ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ৭ নভেম্বর পর্যন্ত শিগগিরই নতুন পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষামন্ত্রী ৪১ কোটি টাকার সম্পত্তির মালিক সারা আলী খান, সিনেমাপ্রতি নেন ৩ কোটি! আশুলিয়ায় ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, আহত অর্ধশতাধিক সাভারে গোডাউনে চুরির ঘটনায় ডিবির অভিযানে গ্রেপ্তার ১ সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার সন্তানধারণের ক্ষমতা কম, চিকিৎসকের কথায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী সাভারে ডিবির পৃথক অভিযানে ইয়াবা-হেরোইনসহ ৮ জন গ্রেপ্তার অবশেষে প্রেমের সম্পর্ক স্বীকার জাহ্নবীর, কবে বিয়ে করবেন?
গোপন সংবাদের ভিত্তিতে রাতে বিশেষ টহল—ধাওয়ার মুখে বস্তা ফেলে পালায় চোরাকারবারীরা

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৪১ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

যশোরের বেনাপোল সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে প্রায় ৪১ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)–এর ঘিবা বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে টহলদল ঘিবা পূর্বপাড়া বরইবাগানসংলগ্ন মাঠে অবস্থান নেয়। কিছুক্ষণ পর দেখা যায়—কয়েকজন ব্যক্তি মাথায় বস্তা বহন করে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছে। তারা বরইবাগানের কাছাকাছি এলে টহলদল তাদের ধাওয়া করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা বস্তাগুলো ফেলে পালিয়ে যায়।

পরে টহলদল ফেলে যাওয়া বস্তা উদ্ধার করে, যেখানে মোট ৪১ কেজি ভারতীয় গাঁজা পাওয়া যায়। উদ্ধারকৃত মাদক বিজিবির ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা দেওয়া হয়েছে।

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপন সংবাদের ভিত্তিতে রাতে বিশেষ টহল—ধাওয়ার মুখে বস্তা ফেলে পালায় চোরাকারবারীরা

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৪১ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

আপডেট সময়: ০৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫

যশোরের বেনাপোল সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে প্রায় ৪১ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)–এর ঘিবা বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে টহলদল ঘিবা পূর্বপাড়া বরইবাগানসংলগ্ন মাঠে অবস্থান নেয়। কিছুক্ষণ পর দেখা যায়—কয়েকজন ব্যক্তি মাথায় বস্তা বহন করে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছে। তারা বরইবাগানের কাছাকাছি এলে টহলদল তাদের ধাওয়া করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা বস্তাগুলো ফেলে পালিয়ে যায়।

পরে টহলদল ফেলে যাওয়া বস্তা উদ্ধার করে, যেখানে মোট ৪১ কেজি ভারতীয় গাঁজা পাওয়া যায়। উদ্ধারকৃত মাদক বিজিবির ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা দেওয়া হয়েছে।

✒️ আরও পড়ুন 📖  যশোরের শার্শা উপজেলায় স্কুলছাত্রকে বলাৎকারের অভিযোগে সাংবাদিক আটক