ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাধারণ বৃত্তি অর্জন করে সাভারের মুখ উজ্জ্বল করল শিক্ষার্থী আব্দুল্লাহ আল সাদ হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ তিনজন গ্রেপ্তার অতিরিক্ত সময়ের নাটকীয় জয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা, উচ্ছ্বসিত মেসি মাদক ও দখলবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি আমানের ৪ বছর পর মুখ খুললেন পরীমনি: ‘আমার হারানো সম্মান কি রাষ্ট্র ফিরিয়ে দেবে?’ বিশ্বকাপের নায়ক ভোজিনিয়ার নামে নতুন সামুদ্রিক প্রাণীর নামকরণ আশুলিয়া-সাভারে ডিবির বিশেষ অভিযান, ৭ মাদক ব্যবসায়ী আটক ৩০ লিটার চোলাইমদ ও ৪০ ইয়াবাসহ ৫ জন আটক আশুলিয়ায় দুই ছিনতাইকারী গ্রেফতার বিচ্ছেদের পর নতুন জীবনের ইঙ্গিত? সামান্থা রুথ প্রভুর ভবিষ্যৎ নিয়ে নতুন আলোচনা
ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযানে উদ্ধার মাদক; গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে একাধিক মাদক মামলার তথ্য পুলিশের

সাভারে মাদকবিরোধী অভিযানে দুই কারবারি গ্রেপ্তার

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর) বিশেষ অভিযান পরিচালনা করে সাভারের পৃথক দুটি এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজা ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীন-এর নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে এ সাফল্য অর্জিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম

পুলিশ জানায়, গত ২ জুলাই রাত ৮টা ২০ মিনিটে ডিবি (উত্তর)-এর এসআই (নিঃ) মো. রাশেদ মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে সাভার মডেল থানার উত্তর কলমা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় পেশাদার মাদক ব্যবসায়ী নিয়ামত (৪০)-কে গ্রেপ্তার করা হয়। তিনি মৃত ছবুর খানের ছেলে এবং সুফিয়া বেগমের সন্তান। তার বাড়ি উত্তর কলমা এলাকায়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা

অপরদিকে, ৩ জুলাই রাত ১টা ৩০ মিনিটে ডিবি (উত্তর)-এর এসআই (নিঃ) শেখ মফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে সাভার মডেল থানার জয়নাবাড়ি এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন। অভিযানে মো. মেহেদী (৩৫) নামে আরেক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তিনি মৃত আলতাফের ছেলে এবং মৃত জোবেদার সন্তান। তার স্থায়ী ঠিকানা বগুড়া সদর উপজেলার নয়াপাড়া চর সূত্রাপুর হলেও তিনি সাভারের জয়নাবাড়ি ব্যাপারীপাড়ায় ভাড়া বাসায় বসবাস করতেন। তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ৩ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৯ হাজার টাকা

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া নিয়ামতের বিরুদ্ধে পূর্বে তিনটি মাদক মামলা এবং মো. মেহেদীর বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে।

ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত দুই আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

জেলা পুলিশ জানায়, মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং সমাজকে মাদকমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

সর্বাধিক পঠিত

সাধারণ বৃত্তি অর্জন করে সাভারের মুখ উজ্জ্বল করল শিক্ষার্থী আব্দুল্লাহ আল সাদ

ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযানে উদ্ধার মাদক; গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে একাধিক মাদক মামলার তথ্য পুলিশের

সাভারে মাদকবিরোধী অভিযানে দুই কারবারি গ্রেপ্তার

আপডেট সময়: ১২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর) বিশেষ অভিযান পরিচালনা করে সাভারের পৃথক দুটি এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজা ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীন-এর নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে এ সাফল্য অর্জিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম

পুলিশ জানায়, গত ২ জুলাই রাত ৮টা ২০ মিনিটে ডিবি (উত্তর)-এর এসআই (নিঃ) মো. রাশেদ মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে সাভার মডেল থানার উত্তর কলমা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় পেশাদার মাদক ব্যবসায়ী নিয়ামত (৪০)-কে গ্রেপ্তার করা হয়। তিনি মৃত ছবুর খানের ছেলে এবং সুফিয়া বেগমের সন্তান। তার বাড়ি উত্তর কলমা এলাকায়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা

অপরদিকে, ৩ জুলাই রাত ১টা ৩০ মিনিটে ডিবি (উত্তর)-এর এসআই (নিঃ) শেখ মফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে সাভার মডেল থানার জয়নাবাড়ি এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন। অভিযানে মো. মেহেদী (৩৫) নামে আরেক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তিনি মৃত আলতাফের ছেলে এবং মৃত জোবেদার সন্তান। তার স্থায়ী ঠিকানা বগুড়া সদর উপজেলার নয়াপাড়া চর সূত্রাপুর হলেও তিনি সাভারের জয়নাবাড়ি ব্যাপারীপাড়ায় ভাড়া বাসায় বসবাস করতেন। তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ৩ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৯ হাজার টাকা

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া নিয়ামতের বিরুদ্ধে পূর্বে তিনটি মাদক মামলা এবং মো. মেহেদীর বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে।

ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত দুই আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

✒️ আরও পড়ুন 📖  সাভারে ২ গ্রাম হেরোইনসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার