ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি অনুমোদনের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষে উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে বিক্ষোভ, একাধিক ট্রেন চলাচল বন্ধ

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে উত্তরাঞ্চল-ঢাকা রেলপথ অবরোধে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে উত্তরাঞ্চল-ঢাকা রেলপথ অবরোধ করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় রেলপথ আটকে দিয়ে তারা বিক্ষোভ শুরু করেন।

আন্দোলনকারী শিক্ষার্থী রায়হান ও জাকারিয়া হৃদয়সহ অন্যান্যরা জানান, রবিবার (১০ আগস্ট) স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি দ্রুত অনুমোদনের দাবিতে হাটিকুমরুল গোলচত্বরে মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়। তখন ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত রাখা হয়েছিল। কিন্তু সরকারের পক্ষ থেকে ইতিবাচক কোনো সাড়া না মেলায় আল্টিমেটাম শেষে বুধবার রেলপথ অবরোধ করা হয়েছে।

শিক্ষার্থীরা বলেন, “একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আট বছর পেরিয়ে গেলেও স্থায়ী ক্যাম্পাস নির্মিত হয়নি। শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তারা চরম ভোগান্তির মধ্যে শিক্ষা কার্যক্রম চালাচ্ছেন। এভাবে আর চলতে পারে না। ক্যাম্পাস বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।”

এদিকে রেলপথ অবরোধের কারণে উভয় প্রান্তে একাধিক ট্রেন আটকা পড়েছে। সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক তপন ঘোষ জানান, ধূমকেতু এক্সপ্রেস জামতৈল স্টেশনে এবং রাজশাহী থেকে ঢাকাগামী সিল্ক সিটি এক্সপ্রেস লাহিড়ী মোহনপুর স্টেশনে আটকা রয়েছে। এছাড়া অন্যান্য স্টেশনেও আরও ট্রেন আটকা পড়তে পারে বলে তিনি জানান।

সর্বাধিক পঠিত

সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযান: ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি অনুমোদনের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষে উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে বিক্ষোভ, একাধিক ট্রেন চলাচল বন্ধ

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে উত্তরাঞ্চল-ঢাকা রেলপথ অবরোধে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

আপডেট সময়: ১২:৪১ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে উত্তরাঞ্চল-ঢাকা রেলপথ অবরোধ করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় রেলপথ আটকে দিয়ে তারা বিক্ষোভ শুরু করেন।

আন্দোলনকারী শিক্ষার্থী রায়হান ও জাকারিয়া হৃদয়সহ অন্যান্যরা জানান, রবিবার (১০ আগস্ট) স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি দ্রুত অনুমোদনের দাবিতে হাটিকুমরুল গোলচত্বরে মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়। তখন ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত রাখা হয়েছিল। কিন্তু সরকারের পক্ষ থেকে ইতিবাচক কোনো সাড়া না মেলায় আল্টিমেটাম শেষে বুধবার রেলপথ অবরোধ করা হয়েছে।

শিক্ষার্থীরা বলেন, “একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আট বছর পেরিয়ে গেলেও স্থায়ী ক্যাম্পাস নির্মিত হয়নি। শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তারা চরম ভোগান্তির মধ্যে শিক্ষা কার্যক্রম চালাচ্ছেন। এভাবে আর চলতে পারে না। ক্যাম্পাস বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।”

এদিকে রেলপথ অবরোধের কারণে উভয় প্রান্তে একাধিক ট্রেন আটকা পড়েছে। সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক তপন ঘোষ জানান, ধূমকেতু এক্সপ্রেস জামতৈল স্টেশনে এবং রাজশাহী থেকে ঢাকাগামী সিল্ক সিটি এক্সপ্রেস লাহিড়ী মোহনপুর স্টেশনে আটকা রয়েছে। এছাড়া অন্যান্য স্টেশনেও আরও ট্রেন আটকা পড়তে পারে বলে তিনি জানান।

✒️ আরও পড়ুন 📖  মোহাম্মদপুর আমিনুর রহমান কলেজ অধ্যক্ষের লাগামহীন আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ