জানাননি।

সর্বাধিক পঠিত

বিশেষ অভিযানে সাভারে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শিল্পা শিন্ডেকে নিয়ে নতুন বিতর্ক, মিথ্যা যৌন হেনস্তার অভিযোগে কড়া সমালোচনায় হিনা খান

যৌন হেনস্তার ভুয়া অভিযোগে সমালোচনায় শিল্পা

আপডেট সময়: ০৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

বলিউড ও ভারতীয় টেলিভিশন অঙ্গনের পরিচিত মুখ অভিনেত্রী শিল্পা শিন্ডে আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি অতীতে করা যৌন হেনস্তার অভিযোগ সম্পর্কে নিজেই প্রকাশ্যে স্বীকার করেন যে সেটি মিথ্যা ছিল। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিনোদন জগতে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। অনেকেই তার এই স্বীকারোক্তিকে দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করছেন।

বর্তমানে নেটফ্লিক্সের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘লকআপ সিজন ২’-এ অংশ নিয়েছেন শিল্পা শিন্ডে। সেখানে বিভিন্ন মন্তব্য ও আচরণ নিয়েও তিনি বিতর্কের মুখে পড়েছেন। এরই মধ্যে নতুন করে আলোচনায় এসেছে অভিনেত্রী হিনা খানের সঙ্গে তার দীর্ঘদিনের দ্বন্দ্ব।

‘বিগ বস ১১’-এর সময় থেকেই শিল্পা শিন্ডে ও হিনা খানের মধ্যে সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। সময়ের সঙ্গে সেই বিরোধ আরও গভীর হয়েছে। সম্প্রতি এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে হিনা খান ও তার স্বামী রকি জয়সওয়াল শিল্পা শিন্ডের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন।

হিনা অভিযোগ করেন, তিনি যখন স্তন ক্যানসারের সঙ্গে কঠিন লড়াই করছিলেন, তখনও শিল্পা তাকে নিয়ে কটাক্ষ ও উপহাস করেছিলেন। এমন আচরণকে অত্যন্ত অমানবিক বলে উল্লেখ করেন তিনি।

একই অনুষ্ঠানে যৌন হেনস্তার মিথ্যা অভিযোগের বিষয়টি তুলে ধরে হিনা খান বলেন, “যদি ওই ব্যক্তি আত্মহত্যা করতেন, তাহলে কী হতো? যৌন হেনস্তার অভিযোগ অত্যন্ত সংবেদনশীল ও গুরুতর বিষয়। কেউ যদি মিথ্যা অভিযোগ করেন, তাহলে ভবিষ্যতে প্রকৃত ভুক্তভোগীদের অভিযোগও মানুষ সন্দেহের চোখে দেখবে।”

হিনা আরও বলেন, শিল্পা শিন্ডে বহু বছর পর এসে অভিযোগটি মিথ্যা ছিল বলে স্বীকার করেছেন। তার মতে, এত দীর্ঘ সময় পর এমন স্বীকারোক্তির কোনো বাস্তব মূল্য নেই। তিনি বলেন, “আমার মনে হয় শিল্পা ভেবেছিলেন সত্য প্রকাশ করলে সবাই তাকে সাধুবাদ জানাবে। কিন্তু বাস্তবে হয়েছে উল্টোটা। কারণ এমন ঘটনা ভবিষ্যতে আইনের অপব্যবহারকে উৎসাহিত করতে পারে।”

হিনার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন তার স্বামী ও প্রযোজক রকি জয়সওয়াল। তিনি বলেন, “যদি কেউ প্রকৃত ভুক্তভোগী না হয়েও আইনের অপব্যবহার করেন, তাহলে সত্যিকারের ভুক্তভোগীদের জন্য সেটি বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। অনেক সময় কাজের পারিশ্রমিক পেতে দেরি হতে পারে। তাই বলে কি সবার বিরুদ্ধে যৌন হেনস্তার মামলা করা হবে?”

✒️ আরও পড়ুন 📖  কলকাতায় ৮ দিনের রিমান্ডে বাংলাদেশি মডেল শান্তা পাল