ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
রুলস অব বিজনেস সংশোধন করে জাতীয় শোক দিবস পালনের দায়িত্বের বিধান বিলুপ্ত করেছে সরকার

১৫ আগস্ট শোক দিবস পালনের দায়িত্ব থেকে অব্যাহতি পেল মন্ত্রিপরিষদ বিভাগ

মন্ত্রিপরিষদ বিভাগ আর জাতীয় শোক দিবস (১৫ আগস্ট) পালনের দায়িত্বে থাকবে না। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে রুলস অব বিজনেস সংশোধন করে এ সংক্রান্ত বিধান বিলুপ্ত করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। একই সঙ্গে এটি গেজেট আকারে প্রকাশিত হয়েছে।

রুলস অব বিজনেসের ‘অ্যালোকেশন অব বিজনেস অ্যামাং দ্য ডিফারেন্ট মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশনস’-এর “CABINET DIVISION” শিরোনামের অধীনে Item No. 9A-তে জাতীয় শোক দিবস পালনের দায়িত্ব অন্তর্ভুক্ত ছিল। নতুন সংশোধনী অনুযায়ী এই আইটেম ও সংশ্লিষ্ট এন্ট্রি বাতিল করা হয়েছে।

গেজেটে বলা হয়েছে, সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি রুলস অব বিজনেস, ১৯৯৬ সংশোধন করেছেন। এর ফলে মন্ত্রিপরিষদ বিভাগের কাজের তালিকা থেকে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের দায়িত্ব বাদ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, পতন হওয়া আওয়ামী লীগ সরকার প্রতি বছর ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের নিহত হওয়ার দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালন করে আসছিল। দিনটি ‘ক’ ক্যাটাগরির জাতীয় দিবস হিসেবে সরকারি ছুটির মধ্যে অন্তর্ভুক্ত ছিল। তবে গত বছরের ১৩ আগস্ট অন্তর্বর্তী সরকার শোক দিবস পালন ও ওই দিনের সাধারণ ছুটি বাতিল করে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

রুলস অব বিজনেস সংশোধন করে জাতীয় শোক দিবস পালনের দায়িত্বের বিধান বিলুপ্ত করেছে সরকার

১৫ আগস্ট শোক দিবস পালনের দায়িত্ব থেকে অব্যাহতি পেল মন্ত্রিপরিষদ বিভাগ

আপডেট সময়: ১২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫

মন্ত্রিপরিষদ বিভাগ আর জাতীয় শোক দিবস (১৫ আগস্ট) পালনের দায়িত্বে থাকবে না। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে রুলস অব বিজনেস সংশোধন করে এ সংক্রান্ত বিধান বিলুপ্ত করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। একই সঙ্গে এটি গেজেট আকারে প্রকাশিত হয়েছে।

রুলস অব বিজনেসের ‘অ্যালোকেশন অব বিজনেস অ্যামাং দ্য ডিফারেন্ট মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশনস’-এর “CABINET DIVISION” শিরোনামের অধীনে Item No. 9A-তে জাতীয় শোক দিবস পালনের দায়িত্ব অন্তর্ভুক্ত ছিল। নতুন সংশোধনী অনুযায়ী এই আইটেম ও সংশ্লিষ্ট এন্ট্রি বাতিল করা হয়েছে।

গেজেটে বলা হয়েছে, সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি রুলস অব বিজনেস, ১৯৯৬ সংশোধন করেছেন। এর ফলে মন্ত্রিপরিষদ বিভাগের কাজের তালিকা থেকে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের দায়িত্ব বাদ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, পতন হওয়া আওয়ামী লীগ সরকার প্রতি বছর ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের নিহত হওয়ার দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালন করে আসছিল। দিনটি ‘ক’ ক্যাটাগরির জাতীয় দিবস হিসেবে সরকারি ছুটির মধ্যে অন্তর্ভুক্ত ছিল। তবে গত বছরের ১৩ আগস্ট অন্তর্বর্তী সরকার শোক দিবস পালন ও ওই দিনের সাধারণ ছুটি বাতিল করে।

✒️ আরও পড়ুন 📖  বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৪১ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার